ঢাকা, শুক্রবার ১৭, জুলাই ২০২৬ ১:০৬:০২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
৬ মাসে ২৩৮ শিশু-কিশোরীসহ ৪০৪ জনকে ধর্ষণ: এইচআরএসএস গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক নারীকে মুক্তি দিল ইরান আফগানিস্তানে জাতিসংঘ মিশনের প্রধান হলেন বাংলাদেশের রাবাব ফাতিমা সাম্য ও সম্প্রীতির বার্তা নিয়ে আজ রথযাত্রা কর্মসংস্থান ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, ৬০ শতাংশই নারী নাতনীর মরদেহ নিয়ে ফেরার পথে প্রাণ গেল নানীর ফাইনালের আগে ফিফার শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা

রাজশাহীতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

প্রকাশিত :

প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে যোগদান ও কয়েকটি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে রাজশাহী পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) সকাল সোয়া ১০টার দিকে প্রধানমন্ত্রীকে বহনকারী বাংলাদেশ বিমানবাহিনীর হেলিকপ্টারটি সারদায় বাংলাদেশ পুলিশ অ্যাকাডেমির মাঠে অবতরণ করে।

তবে বৃষ্টির কারণে অনুষ্ঠান শুরু হতে বিলম্ব হয়েছে।

সারদায় বাংলাদেশ পুলিশ অ্যাকাডেমিতে শিক্ষানবিস সহকারী পুলিশ সুপারদের সমাপনী কুচকাওয়াজে যোগদানের পর প্রধানমন্ত্রী ১৬টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং ৬টি প্রকল্পের উদ্বোধন করবেন।

এরপর তিনি নগরের উপকণ্ঠ হরিয়ান সুগার মিল মাঠে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় ভাষণ দেবেন।

১৬ প্রকল্পের মধ্যে রয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব হাইটেক পার্ক, বিভাগীয় ও জেলা পরিবার পরিকল্পনা ভবন, নদীর তীর রক্ষাবাঁধ,  মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্কয়ার ও রাজশাহী শিশু হাসপাতাল।

এই বিভাগের জনপ্রিয়