ঢাকা, শুক্রবার ০৫, জুন ২০২৬ ২১:৫৩:৩১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩ ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রভাষক নিয়োগ

চাকরি ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৫৪ পিএম, ২৬ জানুয়ারি ২০১৯ শনিবার

ফাইল ছবি

ফাইল ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট বিভাগে প্রভাষক পদে নিয়োগের জন্য প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট থেকে দরখাস্ত আহবান করেছে।

আবেদনকারীর স্নাতক (সম্মান) এবং স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। সনাতন পদ্ধতিতে এসএসসি/সমমান এবং এইচএসসি/সমমান পরীক্ষায় যেকোন একটিতে প্রথম বিভাগ এবং অন্যটিতে কমপক্ষে দ্বিতীয় বিভাগ থাকতে হবে। গ্রেডিং পদ্ধতিতে এসএসসি/সমমান এবং এইচএসসি/সমমান পরীক্ষায় জিপিএ গ্রেড পয়েন্ট ৫.০০ স্কেলে যে কোন একটিতে ন্যূনতম জিপিএ/সিজিপিএ ৩.৫০ এবং অন্যটিতে জিপিএ/সিজিপিএ ৪.৫০ থাকতে হবে।

সনাতন পদ্ধতিতে স্নাতক (সম্মান) এবং স্নাতকোত্তর পরীক্ষায় যেকোন একটিতে প্রথম শ্রেণী এবং অন্যটিতে কমপক্ষে দ্বিতীয় শ্রেণী থাকতে হবে। গ্রেডিং পদ্ধতিতে স্নাতক (সম্মান) এবং স্নাতকোত্তর পরীক্ষায় জিপি (গ্রেড পয়েন্ট) ৪.০০ স্কেলে যে কোন একটিতে ন্যুনতম ৩.২৫ এবং অন্যটিতে ৩.৫০ থাকতে হবে। অনলাইনে বা দূরশিক্ষণের মাধ্যমে প্রাপ্ত এম.ফিল বা পিএইচডি বা অন্য কোন ডিগ্রি গ্রহণযোগ্য হবে না।

প্রভাষক পদে বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ২২,০০০/- ৫৩,০৬০/ টাকা এবং নিয়মানুযায়ী অন্যান্য ভাতাদি।

দরখাস্তের নির্ধারিত ফরম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে। প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদনপত্র আগামী ১২ ফেব্রুয়ারির মধ্যে 'রেজিস্ট্রার, রাজশাহী বিশ্ববিদ্যালয়' বরাবর পৌঁছাতে হবে।