রোহিঙ্গাদের বিচার পাওয়ার অধিকার রয়েছে : অ্যালিশন ব্ল্যাক
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ১০:৩৭ পিএম, ১০ এপ্রিল ২০১৮ মঙ্গলবার
ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশনার অ্যালিশন ব্ল্যাক বলেছেন, মায়ানমারের রাখাইন রাজ্যে ধ্বংসযজ্ঞের হোতাদের অপরাধের জন্য অবশ্যই জবাবদিহি করতে হবে। কারণ, এই নৃশংসতার শিকার রোহিঙ্গাদের বিচার পাওয়ার অধিকার রয়েছে।
আজ মঙ্গলবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (ডিক্যাব) আয়োজিত সংলাপে তিনি এ কথা বলেন ।
ব্রিটিশ হাইকমিশনার ১০ লাখেরও অধিক রোহিঙ্গার নিরাপদভাবে, স্বেচ্ছায়, মর্যাদার সঙ্গে ও স্থায়ীভাবে তাদের নিজ আবাসভূমিতে ফিরে যাওয়ার ব্যবস্থা করতে বাংলাদেশের প্রচেষ্টার প্রতি তার দেশের সমর্থন ব্যক্ত করেন।
অ্যালিশন ব্ল্যাক রোহিঙ্গা সংকটে বাংলাদেশের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। তিনি রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের প্রতি যুক্তরাজ্যের অব্যাহত অঙ্গীকারের কথা আবারো জানান।
জাতিসংঘের হিসেবে রাখাইনে মায়ানমার সেনাবাহিনীর ধ্বংসযজ্ঞে গত বছরের ২৫ আগস্ট থেকে প্রায় ৭ লাখ রোহিঙ্গা নৃশংসতার মুখে পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নিয়েছে।
সংলাপে ঢাকা-লন্ডন সম্পর্ক, দ্বিপক্ষীয় বাণিজ্য এবং বাংলাদেশের আসন্ন নির্বাচন নিয়ে আলোচনা হয়। অ্যালিশন ব্ল্যাক বাংলাদেশের নির্বাচন নিয়ে কিছু প্রশ্নের সরাসরি জবাব দেননি। তবে তিনি বলেন, যুক্তরাজ্য অংশগ্রহণমূলক, অবাধ ও সুষ্ঠু নির্বাচনে বিশ্বাসী।
তিনি বলেন, আমরা বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করবো না। তাই আপনারা রাজনীতি ও নির্বাচনী ফলাফলের ব্যাপারে আমার কাছে অনুমাননির্ভর বক্তব্য পাবেন না।
তবে হাইকমিশনার গত ফেব্রুয়ারিতে ব্রিটিশ পররাষ্ট্র সচিব বরিস জনসনের ঢাকা সফরকালে তার দেয়া বক্তব্য তুলে ধরে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীর সঙ্গে বৈঠকে তিনি অবাধ ও সুষ্ঠু নির্বাচন, মুক্ত গণমাধ্যম এবং বিরোধী দলকে পর্যাপ্ত সুযোগ-সুবিধা প্রদানের ওপর গুরুত্বারোপ করেছেন।
ব্ল্যাক বলেন, একে অপরের কমনওয়েলথের অংশীদার হিসেবে ইউকে, ইইউ এবং অন্যদের সঙ্গে নিয়ে বাংলাদেশের যে কোনো সমস্যা সমাধানে শান্তিপূর্ণ উপায়ে এগিয়ে যেতে এবং সব রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপের ব্যাপারে অব্যাহতভাবে উৎসাহিত করে যাবে।
তিনি আশা করেন, আগামী সাধারণ নির্বাচন অবাধ, স্বচ্ছ এবং শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে এবং ভোটের প্রাক্কালে অত্যন্ত শান্তিপূর্ণ রাজনৈতিক পরিস্থিতি বজায় থাকবে।
অ্যালিশন ব্ল্যাক বলেন, আমি অত্যন্ত আশাবাদী যে, বাংলাদেশের জনগণের পছন্দ রয়েছে এবং একটি অবাধ ও স্বচ্ছ নির্বাচন অনুষ্ঠিত হবে। ব্রিটেন সবসময়ই গণতন্ত্র, মত প্রকাশের স্বাধীনতা এবং মানবাধিকারের প্রতি গুরুত্ব দেয়।
হাইকমিশনার অ্যালিশন ব্ল্যাক স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উন্নয়নশীল দেশের মর্যাদায় উত্তরণে শর্ত পূরণ করায় বাংলাদেশের প্রশংসা করেন এবং ২০২৪ সালে পুরোপুরি উন্নয়নশীল দেশে পরিণত হওয়ার অভিযাত্রায় ইউকে বাংলাদেশকে সহযোগিতা অব্যাহত রাখবে।
ডিক্যাব সভাপতি রেজাউল করিম লোটাস এবং সাধারণ সম্পাদক মাহফুজ মিশু অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
- স্পেনের সামনে আজ কেপ ভার্দে, কোথায় এই দ্বীপরাষ্ট্র?
- যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তিচুক্তি চূড়ান্ত, শুক্রবার স্বাক্ষর
- ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি: তেল সস্তা, এশিয়ার শেয়ার বাজার চাঙা
- ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট
- সন্ধ্যার মধ্যে দেশের ১২ অঞ্চলে বজ্রবৃষ্টি হতে পারে
- এইচএসসি পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ
- দেশে প্রায় ৬ হাজার টাকা বাড়ল স্বর্ণের দাম
- বেনজীরের গ্রেপ্তারের খবরে পরী লিখলেন ‘মজা’
- স্পেনের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ রাতে
- বৃষ্টিভেজা প্রেমের দূত কদম: বর্ষার হৃদয়ে ফোটা এক অনন্ত সৌন্দর্য
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু






