ঢাকা, শুক্রবার ১৭, জুলাই ২০২৬ ৯:০৩:২২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
৬ মাসে ২৩৮ শিশু-কিশোরীসহ ৪০৪ জনকে ধর্ষণ: এইচআরএসএস গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক নারীকে মুক্তি দিল ইরান আফগানিস্তানে জাতিসংঘ মিশনের প্রধান হলেন বাংলাদেশের রাবাব ফাতিমা সাম্য ও সম্প্রীতির বার্তা নিয়ে আজ রথযাত্রা কর্মসংস্থান ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, ৬০ শতাংশই নারী নাতনীর মরদেহ নিয়ে ফেরার পথে প্রাণ গেল নানীর ফাইনালের আগে ফিফার শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা

রামপুরায় শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ, গুলিবিদ্ধ ১

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত : ১১:০১ এএম, ৯ সেপ্টেম্বর ২০১৫ বুধবার

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর আরোপিত অতিরিক্ত ভ্যাট প্রত্যাহারের দাবিতে সড়ক অবরোধের ঘটনায় ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীদের লাঠিচার্জ করেছে পুলিশ। বুধবার (০৯ সেপ্টেম্বর) বেলা ৪টার দিকে এ লাঠিচার্জের ঘটনা ঘটে।

এ ঘটনায় ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটির ডেপুটি রেজিস্ট্রার গুলিবিদ্ধ হয়েছে এবং ১০ জন আহত হওয়া খবর পাওয়া গেছে। আহতদের স্থানীয় হাসাপতালে পাঠানো হয়েছে। এর আগে বেলা ২টার দিকে রাজধানীর রামপুরায় ব্রিজের ওপর এ অবরোধ কার্যক্রম শুরু হয়। এ সময় একদিকে রামপুরা ব্রিজ থেকে মালিবাগ, অন্যদিকে নতুনবাজার পর্যন্ত তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন পথচারীরা। গুলশান জোনের সহকারী কমিশনার (ওসি) রফিকুল ইসলাম উইমেননিউজকে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সড়ক অবরোধের খবর জানার পরপরই আমরা ঘটনাস্থলে ছুটে এসেছি। পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও এখানে উপস্থিত আছেন। শিক্ষার্থীদের বুঝিয়ে সড়ক স্বাভাবিক করার চেষ্টা করছি। এদিকে, সড়ক অবরোধে বাধা দিলে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এক পর্যায়ে তা ধাওয়া-পাল্টা ধাওয়ায় রূপ নেয়। বেলা সোয়া ৪টার দিকে শেষ খবর পাওয়া পর্যন্ত ধাওয়া-পাল্টা ধাওয়ার মধ্যে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের বিচ্ছিন্নভাবে অবরোধ কার্যক্রম চলছিলো।

এদিকে শিক্ষক ও শিক্ষার্থীদের উপর পুলিশের হামলার তীব্র প্রতিবাদ জানিয়েছে নো ভ্যাট অন এডুকেশন এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়ন। তারা সরকারের কাছে শিক্ষক ও শিক্ষার্থীদের শিক্ষার্থীদের উপর হামলাকারী পুলিশ সদস্যদের সনাক্ত করে অবিলম্বে আইনের আওতায় আনতে এবং আহত সকলের চিকিৎসার ব্যয় বহন করার দাবি জানান।

এই বিভাগের জনপ্রিয়