রাজবধূ ক্যামিলাকে ব্রিটিশ অর্ডার অব গার্টার নিয়োগ
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৪০ পিএম, ১ জানুয়ারি ২০২২ শনিবার
ব্রিটেনের রাণী দ্বিতীয় এলিজাবেথ তার পুত্রবধূ ক্যামিলা
ব্রিটেনের রাণী দ্বিতীয় এলিজাবেথ তার পুত্রবধূ ক্যামিলাকে মর্যাদাপূর্ণ ব্রিটিশ অর্ডার অব গার্টার নিয়োগ দেয়ার কথা জানিয়েছেন। এর মধ্য দিয়ে ক্যামিলার রাজকীয় অবস্থান আরো জোরদার হচ্ছে।
এক রাজকীয় ঘোষণায় বলা হয়, সিংহাসনের উত্তরাধিকারী প্রিন্স চার্লসের স্ত্রী ক্যামিলাকে প্রাচীন অর্ডার অব গার্টারের সদস্য হিসেবে অন্তর্ভূক্ত করা হচ্ছে। রাণীর সন্তান চার্লস, অ্যানি, এন্ড্রু ও এডওয়ার্ড এবং প্রিন্স উইলিয়ামকে আগেই অর্ডার অব গার্টারে অন্ত’র্ভূক্ত করা হয়। কিন্তু তাদের স্ত্রীদের নয়।
চার্লস ও ক্যামিলা ২০০৫ সালে বিয়ে করেন। সাম্প্রতিক বছরগুলোতে ক্যামিলা তার রাজকীয় দায়িত্ব বাড়িয়ে দিয়েছিলেন। এছাড়া তার জনসমর্থও বেড়েছে।
রাণীর পূর্বসূরি রাজা তৃতীয় এডওয়ার্ড ১৩৪৮ সালে বীরত্বের প্রাচীনতম এ অর্ডারটি প্রতিষ্ঠিত করেন। এটি ব্রিটেনের সর্বোচ্চ সম্মান। অসামান্য জনসেবা ও অর্জনের জন্যে এ সম্মান দেয়া হয়। এর সদস্যদের নাইট কিংবা ভদ্রমহিলা ডাকা হয়।
তারা উইন্ডসর ক্যাসেলে সেন্ট জর্জ চ্যাপেলে বার্ষিক সার্ভিসে যোগ দেন। এ সময়ে তারা সাদা উটপাখির পালক, নীল মখমলের পোশাক ও কালো মখমলের টুপি পরে শোভাযাত্রায় অংশ নেন।
ব্রিটেনে এ পর্যন্ত রাজ পরিবারের সদস্য নন এমন ২৪ জনকে এ অর্ডারে অন্তর্ভূক্ত করা হয়েছে।
/সরকার/
- বিদ্রোহী কবি নজরুল ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই গল্প
- রাজধানীতে প্রতিদিন গড়ে ভাঙছে প্রায় ৪৪টি সংসার
- বিশ্বব্যাপী অনেক ওয়েবসাইট কেন বন্ধ?
- ক্যানসারের কাছে হার মানলেন মডেল ও অভিনেত্রী তুলনা
- শীতের আগমনে খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা
- সবজি পোলাও: রঙিন সবজি দিয়ে ঝরঝরে ভাত
- রোদ ঝলমলে ঢাকার আকাশ, গরম বাড়বে কি
- ২০২৭ শিক্ষাবর্ষে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে নতুন ৪ বই
- কিংবদন্তি সংগীতশিল্পী মান্না দের প্রয়াণ দিবস আজ
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা
- মোহাম্মদপুরে নারী-কিশোরসহ ১৩ ছিনতাইকারী গ্রেফতার
- সৌদিতে বাংলাদেশি নারী কর্মীদের সুরক্ষার ব্যবস্থা কতটা আছে
- এবার স্প্যানিশ ‘নোবেল পুরস্কার’ জিতলেন মেসি
- মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে, ৩ জনের প্রাণহানী
- মেয়ের বিচার চাইতে গিয়েছিলাম, মব সৃষ্টি করতে নয়: রুমি
- রাজধানী ঢাকার তাপমাত্রা কেমন থাকবে জেনে নিন
- অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল
- ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস
- এবার স্প্যানিশ ‘নোবেল পুরস্কার’ জিতলেন মেসি
- এক বাটি উষ্ণতায় মিশুক মিষ্টি কুমড়ার স্যুপ
- তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক
- বাজারে ক্রেতা কম, তবু দামে স্বস্তি নেই
- আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল
- টানা তিন দফা কমল স্বর্ণেল দাম, ভরি কত?
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা
- মেয়ের বিচার চাইতে গিয়েছিলাম, মব সৃষ্টি করতে নয়: রুমি
- মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে, ৩ জনের প্রাণহানী
- এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা সেই রাবি শিক্ষার্থী আর নেই
- মোহাম্মদপুরে নারী-কিশোরসহ ১৩ ছিনতাইকারী গ্রেফতার
- কিংবদন্তি সংগীতশিল্পী মান্না দের প্রয়াণ দিবস আজ











