ঢাকা, বৃহস্পতিবার ০৯, জুলাই ২০২৬ ৯:৫২:৪৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয় ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন

রোহিঙ্গারা বাংলাদেশি: ক্যামেরনকে বলেছিলেন সু চি

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:৩৩ পিএম, ২১ সেপ্টেম্বর ২০১৯ শনিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

মিয়ানমারের নেত্রী অং সান ‍সু চি দেশটির রাখাইনের রোহিঙ্গাদের বাংলাদেশি বলে মন্তব্য করেছিলেন। ২০১৩ সালে ব্রিটেনের তৎকালীন প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের সঙ্গে এক বৈঠকে সু চি এ মন্তব্য করেন। নিজের স্মৃতিকথা ‘ফর দ্য রেকর্ড’ বইয়ে ক্যামেরন এটির উল্লেখ করেছেন। খবর ডয়চে ভেলের।

১৯৪৮ সালে মিয়ানমারের স্বাধীনতার পর ২০১২ সালে প্রথম ব্রিটিশ প্রধানমন্ত্রী হিসেবে দেশটি সফর করেন ক্যামেরন। কিন্তু এরপর দেশটির অবস্থা, বিশেষ করে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিষয়ে সু চির অবস্থান নিয়ে স্মৃতিকথায় বিরক্তি প্রকাশ করেছেন সাবেক প্রধানমন্ত্রী।

ক্যামেরন লিখেছেন, আমি গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চির সঙ্গে বৈঠক করি। তিনি শিগগিরই প্রেসিডেন্ট পদে লড়াই করবেন। ১৫ বছরের গৃহবন্দিত্ব থেকে সত্যিকার গণতন্ত্রের পথে যাত্রা, তার এই দারুণ গল্প নিয়েই আমরা কথা বলেছি।

তিনি লিখেছেন, কিন্তু ২০১৩ সালের অক্টোবরে সু চি যখন লন্ডন সফরে আসেন, সবার চোখ তখন রোহিঙ্গা মুসলিমদের ওপর। বৌদ্ধ রাখাইনরা তাদের নিজ বাসস্থান থেকে তাড়িয়ে দিচ্ছিল। ধর্ষণ, হত্যা, জাতিগত নিধনসহ অনেক কিছুই আমরা শুনেত পাচ্ছিলাম। আমি তাকে বললাম, বিশ্ব সব দেখছে। তিনি উত্তর দিলেন, তারা আসলে বার্মিজ নয়। তারা বাংলাদেশি। এরপর ২০১৫ সালে তিনি মিয়ানমারের রাষ্ট্রীয় নেতা হলেন, রোহিঙ্গাদের বিরুদ্ধে সহিংসতা চলতেই থাকলো।

২০১০ সাল থেকে ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিলেন ক্যামেরন। ২০১৬ সালে গণভোটে ব্রেক্সিটপন্থীদের জয়ের পর পদত্যাগ করেন তিনি।

-জেডসি