রাশিয়ার কাছে ৩ গোলে বাংলাদেশের মেয়েদের হার
নিজস্ব প্রতিবেদকঃ | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:১১ পিএম, ২২ মার্চ ২০২৩ বুধবার
সংগৃহীত ছবি
সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশীপে আজ শক্তিশালী রাশিয়ার কাছে ৩-০ গোলে হেরে গেছে বাংলাদেশের মেয়েরা।
রাজধানীর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে সফরকারীদের কাছে পরাজয় বরণ করেছে কোচ গোলাম রব্বানি ছোটনের শিষ্যরা।
উয়েফার অনুরোধে অতিথি দল হিসেবে প্রথমবারের মতো সাফে অংশগ্রহন করা দলটি প্রথমার্ধেই ২-০ গোলে এগিয়ে যায়। বিরতির পর তৃতীয় গোলটি করে রুশ মেয়রা।
প্রথমার্ধে রাশিয়ার হয়ে দুটি গোলই করেছেন অধিনায়ক এলেনা গোলিক। দ্বিতীয়ার্ধে সফরকারীদের হয়ে তৃতীয় গোলটি করেন আনাস্তাসিয়া কারাতেভা।
প্রথমবারের মতো ইউরোপের কোন দলের বিপেক্ষে লড়াইয়ে নামার আগেই দারুন রোমঞ্চিত ছিল বাংলাদেশের মেয়েরা। তবে দীর্ঘদেহী রুশ মেয়েদের সামনে পেরে উঠেনি স্বাগতিক মেয়েরা।
শারিরিকভাবে দীর্ঘ হওয়ার বাড়তি সুবিধার পাশাপাশি ইউরোপীয় উন্নত কৌশলের সামনে বার বার ব্যর্থ হয়েছে গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা।
ম্যাচের পঞ্চম মিনিটেই এগিয়ে যায় রাশিয়া। মাঝমাঠ থেকে ভাসিলিসা আভদিয়েঙ্কোর নিখুঁত ক্রসের বল নিয়ন্ত্রনে নিয়ে বাংলাদেশের দুই ডিফেন্ডারকে কাটিয়ে লক্ষ্যভেদ করেন রাশিয়ার অধিনায়ক এলেনা গোলিক (১-০)।
বিরতিতে যাবার আগমুহুর্তে ফের গোল করে দলকে দ্বিগুন ব্যবধানে এগিয়ে দেন রুশ অধিনায়ক। ৪৫ মিনিটে সতীর্থের ক্রসের বল গোলমুখে পেয়ে আলতো টোকায় লক্ষ্যভেদ করেন এলেনা (২-০)।
বিরতির পরও রাশিয়ানদের একচেটিয়া আধিপত্য ছিল মাঠে। এ সময় দুই একটি বিচ্ছিন্ন প্রতিআক্রমণ ছাড়া আর কিছুই করতে পারেনি স্বাগতিক মেয়েরা।
অধিকাংশ সময় তাদের ব্যস্ত থাকতে হয়েছে রুশ আক্রমণ ঠেকাতে। তারপরও শেষ রক্ষা হয়নি। আরো একটি গোল হজম করতে হয় ছোটনের শিষ্যদের।
ম্যাচের ৬২তম মিনিটে মাঝমাঠ থেকে উড়ে আসা ক্রসের বল নিয়ন্ত্রনে নিয়ে বাঁ পায়ের জোড়ালো শটে বাংলাদেশের জালে জড়ান রুশ তারকা কারাতেভা (৩-০)।
নিজেদের তৃতীয় ম্যাচে শুক্রবার ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। একই দিনে রাশিয়ার বিপক্ষে খেলবে ভূটান।
সূত্র: বাসস।
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা











