রোহিঙ্গা ইস্যুতে আমিরাত ঢাকার পাশে থাকবে
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০৩:৫৫ পিএম, ৪ জুলাই ২০১৮ বুধবার
বাংলাদেশ থেকে আরও জনশক্তি নেয়ার জন্য সংযুক্ত আরব আমিরাতের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। এদিকে রোহিঙ্গা ইস্যুতে সংযুক্ত আরব আমিরাত ঢাকার পাশে থাকবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত সাইদ মোহাম্মদ আল-মেহেরি
তিনি বলেন, ‘সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে নিয়োজিত প্রবাসীদের পাঠানো রেমিটেন্স বাংলাদেশের অর্থনীতিতে ভূমিকা রাখছে।’
অন্যদিকে, সংযুক্ত আরব আমিরাতে নিয়োজিত বাংলাদেশের শ্রমিকরা দেশটির অর্থনীতির চাকাকে গতিশীল রাখছে উল্লেখ করে রাষ্ট্রদূত সাইদ মোহাম্মদ আল-মেহেরি বাংলাদেশ থেকে আরও জনশক্তি নেয়ার আগ্রহ প্রকাশ করেন।
জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সাথে আজ মঙ্গলবার তার কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত সাইদ মোহাম্মদ আল-মেহেরি সৌজন্য সাক্ষাতের সময় এসব আলোচনা হয়।
বৈঠকে তারা দু’দেশের সংসদীয় কার্যক্রম, ব্যবসা বাণিজ্য, জনশক্তি রপ্তানী ইত্যাদি বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, ‘বর্তমানে দু’দেশের মধ্যে চমৎকার সম্পর্ক বিরাজমান। ব্যবসা-বাণিজ্যের প্রসার ও ভিসা সহজীকরণের মাধ্যমে বিদ্যমান সম্পর্ক আরও জোরদার করা সম্ভব হবে।’
মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে বাংলাদেশ মানবতার দৃষ্টান্ত স্থাপন করেছে উল্লেখ করে স্পিকার রোহিঙ্গাদের শান্তিপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনে সংযুক্ত আরব আমিরাতকে বাংলাদেশের পাশে থেকে সহযোগিতা অব্যাহত রাখার আহবান জানান।
রাষ্ট্রদূত রোহিঙ্গা ইস্যুতে সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশের পাশে থাকবে বলেও স্পিকারকে আশ্বস্ত করেন।
- সেনাবাহিনীর মেডিক্যাল কোরে অফিসার ক্যাডেট পদে চাকরি
- সম্পর্কে দূরত্ব বাড়ে ছোট্ট যে ভুলে, বদলান অভ্যাস
- শিক্ষার্থীদের প্রতিবছর একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর
- ২৫ ঘণ্টা পর রাজশাহী থেকে বাস চলাচল স্বাভাবিক
- মেসি-এমবাপে কে জিতবেন গোল্ডেন বুট?
- প্রয়োজন ছাড়াই অ্যান্টিবায়োটিক খাচ্ছেন? হতে পারে ভয়ংকর ক্ষতি
- এবার পর্দায় ভিলেন হতে চান পূর্ণিমা
- ফের বাড়ছে তিস্তা-দুধকুমার নদের পানি, নিম্নাঞ্চল প্লাবিত
- সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত
- ৩ মাসের শিশুর পা মোচড় দেওয়া চাচি পলাতক, আটক ৩
- রাজধানীতে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চের ঘোষণা
- ইউক্রেনের প্রধানমন্ত্রীর পদত্যাগ
- ফ্রান্সকে বিদায় করে ফাইনালে স্পেন
- `স্টার্টআপে ৫ লাখ থেকে ৫ কোটি টাকা সহায়তা দেবে সরকার`
- মাদক বহনকারীরাই ধরা পড়ে, কারবারিরা সংসদে যায়
- সায়েন্সল্যাব মোড়ে শিক্ষার্থীদের অবরোধ
- ঢাকার পানি নামার ৪১ স্লুইসগেটের ২২টিই অচল
- জলাবদ্ধতায় চলাচলে যেসব ভুলে ঘটতে পারে দুর্ঘটনা, সতর্ক হোন
- রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ
- ‘বউ’ বানানোর নামে নারীদের চীনে পাচার
- মাদক বহনকারীরাই ধরা পড়ে, কারবারিরা সংসদে যায়
- ৩ মাসের শিশুর পা মোচড় দেওয়া চাচি পলাতক, আটক ৩
- টানা বৃষ্টিতেও ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’
- বন্যা ও পাহাড় ধসে সাত জেলায় প্রাণহানি বেড়ে ৫৪
- ইউক্রেনের প্রধানমন্ত্রীর পদত্যাগ
- ফ্রান্সকে বিদায় করে ফাইনালে স্পেন
- রাজধানীতে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চের ঘোষণা
- ১৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া-বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত
- সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত
- ফের বাড়ছে তিস্তা-দুধকুমার নদের পানি, নিম্নাঞ্চল প্লাবিত











