রোজিনা ইসলামের শারীরিক অবস্থা স্থিতিশীল: চিকিৎসক
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:১৩ পিএম, ২৪ মে ২০২১ সোমবার
ছবি: সংগৃহীত
কারাগার থেকে মুক্ত হয়ে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানিয়ে হাসপাতালের ইন্টার্নাল মেডিসিন ও আইসিইউ (নিবিড় পরিচর্যা) ইউনিটের কনসালটেন্ট ডা. রায়হান রাব্বানী বলেছেন, তবে তিনি কিছুটা উদ্বিগ্ন, দুর্বলও বোধ করছেন। তাকে এখন এমআরআই, সিটিস্ক্যানসহ কয়েকটি পরীক্ষা দেয়া হয়েছে। পরীক্ষার রিপোর্ট হাতে পেলে সার্বিক অবস্থা বলা যাবে।
সোমবার (২৪ মে) বেলা ১১টায় রোজিনা ইসলামের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ শেষে তিনি এ তথ্য জানান।
রোজিনা ইসলামের স্বামী মনিরুল ইসলাম মিঠু বলেন, গতকাল রোজিনা আইসোলেশনে ছিলেন। আজ থেকে চিকিৎসা শুরু হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন রোজিনার ডায়াবেটিস একটু বেড়েছে, তবে হাইপারটেনশনসহ অন্যান্য জটিলতাগুলো স্থিতিশীল রয়েছে। অল্প করে আমার সাথে কথা বলছে, তবে বুঝতে পেরেছি যে তার কথা বলতে কষ্ট হচ্ছে।
এর আগে গতকাল (২৩ মে) রাতে মনিরুল ইসলাম মিঠু বলেছিলেন, করোনার টিকা নেওয়ার পর রোজিনা কোনো বিশ্রাম নিতে পারেননি। তার কিছু শারীরিক সমস্যা রয়েছে। যার মধ্যে থাইরয়েড, হাইপারটেনশন, ডায়াবেটিস, অ্যাসিডিটি ও গাইনোকোলজিক্যাল সমস্যা অন্যতম। এসব রোগের কারণে তাকে আমরা চেকআপ করাতে স্কয়ার হাসপাতালে এনেছি।
তিনি বলেন, রোজিনার প্রাথমিক চেকআপ করবেন চিকিৎসকরা। এরপর তাকে আইসোলেশনে রেখে কোভিড টেস্ট করানো হবে। কোভিড টেস্টে নেগেটিভ এলে তাকে সাধারণ ওয়ার্ডে নিয়ে এসব রোগের চিকিৎসা শুরু হবে।
হাসপাতালটির জরুরি বিভাগের চিকিৎসক শাহাদাত হোসেন জানান, সাংবাদিক রোজিনা ইসলামের শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। তিনি ইন্টার্নাল মেডিসিন এবং নিবিড় পরিচর্যা ইউনিটের কনসালটেন্ট ডা. রায়হান রাব্বানীর অধীনে চিকিৎসাধীন। প্রয়োজনীয় পরীক্ষার পরে আমরা পরবর্তী পদক্ষেপ নেব।
প্রসঙ্গত, গত সোমবার (১৭ মে) পেশাগত দায়িত্ব পালনকালে প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে স্বাস্থ্য মন্ত্রণালয়ে প্রায় ছয় ঘণ্টা আটকে রেখে হেনস্তা ও নির্যাতন করা হয়। রাত সাড়ে আটটার দিকে তাকে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়। ওই রাতেই তার বিরুদ্ধে শাহবাগ থানায় দণ্ডবিধি ও অফিশিয়াল সিক্রেটস অ্যাক্টে মামলা দায়ের করা হয়।
ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবার (১৮ মে) রোজিনা ইসলামকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। পুলিশ তাকে পাঁচ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করলে আদালত রিমান্ডের আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
তার জামিন আবেদনের ওপর অধিকতর শুনানির জন্য বৃহস্পতিবার (২০ মে) দিন রাখেন। এই আদেশের পর রোজিনা ইসলামকে কাশিমপুর মহিলা কারাগারে পাঠানো হয়। বৃহস্পতিবার শুনানি শেষে আবেদনের জন্য রোববার (২৩ মে) দিন ধার্য করেছিলেন আদালত।
রোববার বিকেলে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে শর্তসাপেক্ষে জামিনে মুক্ত হন সাংবাদিক রোজিনা ইসলাম। এরপর সন্ধ্যায় তাকে হুইল চেয়ারে বসিয়ে স্কয়ার হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।
-জেডসি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- কারামুক্ত হয়ে সরকারকে ধন্যবাদ জানালেন আইভী
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- মায়ের মরদেহে পচন, যুগ্ম-সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে
- নারীদের টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে নিগার-তৃষ্ণার উন্নতি
- নিলামে উঠছে পেলের প্রথম বিশ্বকাপ জার্সি
- এবার বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম
- ইউএনজিএ নির্বাচনে জয় ১৭ কোটি বাংলাদেশির: শামা
- হায় জীবন, মায়ের মরদেহের পাশে পচে যায় মানবিকতা!
- রামিসা হত্যা মামলা: আত্মপক্ষ সমর্থন শেষ, যুক্তিতর্ক কাল
- নারী-শিশু নির্যাতন প্রতিরোধে শিগগিরই দেশব্যাপী কর্মসূচি
- ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে
- এক মামলায় জামিন পেলেন দীপু মনি, ছয়টিতে রুল
- সাগরিকার শেষ সময়ের গোলে সাফের ফাইনালে বাংলাদেশ
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- মিরপুরের বৃদ্ধার মৃত্যু: তদন্ত কমিটি চেয়ে রিট
- খানজাহান আলী (রহ:) মাজারের দিঘির কুমিরটি সরিয়ে নেয়া হবে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না

