রাত জাগলে যেসব ক্ষতি হতে পারে
লাইফস্টাইল ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:০৩ পিএম, ৪ নভেম্বর ২০২৪ সোমবার
সংগৃহীত ছবি
শরীর সুস্থ রাখার জন্য পর্যাপ্ত ঘুম, আহার ও বিশ্রাম দরকার। তবে বর্তমান প্রজন্ম এগিয়ে গেছে অনেক ক্ষেত্রে। অত্যাধুনিক স্মার্ট ডিভাইস, জীবনমানের উন্নয়ন ও পরিবর্তন সবই হচ্ছে সময়ের সঙ্গে। আর এসবের কারণে রাত জাগার প্রবণতাও বাড়ছে দিন দিন। রাতে ঘুম কম হলে শরীরের মারাত্মক ক্ষতি হতে পারে। স্বাস্থ্য ঠিক রাখতে হলে রাত জাগার ‘বদঅভ্যাস’ পরিবর্তন করতে হবে।
বেশ কিছু গবেষণায় দেখা গেছে, টানা কয়েকদিন রাত জাগলে শরীর ভেতর থেকে ভাঙতে শুরু করে। শরীরে বাসা বাঁধে নানারকম রোগ-ব্যাধি। এমনকি কমে যায় আয়ুও। আর কী কী ক্ষতি হতে পারে চলুন জেনে নিই সেই সম্পর্কে-
চেহারার সজীবতা হারায়
এত এত সৌন্দর্যবর্ধনকারী পণ্য ব্যবহার করার পরও চোখের চারপাশে কালো দাগ বা ডার্ক সার্কেল, ব্রণ, ত্বকে শুষ্কতার সমস্যায় ভুগছেন? একটু খেয়াল করে দেখবেন আপনার ঘুমের রুটিন ঠিক আছে কি না। দৈনিক কমপক্ষে ৬ ঘণ্টা পরিপূর্ণ ঘুম আদৌ কি হচ্ছে? নিয়মিত সঠিক সময়ে ঘুমিয়ে পড়ুন। কেননা অতিরিক্ত রাত জাগা ও পর্যাপ্ত ঘুম না হওয়ার কারণেই এই সমস্যাগুলো দেখা দেয়।
কাজের গতি হারিয়ে যায়
রাতে পরিপূর্ণ ঘুম না হলে ঘুম ঘুম ভাব সারা দিন বিরাজ করে। এমন হলে মস্তিষ্কে চাপ পড়ে। ফলে কাজে উদ্দীপনা থাকে না। কাজে মনোযোগও আসে না। কমে যায় কাজের গতি।
মানসিক অবস্থার পরিবর্তন ঘটে
পর্যাপ্ত ঘুম না হওয়ায় মেজাজ খিটখিটে হয়ে থাকে। তখন সব কাজেই বিরক্তি আসে এবং ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃতভাবে কারও সঙ্গে সহজে ভালো ব্যবহার করা যায় না। এতে বিভিন্ন সম্পর্কের অবনতি হয়, যার প্রভাব পারিবারিক ও মানসিক—উভয় ক্ষেত্রেই লক্ষণীয়। যারা প্রায়ই রাত জাগেন, তাদের উদ্বিগ্নতা, অবসাদ ও বাইপোলার ডিজঅর্ডারে ভোগার আশঙ্কা বেড়ে যায়। এমনকি রাতে না ঘুমানোর সঙ্গে আত্মহত্যার প্রবণতারও সম্পর্ক রয়েছে বলে গবেষকেরা জানান।
বিভিন্ন শারীরিক সমস্যা
পর্যাপ্ত ঘুম না হওয়ায় অরুচি বেড়ে যায় রাত জেগে যারা কাজ করেন, তাদের অনেকেই অনেক বেশি চা-কফি পান করেন, যা শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর। আবার অনেকের রাত জাগার সঙ্গী ধূমপান। নিকোটিন শরীরের জন্য কত ক্ষতিকর, তা বলার অপেক্ষা রাখে না নিশ্চয়ই। ঘুমের সময় ঠিক না থাকলে খাওয়ার সময়ও এলোমেলো হয়। যেমন আপনি যদি রাতের খাবার রাত আটটায় খেয়ে রাত দুইটা-তিনটায় ঘুমাতে যান, অবশ্যই আপনি ক্ষুধা নিয়ে ঘুমাতে যাবেন।
দীর্ঘ সময় না খেয়ে থেকে গ্যাস্ট্রিকের সমস্যা তৈরি করছেন আপনি নিজেই। আবার রাত দুইটা-তিনটায় যদি আপনি খাবার খান, তাহলে হজম প্রক্রিয়ায় ব্যাঘাত ঘটে, যার ফলে বদহজম খুব সাধারণ সমস্যা হিসেবে দেখা দেয়। দেহঘড়ির পরিবর্তনের প্রভাব যেমন দৈনন্দিন কাজে পড়ে, তেমনি কিন্তু কমে যায় রোগ প্রতিরোধক্ষমতা। ফলে উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, হৃদরোগের মতো ঝুঁকিপূর্ণ রোগগুলো শরীরে বাসা বাঁধে অনায়াসেই।
বেঁচে থাকতে হলে সুস্থতা খুবই প্রয়োজন
হয়তো রাত জেগে আপনি অনেক ভালো আয় করছেন কিংবা প্রিয়জনের সঙ্গে অসাধারণ সময় পার করছেন। কিন্তু শরীরের হরমোনগুলোর ভারসাম্যহীনতা করছে দীর্ঘমেয়াদি ক্ষতি। প্রতিদিন নিয়মমতো পর্যাপ্ত ঘুম আপনার শরীর, মন ভালো রাখবে। আশপাশের সব কাজও সুন্দরভাবে হতে সহায়তা করবে।
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- ঢাকাসহ সারা দেশে টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- খরচ কমলো হজের, সর্বনিম্ন ব্যয় ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ২৬তম
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি








