রাতে জেএসসি পরীক্ষা দেবে গোপালগঞ্জের ৫৮ শিক্ষার্থী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:৩৬ পিএম, ২ নভেম্বর ২০১৯ শনিবার
গোপালগঞ্জের মুকসুদপুরে খ্রীষ্ট ধর্মের সেভেনথ ডে অ্যাডভেন্টিস্ট সম্প্রদায়ের ৫৮ জন পরীক্ষার্থী শনিবার রাতে প্রথম পরীক্ষা দেবেন। এর মধ্যে ৩৫ জন ছাত্রী ও ২৩ জন ছাত্র রয়েছে। তারা সবাই মুকসুদপুর উপজেলার কেলগমুখার্জী সেমিনারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।
মুকসুদপুর সহকারী উপজেলার শিক্ষা অফিসার মনিমোহন বাড়ৈ এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, ধর্মীয় রীতি অনুযায়ী খ্রীষ্ট ধর্মের সেভেনথ ডে অ্যাডভেন্টিস্ট সম্প্রদায়ের শনিবার দিনের বেলায় লেখা নিষেধ। তাই ঢাকা বোর্ডের অনুমতিক্রমে জলিরপাড় জেকেএমবি মল্লিক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে তাদের পরীক্ষা সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত নেওয়া হবে।
২০১৯ সালের জেএসসি পরীক্ষার মধ্যে দুই শনিবার এসব পরীক্ষার্থীরা রাতে পরীক্ষা দেবে। অন্যান্য পরীক্ষার্থীদের সঙ্গে ওই ৫৮ জন পরীক্ষার্থীদেরও সকাল ৯টায় কেন্দ্রে প্রবেশ করতে হচ্ছে। তবে ওই কেন্দ্রে একটি নির্দিষ্ট কক্ষে তাদের রাখা হবে এবং রাত ৯টার পর পরীক্ষা শেষে তাদের কেন্দ্র ত্যাগের অনুমতি দেওয়া হবে।
ওই পরীক্ষার্থীরা জানান, ধর্মীয় বিধান অনুসারে আমাদের শনিবার দিনের বেলায় কোনো কিছু লেখা নিষেধ। তাই বোর্ডের অনুমতিক্রমে দুটি শনিবার রাতে জেএসসি পরীক্ষা দেওয়ার সুযোগ পেয়ে আমরা আনন্দিত।
মুকসুদপুর সহকারী উপজেলার শিক্ষা অফিসার মনিমোহন বাড়ৈ বলেন, ‘ঢাকা বোর্ডের নির্দেশে আমরা এ বিষয়ে সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছি। ওই ৫৮ জন পরীক্ষার্থীদের সকাল ৯টায় কেন্দ্রে প্রবেশ করতে হয়েছে এবং রাত ৯টার পর পরীক্ষা শেষে বাইরে যেতে দেওয়া হবে।’
চলতি বছর কেলগমুখার্জী সেমিনারি উচ্চ বিদ্যালয়ের ৫১ জন শিক্ষার্থী জলিরপাড় জেকেএমবি মল্লিক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে রাতে এসএসসি পরীক্ষায় অংশ নেন।
- ২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- পবিত্র কাবা শরিফ ধোয়া হবে আগামী ৩০ জুন
- নকআউট নিশ্চিত যাদের, অপেক্ষায় যারা
- গাজায় ধ্বংসস্তূপ পেরিয়ে এতিম কিশোরী দানার স্বপ্নযাত্রা
- মোদির পররাষ্ট্রনীতি নিয়ে সোনিয়ার সমালোচনা
- জীবন উৎসর্গ করে সন্তানকে রক্ষা করলেন মা
- কাল ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার কয়েক এলাকায়
- ছেলেবন্ধুকে হত্যা, দুবাইয়ে মৃত্যুদণ্ডের মুখে ব্রিটিশ টিকটকার
- সরাইলে পর্নোগ্রাফি মামলায় ইউপি সদস্য গ্রেফতার
- হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু
- হলিউডের কিংবদন্তি অভিনেত্রী অ্যান ব্লিথ মারা গেছেন
- দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন
- যেমন জীবনসঙ্গী চান অভিনেত্রী তটিনী
- ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে
- স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- ভেনেজুয়েলার ধ্বংসস্তূপ থেকে অলৌকিকভাবে উদ্ধার জীবিত নারী!
- স্বজনের অপেক্ষায় তোসিফ, ঠাঁই মিলল সরকারি আশ্রয়কেন্দ্রে
- দেশে হাম আক্রান্ত হয়ে শিশু মৃত্যু ৭০০ ছাড়ালো
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০
- নকআউটে প্রতিপক্ষ হিসেবে কোন দলকে পেল ব্রাজিল, খেলা কবে?
- স্বস্তি নেই, বেশিরভাগ নিত্যপণ্যের দাম অপরিবর্তিত
- সন্তানকে নিয়ে ইইউ বৈঠকে সুইডিশ মন্ত্রী, গড়লেন নজির
- রেকর্ড গরমে ইউরোপে মৃত্যু বাড়ছে, জনজীবন স্থবির
- সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- আজ পবিত্র আশুরা, মহররম মাসের ১০ তারিখ
- নারী টি-২০ বিশ্বকাপ: ভারতের কাছে বাংলাদেশের হার
- শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- গ্রুপসেরা হওয়ার লক্ষ্যে রাতে এমবাপ্পে-হাল্যান্ড লড়াই
- জার্মানির বিপক্ষে ঐতিহাসিক জয়ে নকআউটে ইকুয়েডর



