রোহিঙ্গা গণহত্যার তদন্ত শুরু করেছে আইসিসি
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:২০ এএম, ৫ ফেব্রুয়ারি ২০২০ বুধবার
ছবি: সংগৃহীত
রোহিঙ্গা গণহত্যার সাথে জড়িত সামরিক-বেসামরিক প্রতিটি ব্যক্তির বিরুদ্ধে তদন্ত করছে আন্তর্জাতিক অপরাধ আদালত, আইসিসি। তদন্তে দোষী প্রমাণিতদের আইনের আওতায় এনে বিচার কার্যকর করা হবে। একথা জানিয়েছেন বাংলাদেশ সফররত আইসিসি পরিচালক ফ্যাকিসো মোচোচোকে।
মঙ্গলবার বিকালে রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে তিনি জানান, জাতিসংঘের আন্তর্জাতিক বিচারিক আদালতের রায় অমান্য করে গণহত্যার তদন্তে আইসিসিকে সহযোগিতা করছে না মিয়ানমার।
জাতিসংঘের আন্তর্জাতিক বিচারিক আদালত আইসিজেতে রোহিঙ্গা গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে দেয়া অন্তবর্তীকালীন রায়ের পরপরই গণহত্যার সাথে জড়িত প্রতিটি সামরিক বেসামরিক ব্যক্তির বিরুদ্ধে তদন্তের সিদ্ধান্ত নেয় আন্তর্জাতিক অপরাধ আদালত, আইসিসি। তদন্তে পূর্ন সমর্থণ করে আন্তর্জাতিক বিচারিক আদালত।
সে লক্ষ্যে, গত রোববার তিনদিনের সফরে বাংলাদেশে আসেন আইসিসি পরিচালক ফ্যাকিসো মোচোচোকের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল। কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শণ শেষে ঢাকায় ফিরে মঙ্গলবার বিকেলে সংবাদ সম্মেলনে আইসিসি পরিচালক জানান, মিয়ানমার আইসিসিভুক্ত দেশ না হলেও যে কোন অপরাধের তদন্ত এবং তা প্রমানিত হলে সাজা দেয়ার এখতিয়ার রাখে আন্তর্জাতিক অপরাধ আদালত।
তিনি জানান, জাতিসংঘের আন্তর্জাতিক বিচারিক আদালতের রায় অমান্য করে গণহত্যার তদন্তে আইসিসিকে অসহযোগিতা করছে না মিয়ানমার।
এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইসিসি পরিচালক জানান, গণহত্যার তদন্ত ও দোষীদের সাজা দিতে পারলেও রোহিঙ্গা প্রত্যাবাসনের ক্ষেত্রে সহযোগিতার এখতিয়ার নেই আইসিসির। তবে প্রত্যাবাসনের লক্ষ্যে বাংলাদেশ যে পথে এগুচ্ছে তা সঠিক বলেও মন্তব্য করেন আইসিসি পরিচালক।
-জেডসি
- রাজধানীতে বসছে আরও ২০০ এআই ক্যামেরা
- মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ৭০ বছর পর ব্রিটিশ নারীর সাজা পরিবর্তন
- এক দশকে ১৫শ নরমাল ডেলিভারি করিয়েছেন লিলি
- মিশরে সুরের জাদুতে মঞ্চ মাতাবেন শাকিরা
- যে ৫ অভ্যাস বদলে দিতে পারে পুরো দিন
- সোনার দাম আরও কমলো, কমেছে রুপাও
- শিক্ষক পদে ৪৬ হাজার পরীক্ষার্থীর ফল পুনরায় প্রকাশের নির্দেশ
- ফ্রান্স-মরক্কো কোয়ার্টার ফাইনাল আজ
- জেনে নিন জাপানিদের দীর্ঘ জীবনের রহস্য কী
- ঢাকাসহ ২০ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান
- বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি
- অনলাইন পোর্টালকে সরকারি বিজ্ঞাপন নীতিমালায় আনার দাবি
- কোষ্ঠকাঠিন্যের অবসান ঘটায় যে ১১টি ঘরোয়া উপায়
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- কোয়ার্টার ফাইনালের লাইনআপ চূড়ান্ত, কে কার মুখোমুখি
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- আর্জেন্টিনার অবিশ্বাস্য প্রত্যাবর্তন: তারকারা কে কী বললেন
- পরিবেশ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম
- চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ
- সাজেক ভ্যালি বন্ধ, সড়ক ও নৌযোগাযোগ বিচ্ছিন্ন
- দেশের ১৬ জেলায় বন্যার আভাস
- বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- ঢাকাসহ ২০ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা











