রোহিঙ্গাদের আশ্বস্ত করতে ব্যর্থ মিয়ানমার: এইচআরডব্লিউ
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৫:২৫ পিএম, ২ আগস্ট ২০১৯ শুক্রবার
ছবি: সংগৃহীত
জোরপূর্বক বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনের ব্যাপারে আশ্বস্ত করতে ব্যর্থ হয়েছে মিয়ানমার। চলতি সপ্তাহে দেশটির পররাষ্ট্রমন্ত্রীসহ ১০ সদস্যের প্রতিনিধি দলের কক্সবাজার সফরকে ‘ব্যর্থ’ হিসেবে চিহ্নিত করেছে হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)।
সংস্থাটির বৃহস্পতিবারের এক প্রতিবেদনে বলা হয়েছে, আবারও আশাহত হয়েছে রোহিঙ্গা শরণার্থীরা।
এইচআরডব্লিউর দক্ষিণ এশিয়া পরিচালক মীনাক্ষি গাঙ্গুলী বলেন, মিয়ানমার সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা এবারও শরণার্থীদের ‘রোহিঙ্গা’ বলে উল্লেখ করেনি। তাদের পূর্ণ নাগরিকত্ব দেয়ার প্রতিশ্রুতি দেয়নি, এমনকি রাখাইন রাজ্যে নিরাপত্তার বিষয়টিও নিশ্চিত করা হয়নি। দুই বছর আগে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের এখনও নিরাপদ প্রত্যাবাসনের বিষয়ে বুঝিয়ে যাচ্ছে মিয়ানমার।
প্রতিবেদনে বলা হয়েছে, রোহিঙ্গা শরণার্থীরা বলছে, তারা মিয়ানমারের প্রতিনিধি দলকে তাদের কাগজপত্র দেখিয়েছেন। তারা নতুন করে বিদেশি হিসেবে নাগরিক পরিচয়পত্র নিতে রাজি নন। প্রতিনিধি দলকে ভয়াবহ নির্যাতনের বর্ণনা দিয়ে রাখাইন রাজ্যে ফিরে গেলে আর এ ধরনের নিপীড়নের মুখোমুখি হতে হবে না বলে নিশ্চয়তা চান রোহিঙ্গারা।
কিন্তু মিয়ানমার সরকারের প্রতিনিধিরা এ ধরনের পূর্ণ নিশ্চয়তা দিতে পারেনি। মীনাক্ষি বলেন, রোহিঙ্গাদের স্বেচ্ছা ও নিরাপদ প্রত্যাবাসনে দাতা সংস্থা এবং সংশ্লিষ্ট রাষ্ট্রগুলোর উচিত মিয়ানমারকে রাজি করানো। রাখাইনে বিচার প্রতিষ্ঠা এবং নিরাপত্তাসহ যাবতীয় নাগরিক সুবিধা নিশ্চিত করেই রোহিঙ্গাদের ফেরত নেয়া উচিত।
-জেডসি
- রাজধানীতে বসছে আরও ২০০ এআই ক্যামেরা
- মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ৭০ বছর পর ব্রিটিশ নারীর সাজা পরিবর্তন
- এক দশকে ১৫শ নরমাল ডেলিভারি করিয়েছেন লিলি
- মিশরে সুরের জাদুতে মঞ্চ মাতাবেন শাকিরা
- যে ৫ অভ্যাস বদলে দিতে পারে পুরো দিন
- সোনার দাম আরও কমলো, কমেছে রুপাও
- শিক্ষক পদে ৪৬ হাজার পরীক্ষার্থীর ফল পুনরায় প্রকাশের নির্দেশ
- ফ্রান্স-মরক্কো কোয়ার্টার ফাইনাল আজ
- জেনে নিন জাপানিদের দীর্ঘ জীবনের রহস্য কী
- ঢাকাসহ ২০ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান
- বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি
- অনলাইন পোর্টালকে সরকারি বিজ্ঞাপন নীতিমালায় আনার দাবি
- কোষ্ঠকাঠিন্যের অবসান ঘটায় যে ১১টি ঘরোয়া উপায়
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- কোয়ার্টার ফাইনালের লাইনআপ চূড়ান্ত, কে কার মুখোমুখি
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- আর্জেন্টিনার অবিশ্বাস্য প্রত্যাবর্তন: তারকারা কে কী বললেন
- পরিবেশ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম
- চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ
- সাজেক ভ্যালি বন্ধ, সড়ক ও নৌযোগাযোগ বিচ্ছিন্ন
- দেশের ১৬ জেলায় বন্যার আভাস
- বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- ঢাকাসহ ২০ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা











