ঢাকা, রবিবার ২৮, জুন ২০২৬ ১৫:৫৭:৫৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস, সতর্কবার্তা জারি তীব্র তাপপ্রবাহে কাঁপছে ইউরোপ, ঝুঁকিতে ১৫ কোটি মানুষ বিঘ্ন ঘটার ১০ মিনিট পর স্বাভাবিক হলো মেট্রোরেল চলাচল দেশব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ১৪৩০ নতুন যে বিশ্ব রেকর্ড গড়লেন মেসি

রামুতে সপ্তাহব্যাপী বঙ্গবন্ধু উৎসব শুরু ৭ মার্চ

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৩৫ এএম, ১৯ ফেব্রুয়ারি ২০২২ শনিবার

ফাইল ছবি

ফাইল ছবি

বঙ্গবন্ধুর সোনার বাংলা বিজয়ের ৫০ বছর ও জন্মশতবার্ষিকী উপলক্ষে ঐতিহাসিক ৭ মার্চ থেকে কক্সবাজারের রামুতে শুরু হচ্ছে ‘বঙ্গবন্ধু উৎসব’।

রামু স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য সাতদিন ব্যাপী বর্ণাঢ্য এ উৎসব গত জানুয়ারি মাসে উদযাপিত হওয়ার কথা থাকলেও বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় সকল প্রস্তুতি থাকা সত্বেও বঙ্গবন্ধু উৎসব স্থগিত করে উৎসব উদযাপন পরিষদ।

উৎসবমুখর পরিবেশে বঙ্গবন্ধু উৎসব সফল করতে কক্সবাজার-৩ (সদর-রামু-ঈদগাঁও) আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল এর নেতৃত্বে কক্সবাজারের রামু উপজেলার বাংলাদেশ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও রামুর বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, ক্রীড়া, সাহিত্য, সাংবাদিক এবং পেশাজীবী সংগঠনের দায়িত্বশীলদের সমন্বয়ে ৫০১ সদস্য বিশিষ্ট ‘বঙ্গবন্ধু উৎসব’ উদযাপন পরিষদ গঠন করা হয়।

করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় রামুর বঙ্গবন্ধু উৎসব উদযাপন পরিষদ বৃহষ্পতিবার রাতে রামু খিজারী উচ্চ বিদ্যালয়ের ওসমান সরওয়ার আলম চৌধুরী মিলনায়তনে মতবিনিময় সভার আয়োজন করে এবং সেখানে ৭ মার্চ থেকে উৎসব শুরুর সিদ্ধান্ত নেয়া হয়।

সভায় সভাপতিত্ব করেন পরিষদের চেয়ারম্যান সাইমুম সরওয়ার কমল এমপি।