ঢাকা, মঙ্গলবার ০১, সেপ্টেম্বর ২০২৬ ১৪:৫৯:১৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
লোডশেডিং খুব স্বল্প সময়ের মধ্যে কমে আসবে : জাহেদ উর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৪ শিক্ষককে সাময়িক বরখাস্ত রাজশাহীতে রেললাইনে ভাঙন, ২ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু নেপালে বন্যায় প্রাণহানী বেড়ে ৯৫৫, নিখোঁজ ৪৪৭১ আন্তর্জাতিক ফুটবলের কিংবদন্তি মেসির বিদায়! তিন মাস নিষেধাজ্ঞার পর আজ খুলেছে সুন্দরবন নেপালের বন্যায় এক বাড়ি থেকেই মিলল ২৪ মরদেহ

রাজশাহীতে রেললাইনে ভাঙন, ২ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৩১ পিএম, ১ সেপ্টেম্বর ২০২৬ মঙ্গলবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

রাজশাহীর আড়ানী স্টেশনের কাছে রেললাইন ভেঙে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরে ভাঙা অংশ মেরামত করে প্রায় দুই ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু হয়।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টা থেকে ট্রেন চলাচল বন্ধের জেরে ভোগান্তিতে পড়েন হাজারো যাত্রী। 

বিষয়টি নিশ্চিত করেছেন পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক ফরিদ আহমেদ।

রেলওয়ের এই কর্মকর্তা জানান, সকালে রেললাইন ভেঙে যাওয়ায় রাজশাহী-ঢাকা রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এর জেরে রাজশাহী স্টেশনে আটকা পড়ে বনলতা ও সিল্কসিটি এক্সপ্রেস।

এছাড়া, সাগরদাড়ি, মধুমতি ও বরেন্দ্র ট্রেনও বিভিন্ন স্টেশনে থেমে থাকে। দ্রুত রেললাইন মেরামতের কাজ শুরু করে কর্তৃপক্ষ। সকাল সাড়ে ৮টার দিকে ভাঙা অংশ মেরামতের পর পুনরায় শুরু হয় ট্রেন চলাচল।