রাশিয়ার বিজ্ঞান একাডেমি শেখ হাসিনার ওপর বই প্রকাশ করবে
আপডেট: ১১:০১ এএম, ৩০ আগস্ট ২০১৫ রবিবার
স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : রাশিয়ার একটি বিজ্ঞান একাডেমি বিভিন্ন ভাষায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর একটি বই প্রকাশ করবে।
রাশিয়ান একাডেমি অব সাইন্সের ইনস্টিটিউট অব অরিয়েন্টাল স্টাডিজ বিশ্বের পরিবর্তন সাধনকারী নেতৃবৃন্দের ওপর এ ধরনের বই প্রকাশের উদ্যোগের অংশ হিসেবে এই গ্রস্থটি প্রকাশ করবে। একাডেমির প্রধান ড. ভিটালি ভি নুমকিন একথা বলেন।
ড. নুমকিন আজ সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎকালে একথা জানান।
বৈঠকের পর প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফিংয়ে এ কথা জানান।
ড. নুমকিন বলেছেন,তার সংস্থা রুশ, ইংরেজি, আরবি ও বাংলা ভাষাসহ বিভিন্ন ভাষায় শেখ হাসিনার ওপর বই প্রকাশ করবে। এ প্রসঙ্গে তিনি জানান যে, রাশিয়ান একাডেমি ইতোমধ্যে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদের ওপর একটি বই প্রকাশ করেছে।
বৈঠকের শুরুতে বিজ্ঞান ইনস্টিটিউটের প্রধান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে এই মহান নেতার ৪০তম শাহাদাৎ বার্ষিকীতে আন্তরিক শোক প্রকাশ করেন। ড. নুমকিন ১৯৭৪ সালে বঙ্গবন্ধুর রাশিয়া সফরের কথা স্মরণ করে বলেন, ওই সফরে তিনি একজন ইন্টারপ্রেটর হিসেবে কাজ করেছেন।
আর্থ-সামাজিক ক্ষেত্রে বিশেষ করে নারীর ক্ষমতায়নে বাংলাদেশের ব্যাপক সাফল্যের উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশ বুদ্ধিবৃত্তির জগতে এক সুঅংশীদার।
বৈঠকে প্রধানমন্ত্রী ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে রাশিয়ার অকুণ্ঠ সমর্থন এবং স্বাধীনতার পর বিভিন্ন খাতে সহযোগিতার মাধ্যমে যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ পুনর্গঠনেও দেশটির অবদানের কথা স্মরণ করেন।
বিভিন্ন খাতে বাংলাদেশের ব্যাপক সাফল্য প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়নে গণমানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন।
তিনি বলেন, বঙ্গবন্ধুর প্রধান লক্ষ্য ছিল বিশেষ করে নারীদের অধিকার সম্পর্কে তাদের মাঝে সচেতনতা সৃষ্টিসহ সর্বস্তরের মানুষের মৌলিক চাহিদা পূরণ করা।
প্রধানমন্ত্রী এই অঞ্চলের নারী নেতৃত্বের বিকাশের কথাও উল্লেখ করেন।
প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী, মুখ্য সচিব মো. আবুল কালাম আজাদ, প্রেস সচিব ইহসানুল করিম, রাশিয়ার ইরকুত কর্পোরেশনের মার্কেটিং ও এক্সটারনাল রিলেশন্সের ভাইস প্রেসিডেন্ট ড. ভ্লাদিমির এন সুতভ ও ঢাকায় রাশিয়া দূতাবাসের চার্জ দ্য এ্যাফেয়ার্স আনাতলি ওয়াই দেভ্যদেনকো অন্যান্যের মধ্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। - টোল ছাড়াই এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহারের সুযোগ আজ
- জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
- আজ ৭ নভেম্বর: ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’
- আইসিসির মাসসেরা খেলোয়াড়ের তালিকায় বাংলাদেশের সোবহানা
- স্নাতক পাশেই ব্যাংকে চাকরি
- তাপমাত্রা কমার পূর্বাভাস দিল আবহাওয়া অফিস
- সংসদ ভবন এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ
- মুক্তি পেলেন কিউবার সাংবাদিক ইয়োয়ানি সানচেজ
- রমজানের আগেই বাড়ছে ছোলার দাম, কাটছে না সয়াবিন তেলের সংকট
- মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান
- ফের গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী উর্মি
- কাছের মানুষের ছোট ছোট অবহেলা কেন বেশি কষ্ট দেয়?
- পিরোজপুরে নবনির্বাচিত সংসদ সদস্য এলিজাকে শুভেচ্ছা
- মধ্যরাতে চিত্রনায়িকা পরীমনির রহস্যময় পোস্ট
- গার্হস্থ্য অর্থনীতির অধ্যক্ষের অপসারণ দাবিতে উত্তাল ক্যাম্পাস
- স্নাতক পাশেই ব্যাংকে চাকরি
- কাছের মানুষের ছোট ছোট অবহেলা কেন বেশি কষ্ট দেয়?
- ফের গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী উর্মি
- গার্হস্থ্য অর্থনীতির অধ্যক্ষের অপসারণ দাবিতে উত্তাল ক্যাম্পাস
- তিন দফা বাড়ার পর কমল স্বর্ণের দাম
- মুক্তি পেলেন কিউবার সাংবাদিক ইয়োয়ানি সানচেজ
- সংসদ ভবন এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ
- মধ্যরাতে চিত্রনায়িকা পরীমনির রহস্যময় পোস্ট
- রমজানের আগেই বাড়ছে ছোলার দাম, কাটছে না সয়াবিন তেলের সংকট
- মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান
- তাপমাত্রা কমার পূর্বাভাস দিল আবহাওয়া অফিস
- পিরোজপুরে নবনির্বাচিত সংসদ সদস্য এলিজাকে শুভেচ্ছা
- পুরো ইরানকে ‘ধ্বংস’ করে দেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের
- আজ ৭ নভেম্বর: ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’
- জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা









