রানী এলিজাবেথ ৯৩ বছরে পা রাখলেন
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:৩৬ পিএম, ২২ এপ্রিল ২০১৯ সোমবার
ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ রোববার তার ৯৩তম জন্মদিন পালন করছেন।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
ব্রিটেনের সবচেয়ে বয়স্ক এবং দীর্ঘ সময় ধরে সিংহাসনে থাকা রানীর পাঁচটি বিশেষ দিকের কথা উল্লেখ করা হল-
সবচেয়ে বেশ সময় ধরে সিংহাসনে রানী :
ইউকে অফিস অব ন্যাশনাল স্ট্যাটিস্টিকস এর মতে, ব্রিটেনের ৮০ শতাংশেরও বেশি লোক সিংহাসনে অন্য কাউকে দেখেননি। অর্থাৎ অধিকাংশেরই জন্ম রাণীর সিংহাসনে আরোহনের পর। তিনি ১৯৫২ সালের ৬ ফেব্রুয়ারি সিংহাসনে আরোহন করেন। তিনি উইনস্টন চার্চিলের আমলে সিংহাসনে আসীন হন। এরপর ব্রিটেনের ১৪ জন প্রধানমন্ত্রী তার অধীনে ছিলেন। এই সময়ে ১২ মার্কিন প্রেসিডেন্টের মধ্যে ১১ জন তার অফিসে তার সঙ্গে দেখা করেন।
তিনি ৩ হাজার ৫শ’র বেশি বিলে স্বাক্ষর করেন যা আইনে পরিণত হয়েছে। ব্রিটেনের ইতিহাসে তিনি তার জন্মদিন পর্যন্ত যে কোন রাজা বা রানীর চেয়ে ১১ বছর চার মাস বেশি সিংহাসনে আরোহন করে আছেন।
রানীর জন্ম:
রানী ১৯২৬ সালের ২১ এপ্রিল লন্ডনের মেফেয়ার এলাকার ১৭ ব্রুটন স্ট্রিটে জন্মগ্রহণ করেন। জুন মাসের দ্বিতীয় শনিবার তার আরো একটি জন্মদিন রয়েছে যা আনুষ্ঠানিক ভাবে পালিত হয়। ১৭৪৮ সালে রাজা দ্বিতীয় জর্জ এই জোড়া জন্মদিনের রীতি শুরু করেন। কারণ তিনি গ্রীষ্মকালে জন্মদিন পালন করতে চেয়েছিলেন।
পোষা প্রাণী:
রানী দ্বিতীয় এলিজাবেথের পশুপ্রীতি রয়েছে। তিনি ঘোড়া ও কুকুর খুব পছন্দ করেন। তার ৩০টির বেশি কুকুর রয়েছে। ১৯৫২ সালে রানীর বাবা রাজা ষষ্ঠ জর্জ মারা যাবার পর তিনি উত্তরাধীকার সূত্রে বেশ কয়েকটি রেসের ঘোড়ার মালিকানা লাভ করেন। তার ঘোড়াগুলো ১ হাজার ৬শ’র বেশি রেসে জয়লাভ করে। ৯৩ বছর বয়সী রানীর একটি হাতি, একটি ব্ল্যাক জাগুয়ার ও কুমির রয়েছে। এগুলো সব উপহার। এগুলোকে চিড়িয়াখানায় রাখা হয়েছে।
কর:
রানীর ওপর যদিও কর বা রাজস্ব দেয়ার আইনগত বাধ্যবাধকতা নেই। তবুও রাণী দ্বিতীয় এলিজাবেথ ১৯৯২ সাল থেকে স্বেচ্ছায় আয়কর দিচ্ছেন।
প্রযুক্তি:
রানী দ্বিতীয় এলিজাবেথ ঐতিহ্যের অনুসারী হলেও তিনি প্রযুক্তির উন্নয়নের সাথেও ভালোই তাল মিলিয়ে চলতে পছন্দ করেন। রানী ১৯৭৬ সালে প্রথম ইমেইল বার্তা পাঠান, ২০১৪ সালে প্রথম টুইট এবং গতমাসে প্রথম ইন্সট্রগ্রামে পোস্ট করেন।
- বুলগেরিয়ার প্রথম নির্বাচিত নারী প্রেসিডেন্ট হচ্ছেন ইলিয়ানা
- মিষ্টির আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এলিজা জামান
- শুক্র-শনিবার ছুটিসহ ওয়ার্ল্ড ভিশনে চাকরি, পাবেন প্রভিডেন্ট ফান্ড
- শাহরুখের জন্মদিনে ‘কিং’-এর প্রথম গান প্রকাশ
- শীতের আগেই শুরু হোক প্রস্তুতি
- চলতি সপ্তাহে শিক্ষাপ্রতিষ্ঠানে টানা তিন দিনের ছুটি
- ‘স্বর্ণের ডিম’ আবুধাবিতে ফেরত নেওয়ার পথে আটক
- মিরপুরে সড়কে নামার চেষ্টা শ্রমিকদের, পুলিশের ধাওয়া
- গাজীপুরে আজও শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ, যানবাহন ভাঙচুর
- অভাব-অনটন জয় করে যমজ দুই বোন পেলেন জিপিএ-৫
- চার মাসে রপ্তানি আয় ছাড়াল ১৭ বিলিয়ন ডলার
- সোনার শহরে তৈরি হচ্ছে বিশ্বের প্রথম সোনার রাস্তা
- প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে ‘মুরাসু’, সর্বশেষ যা জানা গেল
- টানা ৪ দিন গ্যাস সংকটে ভুগবে ঢাকাসহ সারাদেশ
- ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে বিমান বিধ্বস্ত, নিহত ৯
- আজ শিশুসাহিত্যিক ফারুক নওয়াজের জন্মদিন
- অক্টোবরে ডেঙ্গুতে মৃত্যু ১৭৪, চলতি বছরে সর্বোচ্চ
- ফ্রান্সের পর জার্মানিতেও বিক্ষোভের আগুন, রাজপথে লাখো মানুষ
- এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু, জেনে নিন নিয়ম
- মিরপুরে আজও পোশাকশ্রমিকদের অবরোধ
- হজমশক্তি ভালো রাখতে পারে প্রতিদিনের এই ৫ অভ্যাস
- মিরপুরে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ
- পর্যটকদের জন্য খুললো সেন্টমার্টিন
- জার্মানির প্রেসিডেন্ট পদে নারী দেখতে চান আঙ্গেলা ম্যার্কেল
- ক্যানসার ধরা পড়ার পরই ‘১৫ মিনিটে’ বিয়ে করেন হিনা খান
- বঙ্গোপসাগরে নিম্নচাপ, বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- ৬ রুটে পরীক্ষামূলক বাস চলাচল শুরু আজ
- চার মাসে রপ্তানি আয় ছাড়াল ১৭ বিলিয়ন ডলার
- গাজীপুরে আজও শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ, যানবাহন ভাঙচুর
- ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে বিমান বিধ্বস্ত, নিহত ৯











