ঢাকা, বৃহস্পতিবার ২৬, মার্চ ২০২৬ ১:১৬:০০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আজ ২৫ মার্চের কাল রাত: রক্তে লেখা এক ইতিহাস ২৬ মার্চ আমাদের জাতীয় জীবনের এক গৌরবময় দিন: প্রধানমন্ত্রী দৌলতদিয়ায় নিয়ন্ত্রণহীন বাস নদীতে, নারী ও শিশুসহ ১৫ লাশ উদ্ধার মহান স্বাধীনতা দিবস আজ শাহজালালে মধ্যপ্রাচ্যগামী ৭৭৫ ফ্লাইট বাতিল ২৬৪ কর্মকর্তা পেলেন সিনিয়র সহকারী সচিবের পদোন্নতি গণহত্যা দিবসে ১ মিনিট প্রতীকী ব্ল্যাক-আউট হবে না

রানি দ্বিতীয় এলিজাবেথের কাছে ক্ষমা চাইলেন বরিস

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৪৪ এএম, ১৫ জানুয়ারি ২০২২ শনিবার

ফাইল ছবি

ফাইল ছবি

রানি দ্বিতীয় এলিজাবেথের কাছে ক্ষমা চেয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন। ব্রিটিশ সংবাদমাদ্যম বিবিসির প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।

প্রতিবেদনে বলা হয়, ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথের স্বামী ও ডিউক অব এডিনবরা প্রিন্স ফিলিপের শেষকৃত্যের আগের সন্ধ্যায় দুটি উৎসব আয়োজনের ঘটনায় ক্ষমা চেয়েছেন তিনি।

গত বছরের ১৭ এপ্রিল ফিলিপের শেষকৃত্য সম্পন্ন হয়। এর আগের সন্ধ্যায় বরিস জনসনের যোগাযোগবিষয়ক পরিচালক জেমস স্ল্যাকের বিদায় উপলক্ষে ওই আয়োজন করা হয়, যদিও ফিলিপের মৃত্যুতে জাতীয় শোক চলছিলো।

এ খবর প্রথম প্রকাশ করে দ্য টেলিগ্রাফ। এতে বলা হয়, ওই উৎসব আয়োজনে পানাহারের ব্যবস্থা ছিলো, ছিলো নাচের আয়োজন। তবে প্রধানমন্ত্রী এসব অনুষ্ঠানে যোগ দেননি। প্রধানমন্ত্রীর এক মুখপাত্র বলেন, যখন শোক পালন করা হচ্ছিলো, তখন এমন আয়োজন গভীর অনুতাপের।