ঢাকা, শনিবার ০৪, জুলাই ২০২৬ ০:৩০:৩৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
মেসিদের সামনে রূপকথার কেপ ভার্দে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানী নারী উন্নয়নে সরকার দায়িত্ব নিয়ে কাজ করছে: পানিসম্পদমন্ত্রী ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ২৫৯৫ এফডিসিতে উৎসবমুখর পরিবেশে চলছে শিল্পী সমিতির নির্বাচন

রাজশাহীতে স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যা!

রাজশাহী প্রতিনিধি

প্রকাশিত : ০১:১৬ পিএম, ৮ জানুয়ারি ২০১৭ রবিবার

স্ত্রী সুমিকে হত্যার একদিন পরে রাজশাহীতে এবার স্বামী মিঠুন ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে বলে জানা গেছে। রবিবার বেলা ১২টার দিকে চারঘাটের হলিদাগাছি এলাকার রেলক্রসিংয়ে তিনি আত্মঘাতি হন।
 
চারঘাট থানার ওসি নিবারণ চন্দ্র বর্মণ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহত মিঠুন কাটাখালি শাহাপুর এলাকার মজিদের ছেলে। পরে তার লাশ উদ্ধার করে কাটাখালীর নিজ বাড়িতে নিয়ে আসা হয়েছে। স্থানীদের ধারণা, রেললাইনে দাঁড়িয়ে আত্মঘাতি হন মিঠুন।
 
এদিকে সুমির খালু মুকুল বলেন, আমাদের পক্ষ থেকে একটি হত্যা মামলা করা হয়েছিলো। এই মামলায় চারজনকে আসামি করা হয়। এর মধ্যে প্রধান আসামি করা হয় মিটুনকে। তার ছোট ভাই ও বাবা-মা রয়েছে আসামির তালিকায়।
 
এর আগে শনিবার কাটাখালি শাহাপুর এলাকায় সুমি খাতুন (২৪) নামে এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে। এ হত্যাকাণ্ডের ঘটনায় ওই গৃহবধূর শ্বশুর আবদুল মজিদকে আটক করেছে পুলিশ।
 
মতিহার থানার ওসি হুমায়ুন কবীর জানান, সুমি আত্মহত্যা করেছেন- এমন কোনো আলামত পাওয়া যায়নি। তবে মৃত্যুর কারণ নিশ্চিত হতে লাশের ময়নাতদন্ত করা হচ্ছে। আর এ ঘটনায় হত্যা মামলা দায়েরের জন্য নিহত সুমির বাবা আসাদুজ্জামান থানায় এসেছেন।
 
তিনি আরো জানান, সুমির শ্বশুরকে আটক করা হয়েছে। তবে বাড়ির অন্য সদস্যরা পালিয়ে গেছেন। তাদেরও আটকের চেষ্টা চলছে।