রোহিঙ্গা তরুণী রাহি খুশির ছাত্রত্ব স্থগিত
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:০০ পিএম, ৯ সেপ্টেম্বর ২০১৯ সোমবার
রোহিঙ্গা তরুণী রাহি খুশি
অবশেষে রোহিঙ্গা তরুণী রাহিমা আক্তার ওরফে রাহি খুশির ছাত্রত্ব সাময়িকভাবে স্থগিত করেছে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (সিবিআইইউ)। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আবুল কাশেম বিষয়টি নিশ্চিত করেছেন। সম্প্রতি নানা সংবাদ ও সামাজিক যোগাযোগমাধ্যমে রাহিকে নিয়ে আলোচনা হচ্ছিল।
এর আগে জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলে রাহি খুশিকে নিয়ে দেড় মিনিটের একটি ভিডিও প্রতিবেদন প্রচার করে। যাতে দেখা যায়, খুশি উখিয়ার কুতুপালং শিবিরে একটি এনজিওর কর্মী হিসেবে তার স্বদেশি রোহিঙ্গাদের সাক্ষাৎকার নিচ্ছেন। ভিডিওটিতে উল্লেখ করা হয়, ১৯৯২ সালে খুশির পরিবার মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে এসেছিল। তাই রোহিঙ্গা পরিচয় গোপন করে খুশি কক্সবাজার শহরের বৈল্যাপাড়ার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমিতে ভর্তি হয়েছিলেন। প্রতিবেদনটি প্রচারের পর জালিয়াতি করে খুশির স্কুলে ভর্তি হওয়া নিয়ে নানা আলোচনা শুরু হয়।
সিবিআইইউর ট্রাস্টি লায়ন মুজিবুর রহমান জানান, রাহি খুশি কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমি থেকে এসএসসি ও কক্সবাজার সরকারি মহিলা কলেজ থেকে এইচএসসি পাস করেন। বর্তমানে তিনি সিবিআইইউতে এলএলবিতে অনার্স পড়ছেন। তার এসএসসি, এইচএসসি সনদ, জাতীয়তা সনদসহ প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে তাকে ভর্তি করানো হয়। এখন তাকে বিভিন্ন মিডিয়ায় রোহিঙ্গা উল্লেখ করে সংবাদ এসেছে। তাই তার প্রদেয় সব সনদসহ তথ্যাদি সঠিক কিনা তা যাছাইয়ের জন্য ৩ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত রিপোর্টে যা আসবে তা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে পাঠানো হবে।
উপাচার্য ড. আবুল কাশেম জানান, খুশির পরিচয় প্রকাশ হওয়ার পর তাকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়। তার সনদসহ তথ্যাদি যাচাইয়ে গঠিত তদন্ত কমিটি ৭ দিনের মধ্যে রিপোর্ট দেবে। খুশি যে বাংলাদেশি নয়, সেটা প্রমাণ করবে সরকার। আর সরকারের দেওয়া যে কোনো সিদ্ধান্ত মেনে পদক্ষেপ নেওয়া হবে।
খুশি বাংলাদেশের একটি শীর্ষস্থানীয় দৈনিক পত্রিকার অঙ্গসংগঠনের জেলা কমিটির অর্থ সম্পাদকও ছিলেন। এ ছাড়াও তিনি ওম্যান লার্নিং সেন্টার, মার্কি ফাউন্ডেশন, কক্সবাজার সরকারি কলেজ স্কাউটসহ বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত। তার আসল পরিচয় প্রকাশ হওয়ার পর এরই মধ্যে ওই দৈনিক পত্রিকাটি তাদের অঙ্গসংগঠনের পদ থেকে খুশিকে সাময়িকভাবে অব্যাহতি দিয়েছে।
- আজ স্পেন যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড হলে উদ্ধার করবেন যেভাবে
- শরীরে যে ১১ লক্ষণ অবহেলা করা বিপজ্জনক
- সাংবাদিকদের ফুল ফান্ডেড ফেলোশিপ দিচ্ছে জাতিসংঘ
- বিমানে করে আমার জন্য একজন শিউলি ফুল পাঠিয়েছেন: পরীমণি
- চতুর্থবার কমলো স্বর্ণের দাম, ভরিতে কমেছে ৩৩২৪ টাকা
- জনপ্রিয়তা পাচ্ছে ‘অনিন্দিতা’র শাড়ি-গয়না
- বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, ৩ বিভাগে বৃষ্টির পূর্বাভাস
- পিএসসির সদস্য হলেন ড. শামীমা সুলতানা
- হারিয়ে যাওয়া জোৎস্নাকে খুঁজছে তার পরিবার
- নির্বাসন শেষে ভেনেজুয়েলায় ফিরলেন নোবেলজয়ী মাচাদো
- চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে নতুন ৪ বইয়ের অনুমোদন
- জাপানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- কুমিল্লা শহরে রানীর দিঘির পাড়ে নজরুল স্মৃতি, অবহেলার ছাপ স্পষ্ট
- আজ ক্যাটি পেরির ৪২তম জন্মদিন, গড়েছেন কোটি ডলারের সাম্রাজ্য
- কুমিল্লা শহরে রানীর দিঘির পাড়ে নজরুল স্মৃতি, অবহেলার ছাপ স্পষ্ট
- আজ ক্যাটি পেরির ৪২তম জন্মদিন, গড়েছেন কোটি ডলারের সাম্রাজ্য
- কিংবদন্তি অভিনেত্রী অপর্ণা সেনের জন্মদিন আজ
- ৩০ বছরেই ৩২ হাজার কোটির মালিক! কে এই নারী?
- আজ লক্ষ্মীপূজা, লক্ষ্মী ধনসম্পদ ও ঐশ্বর্যের প্রতীক
- শুভ প্রবারণা পূর্ণিমা আজ, ভিক্ষুদের বর্ষাবাসের সমাপ্তি
- সাঈদীর মামলার বাদীর দাফন, কবর খুঁড়লেন স্ত্রী-মেয়ে-বোন
- স্বর্ণের দামে টানা তিন দফায় পতন
- দূষণে বিশ্বের শীর্ষ পাঁচে রাজধানী ঢাকা
- এআই দিয়ে ছবি তৈরি করে যেভাবে আয় করবেন
- এইচএসসির ফল প্রকাশ ২৯ অক্টোবর
- আবারও বিক্ষোভে উত্তাল ফ্রান্স, আটক ১০০০
- রুমিন-ওসি বাগ্বিতণ্ডা: থানায় যাওয়া ব্যক্তিদেরতালিকা করছে পুলিশ
- টানা পাঁচ দিনের ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত
- ১৭ ডিগ্রিতে নামল পঞ্চগড়ের তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি











