ঢাকা, বুধবার ১৫, জুলাই ২০২৬ ১৯:৩৩:২২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
শেখ হাসিনা ও ১০ শিল্প গ্রুপের ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ সাবেক ব্রিটিশ মন্ত্রী উইডিকম্বকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে:পুলিশ শিক্ষার্থীদের প্রতিবছর একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর ২৫ ঘণ্টা পর রাজশাহী থেকে বাস চলাচল স্বাভাবিক ফের বাড়ছে তিস্তা-দুধকুমার নদের পানি, নিম্নাঞ্চল প্লাবিত রাজধানীতে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চের ঘোষণা ইউক্রেনের প্রধানমন্ত্রীর পদত্যাগ

রোহিঙ্গা ক্যাম্পে দিনে ৬০ শিশুর জন্ম

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ১২:৪২ পিএম, ১৮ মে ২০১৮ শুক্রবার

কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে প্রতিদিন ৬০টি শিশু জন্মগ্রহণ করে। এসব শিশুর জীবন ঝুঁকির মধ্যে রয়েছে। জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফ এ তথ্য দিয়েছে। 

 

আজ বৃহস্পতিবার সংস্থাটির ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে বাংলাদেশে নিযুক্ত প্রতিনিধি এডুয়ার্ড বাইগবেদেরের বরাত দিয়ে বলা হয়, গত নয় মাসে কক্সবাজারে রোহিঙ্গা শিবির ও অস্থায়ী বিভিন্ন আশ্রয়ে ১৬ হাজারের বেশি শিশু জন্ম নিয়েছে। যাদের সবার জীবন ঝুঁকির মুখে বলেও উল্লেখ করা হয়েছে ইউনিসেফের ওই প্রতিবেদনে।

 

এতে আরো বলা হয়, এসব শিশুর অধিকাংশই যৌন সহিংসতার শিকার মায়েদের গর্ভ থেকে পৃথিবীতে এসেছে। এ পর্যন্ত মাত্র ১৮ শতাংশ গর্ভবতী মা স্বাস্থ্যকেন্দ্র এসে তাদের শিশুদের জন্ম দিতে পেরেছেন বলে জানায় ইউনিসেফ।

 

গত বছরের ২৫ আগস্ট মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের বিরুদ্ধে অভিযান শুরু করে সেনাবাহিনী। এরপর গণহত্যা, ধর্ষণ ও নির্যাতনের মুখে দশ লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয়। তাদের ফিরিয়ে নিতে মিয়ানমার সরকারের সঙ্গে সমঝোতা স্মারকে সই চুক্তি করে বাংলাদেশ।

 

জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার মিয়ানমার সরকার ও সেনাবাহিনীর বিরুদ্ধে জাতিগত নিধনের অভিযোগ করেছে। মিয়ানমারবিষয়ক জাতিসংঘের বিশেষ দূত রাখাইনের অভিযানকে গণহত্যা হিসেবে উল্লেখ করেছেন।