রাহুল গান্ধীকে কেন কাশ্মীরে আসতে অনুমতি নয়: মেহবুবা
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:৫১ পিএম, ২৯ অক্টোবর ২০১৯ মঙ্গলবার
ছবি: ইন্টারনেট
জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহারের পর প্রায় তিন মাস কেটে গেছে। আন্তর্জাতিক মঞ্চে বারবার উঠে আসা সেই কাশ্মীর পরিস্থিতির হালচাল খতিয়ে দেখতে মঙ্গলবার উপত্যকায় গেছেন ইউরোপীয় সংসদীয় দলের প্রতিনিধিরা।কাশ্মীরের পিপলস ডেমোক্র্যাটিক পার্টির (পিডিপি) প্রধান ও কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে প্রশ্ন রাখেন- ইউরোপীয় প্রতিনিধিদলকে অনুমতি দিলেও কেন নিজ দেশের প্রধান বিরোধী দল কংগ্রেসের নেতা রাহুল গান্ধীকে তাদের দুর্দশা দেখার জন্য পরিদর্শনের অনুমতি দিল না? খবর জি নিউজের।
মেহবুবা মুফতির পক্ষে তার মেয়ে ইলতিজা এক টুইটার বার্তায় এ বিবৃতে দেন।
গত ৫ আগস্ট ৩৭০ ধারা বাতিলের পর থেকে সাবেক এ মুখ্যমন্ত্রীকে গৃহবন্দি করে রাখা হয়েছে। তখন থেকেই তার হয়ে মেয়ে ইলতিজা সব রাজনৈতিক বিবৃতি দিয়ে আসছেন।
সোমবার ভারতে এসে পৌঁছেছে ২৮ জনের প্রতিনিধিদলটি। এদিনই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করেন তারা।
সংবিধান থেকে ৩৭০ ধারা বাতিল করার পর সেখানকার পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য কাশ্মীর আসতে চাইলে তখন দেশটির সরকার নিরাপত্তার অজুহাতে রাহুল গান্ধীকে অনুমতি দেয়া হয়নি।
এদিকে ইউরোপীয় প্রতিনিধিদলের এ সফরের আগের দিন সোমবার কাশ্মীরের সোপোরে গ্রেনেড হামলায় অন্তত ১৫ জন আহত হয়েছেন।
-জেডসি
- জোয়ারের পানিতে প্লাবিত সেন্টমার্টিন, আতঙ্কে দ্বীপবাসী
- স্নাতক পাসে চাকরি দেবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক
- কোয়ার্টার ফাইনালের লাইনআপ চূড়ান্ত, কে কার মুখোমুখি
- আর্জেন্টিনার অবিশ্বাস্য প্রত্যাবর্তন: তারকারা কে কী বললেন
- বিশ্বে বসবাসের অযোগ্য শহরের তালিকায় তৃতীয় ঢাকা
- কোষ্ঠকাঠিন্যের অবসান ঘটায় যে ১১টি ঘরোয়া উপায়
- দেশের ১৬ জেলায় বন্যার আভাস
- পরিবেশ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- সাজেক ভ্যালি বন্ধ, সড়ক ও নৌযোগাযোগ বিচ্ছিন্ন
- চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা
- বিশ্বকাপে প্রথমবার মুখোমুখি আর্জেন্টিনা-মিশর
- ঘরেই তৈরি করুন রেস্টুরেন্টের মতো কালা ভুনা
- যুক্তরাষ্ট্রকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম
- বিশ্বকাপ থেকে রোনালদোর বিদায়
- ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস, ১৭ নদীবন্দরে সতর্কতা
- মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার
- দৈনিক খোলা কাগজ সাংবাদিক নিয়োগ দেবে
- পর্তুগালকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে স্পেন
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত কলেজগুলোর জন্য নতুন নির্দেশনা
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ










