ঢাকা, শুক্রবার ৩০, অক্টোবর ২০২৬ ১৪:০২:২৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বিশ্ববাজারে প্রতি ব্যারেল তেলের দাম ১১৫ ডলার ছাড়াল বাজারে শীতের সবজির আগমন, স্বস্তি নেই সব পণ্যে শনিবারের মধ্যে সরকারি বাসার ভাড়াটিয়া সরানোর নির্দেশ জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী ‘নীলসাগর এক্সপ্রেস’ লাইনচ্যুত, ঢাকা-উত্তরবঙ্গ ট্রেন চলাচল বন্ধ

রেমডেসিভির ওষুধ তৈরি করল ইরান

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:০০ পিএম, ১৬ জুলাই ২০২০ বৃহস্পতিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

প্রাণঘাতি করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসায় ইরান রেমডেসিভির ওষধু তৈরি করতে সক্ষম হয়েছে বলে জানিয়েছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী সাঈদ নামাকি। বুধবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠক শেষে সাংবাদিকদের কাছে এ তথ্য জানান তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, কোভিড-১৯ রোগে আক্রান্ত রোগীকে সম্পূর্ণ সুস্থ করে দিতে পারে এখন পর্যন্ত এমন নির্ভরযোগ্য কোনো ওষুধ বিশ্বে তৈরি হয়নি। তবে আমেরিকা ও ইউরোপীয় দেশগুলোতে করোনার চিকিৎসার জন্য রেমডেসিভির প্রয়োগ করা হচ্ছে এবং আগামী সপ্তাহ থেকে ইরানেও এই ওষুধ তৈরির কাজ শুরু হবে।

ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওষুধ বিষয়ক কর্মতৎপরতার বর্ণনা দিতে গিয়ে নামাকি বলেন, ইরানি বিজ্ঞানীরা ৫৭টি দলে বিভক্ত হয়ে করোনাভাইরাসের চিকিৎসা নিয়ে গবেষণা করছেন এবং তাদের গবেষণালব্ধ যেকোনো ফলাফল দেশের সেরা ৫০ চিকিৎসককে নিয়ে গঠিত একটি কমিটিতে যাচাই-বাছাই করা হচ্ছে।

তিনি বলেন, করোনার ওষুধ আবিষ্কারের প্রক্রিয়ায় জড়িত বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ দেশে হিসেবে ইরানি বিজ্ঞানীদের গবেষণার ফলাফল শিগগিরই প্রকাশ করা হবে।

-জেডসি