রেকর্ড করে পুরস্কার পেল গ্রামীণকন্যা প্রিয়াঙ্কা
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৬:১১ এএম, ১২ নভেম্বর ২০২১ শুক্রবার
প্রিয়াঙ্কা মহন্ত
প্রতিভা কখনও চাপা থাকে না। এমন কী অর্থনৈতিক প্রতিকূলতাও বাধা হতে পারে না। ভারতের পূর্ব বর্ধমানের প্রিয়াঙ্কা মহন্তের মেধায় তা-ই প্রকাশিত হলো। নিজের চেষ্টায় এক ঘন্টায় পৃথিবীর ক্ষুদ্রতম ১০৪টি ছবি এঁকে ফেলেছেন তিনি। আবার ক্ষুদ্রতম আঁকার স্ট্যান্ড তৈরিও করেছেন। তাই স্বীকৃতি মিলল ন্যাশনাল বুক অব রেকর্ডসের খাতায়। তিনি পেয়েছেন বেস্ট আর্টিস্ট হিসেবে ম্যাজিক বুক অব রেকর্ডস থেকে পুরষ্কার। তবে আরও বেশ কয়েকটি পুরষ্কার পেয়েছেন তিনি।
কতটা কঠিন পরিস্থিতি ছিল তার? জানা গেছে, প্রিয়াঙ্কার বাবা অসুস্থ দীর্ঘদিন ধরে। আর মা পরিচারিকার কাজ করেন। এভাবেই চলে অভাবের সংসার। তার মধ্যেই নিজের পড়াশোনা ও ছবি আঁকা চালিয়ে গেছেন প্রিয়াঙ্কা। শত কষ্টেও হার মানেননি। বর্ধমান বিবেকানন্দ কলেজের সংস্কৃত অনার্সের ছাত্রী প্রিয়াঙ্কা। একইসঙ্গে চালিয়ে গেছেন আঁকাও। আঁকাআকিকেই পেশা করতে চান প্রিয়াঙ্কা। আর্থিক কষ্টের জন্যই সাহায্য চাযন প্রিয়াঙ্কা ও তাঁর পরিবার।
কিভাবে সাফল্য পেলেন তিনি? তার কথায়, ‘আমার মা–বাবাই আমার এই সাফল্যের পিছনে রয়েছেন। তারা বারবার আমাকে সাহস জুগিয়েছেন। অভাবের মধ্যেও মা–বাবা কখনও পড়াশোনা ছাড়তে বলেননি। বরং সাহস জুগিয়ে বলেছেন, চেষ্টা কর ঠিক হবে। এমন কী আমার আঁকাকেও উৎসাহিত করেছেন বারবার। তবে আমি শিক্ষক–শিক্ষিকাদের সাহায্যও পেয়েছি।’
মেয়ে এই সাফল্য পাওয়ায় পরিবার খুশি। কিন্তু চিন্তিতও বটে। প্রিয়াঙ্কার ভবিষ্যৎ নিয়েই চিন্তা পরিবারের। মেয়ে কিভাবে এগোবে? দুশ্চিন্তায় মা সুতনুকা মহন্ত। মেয়ের পাশে দাঁড়ানোর জন্য তিনি সকলের কাছে সাহায্য চাইছেন। এই সাফল্য ধরে রাখতে তাই জোর দিচ্ছেন পড়াশোনা এবং আঁকাতে। আগামী দিনে নিজের পায়ে দাঁড়াতে চায় প্রিয়াঙ্কা। তাই মায়ের অনুরোধ, ‘আমার মেয়েকে একটু সাহায্য করুন।’
সূত্র: হিন্দুস্তান টাইমস
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০



