রাশিয়ায় একদিনে কোভিডে মৃত্যুর রেকর্ড
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৪৭ পিএম, ৪ জুলাই ২০২১ রবিবার
ছবি: ইন্টারনেট
রাশিয়ায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গতকাল (শনিবার) ৬৯৭ জন মারা গেছেন। কোভিডে আক্রমণ শুরুর পর থেকে দেশটিতে একদিনে করোনামৃত্যুর সংখ্যা এটিই সর্বোচ্চ। টানা পঞ্চম দিন রাশিয়াতে মৃত্যুর রেকর্ড হয়েছে। এর আগে গত শুক্রবার দেশটিতে করোনামৃত্যুর সংখ্যা ছিল ৬৭৯ জন। সূত্র- আল জাজিরা।
রাশিয়ার স্টেট করোনাভাইরাস টাস্কফোর্স জানিয়েছে, গত শনিবার সেদেশে করোনায় আক্রান্ত হন ২৪ হাজার ৪৩৯ জন। গত জানুয়ারি থেকে এ পর্যন্ত এটিই সর্বোচ্চ। গত শুক্রবারের চেয়ে এদিন ১২০০ জন বেশি রোগী শনাক্ত হয়।
কর্মকর্তারা বলছেন, অত্যন্ত সংক্রামক ডেল্টা ভ্যারিয়ান্ট দ্রুত ছড়িয়ে পড়ার কারণেই শনাক্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ছে। ক্রেমলিন গত শুক্রবার জানায় যে, কর্তৃপক্ষ নতুন লকডাউনের কথা ভাবছে না।
ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ স্বীকার করেছেন যে, ‘করোনাভাইারাস পরিস্থিতি কিছু অঞ্চলে এখনো খুবই খারাপ পর্যায়ে রয়েছে। কিন্তু কেউ লকডাউন চায় না।’
রাশিয়ায় মস্কোতে সবচেয়ে বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। গত শনিবার এই শহরে ৭ হাজার ৪৪৬ জন আক্রান্ত হয়েছে। সেইন্ট পিটার্সবার্গে গত শুক্রবার ইউরো কাপে স্পেন ও সুইজারল্যান্ডের মধ্যকার কোয়ার্টার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। এই শহরে শনিবার ১ হাজার ৭৩৩ জন আক্রান্ত হন। মারা যান ১১০ জন।
রাশিয়া আশা করেছিল, টিকাদান কর্মসূচি করোনায় আক্রান্তের সংখ্যা কমিয়ে আনবে। কিন্তু দেশটিতে ১৪৬ মিলিয়ন মানুষের মধ্যে ১৬ শতাংশ মানুষকে ভ্যাকসিন দেয়া গেছে।
গত গ্রীষ্ম থেকে মস্কোর শহরে কঠোর লকডাউন নেই। কিন্তু মানুষ করোনার টিকা নেয়ার সার্টিফিকেট অথবা করোনা নেগেটিভের প্রমাণ দেখাতে না পারলে তাদের ক্যাফে, বার ও রেস্তোরাঁয় যেতে দেয়া হচ্ছে না।
-জেডসি
- টাঙ্গাইলে ট্রেনের ধাক্কায় নারী-শিশুসহ একই পরিবারের ৫ জন নিহত
- ছোট গল্প : নিঃশব্দ শহরে এক অদ্ভূত ফড়িং
- সবাক সিনেমার প্রথম কণ্ঠশিল্পী মাহবুবা রহমান আর নেই
- রঙবেরঙের ফড়িং—ডানায় ভর করে রঙিন স্বপ্ন
- দেড় ঘণ্টা আকাশে চক্কর, অল্পের জন্য রক্ষা মমতার বিমান
- বসন্তে রঙিন বাংলার প্রকৃতি—ফুলের মেলায় সাজে দেশ
- রাজধানীর আকাশ আজ মেঘলা, বৃষ্টির সম্ভাবনা
- ঢাকা বিমানবন্দরে ২৮ দিনে ৭৯৭টি ফ্লাইট বাতিল
- বাংলাদেশ টেলিভিশনে আজ রাত ৮টায় আবার ঈদের ইত্যাদি
- রাজধানীতে সর্দি-কাশি-জ্বরের প্রকোপ
- দেশের বাজারে টানা তৃতীয় দফায় কমল স্বর্ণের দাম
- শপথ নিলেন নেপালের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ
- ইইউ বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানি কমল ২৫%
- দুপুরের মধ্যে ৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
- ঈদযাত্রার ১২ দিনে প্রাণ গেল ২৪১ জনের
- মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ
- দৌলতদিয়ায় বাস নদীতে, নারী ও শিশুসহ ১৫ লাশ উদ্ধার
- ২৫ মার্চের কাল রাত: রক্তে লেখা এক ইতিহাস
- সংস্কারের অভাবে হারিয়ে যাচ্ছে বধ্যভূমি
- কর্মক্ষেত্রে ১৫% সাংবাদিক যৌন হয়রানির শিকার: জরিপ
- মোমবাতি জ্বেলে কালরাতের শহীদদের স্মরণ
- বর্ণাঢ্য কুচকাওয়াজে স্বাধীনতা দিবস উদযাপন
- বাংলাদেশের স্বাধীনতা দিবসে ভারতের রাষ্ট্রপতির শুভেচ্ছা
- ২৬ মার্চ আমাদের জাতীয় জীবনের এক গৌরবময় দিন: প্রধানমন্ত্রী
- স্বাধীনতা দিবসে টিভি ও সাংস্কৃতিক অঙ্গনে নানা আয়োজন
- অপারেশন ইন্টারকন্টিনেন্টাল: ‘হিট অ্যান্ড রান’
- ভারতের অন্ধ্রপ্রদেশে বাস-লরি সংঘর্ষে নিহত ১৩
- সীতাকুণ্ডে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেসে আগুন
- চট্টলা এক্সপ্রেসে অগ্নিকাণ্ড: আড়াই ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক
- স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা











