রাজশাহীতে ফুটেজ দেখে নবজাতক ‘চোর’ শনাক্ত
নিজস্ব প্রতিবেদকপ্রকাশিত : ১১:০০ এএম, ২৬ জানুয়ারি ২০১৭ বৃহস্পতিবার
রাজশাহী নগরীর নওদাপাড়া এলাকায় অবস্থিত নগর মাতৃসদন আরবান প্রাইমারি হেলথ কেয়ার থেকে নবজাতক চুরির ঘটনায় ভিডিও ফুটেজ দেখে এক নারীকে শনাক্ত করা হয়েছে। ধারণা করা হচ্ছে ওই নারীই নবজাতক চুরির সঙ্গে জড়িত। এরই মধ্যে ওই নারীকে ধরতে মাঠে নেমেছে পুলিশ ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা। তবে তার নাম-পরিচয় এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ।
গত ১৯ জানুয়ারি বিকেল তিনটার দিকে ওই ক্লিনিকে একটি ছেলে সন্তানের জন্ম দেন পবা উপজেলার চরশ্যামপুর এলাকার দিনমজুর নাসির উদ্দিনের স্ত্রী মুক্তি। এরপর ওইদিন রাত সাড়ে নয়টার দিকে একজন নারী প্রতারক মুক্তির নবজাতকটিকে কৌশলে চুরি করে নিয়ে যায়। পুলিশ এ ঘটনায় সহযোগিতা করার অপরাধে তোহুরা খাতুন নামের এক নারীকে আটক করেছে।
নগরীর শাহ্ মখদুম থানার এসআই ও মামলার তদন্তকারী কর্মকর্তা মতিউর রহমান বলেন, রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) উদ্যোগে সড়কে স্থাপন করা ক্লোজড সার্কিট ক্যামেরার (সিসিটিভি) মাধ্যমে পাওয়া একটি ভিডিও দেখে অভিনব কায়দায় নবজাতক চুরির ঘটনার সঙ্গে জড়িত সেই নারী চোরকে শনাক্ত করা হয়েছে। আমরা ওই নারীকে শনাক্ত করতে বিভিন্ন পন্থা অবলম্বন করেছিলাম। তার চলাফেরা কোন কোন এলাকায় ছিল, সেসব এলাকার ভিডিও ফুটেজ সংগ্রহ করি। এরপর ঘটনার আগের দিন দুপুরে নগরীর বিনোদপুর এলাকা হয়ে যাওয়ার সময় ধরা পড়া ফুটেজে ওই নারীর ছবিটি পাওয়া যায়।
- মেসিদের সামনে রূপকথার কেপ ভার্দে
- রাজধানীর পাখিরা: কংক্রিটের নগরীতে ডানা মেলে জীবনের গান
- স্বপ্নে রঙ মেশানো মানুষ মুস্তাফা মনোয়ার
- আজও বাল্যবিয়ের অন্ধকারে বাংলাদেশ
- সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত
- হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানী
- নারী উন্নয়নে সরকার দায়িত্ব নিয়ে কাজ করছে: পানিসম্পদমন্ত্রী
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ২৫৯৫
- এফডিসিতে উৎসবমুখর পরিবেশে চলছে শিল্পী সমিতির নির্বাচন
- নাটকীয় ম্যাচে প্রত্যাবর্তনের গল্প লিখে শেষ ষোলোতে পর্তুগাল
- বর্ষার শুরুতেই ডেঙ্গু প্রতিরোধে উদ্যোগ জরুরি
- মাঝারি মানের বাতাসে ঢাকা আজ রাজধানী
- অস্ট্রিয়াকে উড়িয়ে শেষ ষোলোতে স্পেন
- সবজিতে স্বস্তি, মাছ-মাংসে চাপ, বেড়েছে ব্রয়লার ও কাঁচামরিচের দাম
- দেশের ৯ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির পূর্বাভাস

- দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম
- হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানী
- মেসিদের সামনে রূপকথার কেপ ভার্দে