ঢাকা, শুক্রবার ১৭, জুলাই ২০২৬ ৭:৫০:৩১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
৬ মাসে ২৩৮ শিশু-কিশোরীসহ ৪০৪ জনকে ধর্ষণ: এইচআরএসএস গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক নারীকে মুক্তি দিল ইরান আফগানিস্তানে জাতিসংঘ মিশনের প্রধান হলেন বাংলাদেশের রাবাব ফাতিমা সাম্য ও সম্প্রীতির বার্তা নিয়ে আজ রথযাত্রা কর্মসংস্থান ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, ৬০ শতাংশই নারী নাতনীর মরদেহ নিয়ে ফেরার পথে প্রাণ গেল নানীর ফাইনালের আগে ফিফার শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা

রাষ্ট্রীয় মর্যাদায় কাকন বিবির দাফন আজ বিকেলে

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০২:৫২ পিএম, ২২ মার্চ ২০১৮ বৃহস্পতিবার

মুক্তিযোদ্ধা ও বীর প্রতীক কাকন বিবি ওরফে নূরজাহানের (১০৩) মরদেহ সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার ঝিকরগাঁও গ্রামে তার নিজ বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেল ৪টায় জানাযা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে স্থানীয় কবরস্থানে দাফন করা হবে 

বুধবার রাত সাড়ে ১১টার দিকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কাকন বিবি ইন্তেকাল করেন।

ওসমানী হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) বিভাগীয় প্রধান সব্যসাচী রায় সে সময় বলেন, কাকন বিবি মস্তিষ্কে রক্তক্ষরণজনিত রোগে আক্রান্ত হয়েছিলেন।

কাকন বিবির মেয়ে সখিনা বেগম বলেন, তার মা এক সপ্তাহ আগে গুরুতর অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে ভর্তি করা হয়।

 

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার লক্ষ্মীপুরের বাসিন্দা কাকন বিবি মুক্তিযোদ্ধাদের তথ্য দিতেন। মুক্তিযুদ্ধের পর তিনি কোনো স্বীকৃতি পাননি। পারিবারিক টানাপোড়েনে তিনি শ্রমজীবীর কাজ ও ভিক্ষাবৃত্তিও করেছেন। ১৯৯৭ সালে তার বীরত্বগাথা সংবাদমাধ্যমে প্রকাশ পেলে রাষ্ট্রীয়ভাবে সংবর্ধনা দিয়ে বিশেষ ‘বীর প্রতীক’ ঘোষণা করা হয়েছিল।

১৯৭১ সালে পাকিস্তানি সেনাবাহিনীর হাতে ধরা পড়েন কাকন বিবি। তাঁকে নৃশংসভাবে অত্যাচার করে পাকিস্তানি বাহিনী। কাকন বিবি ২০টি যুদ্ধে অংশ নিয়েছিলেন। এসব যুদ্ধের সময় তাঁর পায়ে গুলি লাগে। তাঁর শরীরেও একাধিক গুলির আঘাত রয়েছে।

কাকন বিবি একমাত্র মেয়ে সখিনা বেগম ও তিন নাতনি রেখে গেছেন।

এই বিভাগের জনপ্রিয়