ঢাকা, শুক্রবার ০৬, নভেম্বর ২০২৬ ১৮:১৩:৩৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
মুক্তি পেলেন কিউবার সাংবাদিক ইয়োয়ানি সানচেজ রমজানের আগেই বাড়ছে ছোলার দাম, কাটছে না সয়াবিন তেলের সংকট মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান ফের গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী উর্মি পুরো ইরানকে ‘ধ্বংস’ করে দেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের তিন দফা বাড়ার পর কমল স্বর্ণের দাম নাসিরের মামলায় আত্মসমর্পণ, জামিন পেলেন পরীমনি

রোহিঙ্গা নারীদের ৭২ মিলিয়ন ডলার সহায়তা প্রয়োজন : অক্সফাম

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০৮:৪০ পিএম, ১২ সেপ্টেম্বর ২০১৮ বুধবার

বাংলাদেশে আশ্রয় নেয়া বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠির মহিলা ও মেয়েদের সহায়তার জন্য আরও ৭২ মিলিয়ন মার্কিন ডলারসহ ১৫ শতাংশ নতুন অর্থায়নের আহবান জানিয়েছে বৈশ্বিক সংস্থা অক্সফাম।


রোহিঙ্গা সংকটের একবছর উপলক্ষে মঙ্গলবার অক্সফামের ঢাকা অফিস থেকে ওয়ান ইয়ার অন: টাইম টু পুট উইমেন এ্যান্ড গার্লস এট দ্যা হার্ট অব দ্যা রোহিঙ্গা রেসপন্স শীর্ষক এক প্রতিবেদন এসব কথা বলা হয়।



বর্তমানে রোহিঙ্গা নারীদের সহায়তার জন্য আলাদা কোন বাজেট নাই বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।



অনুষ্ঠানে প্রধান অতিথি পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম রোহিঙ্গা জনগোষ্ঠির মিয়ানমারে প্রত্যাবর্তনের পর যাতে রোহিঙ্গা নারী ও মেয়েদের প্রয়োজন যথাযথভাবে পূরন করা যায় সেলক্ষ্যে মিয়ানমারের রাখাইন প্রদেশে প্রবেশের জন্য মিয়ানমারের ওপর চাপ প্রয়োগ অব্যহত রাখার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহবান জানান।

 

তিনি বলেন, রোহিঙ্গা জনগোষ্ঠির প্রতি বৈষম্য দূর করার ক্ষেত্রে মিয়ানমার কর্তৃপক্ষকে দৃঢ় রাজনৈতিক ইচ্ছা তথা দৃশ্যমান কর্মকান্ড প্রদর্শন করতে হবে।



তিনি আশা প্রকাশ করেন, অক্সফামের প্রতিবেদনটি আন্তর্জাতিক দাতাদের জন্য তাদের প্রদেয় সহায়তা এবং মানবিক সহায়তা দানকারিদের জন্য পরিকল্পনা ও তা বাস্তবায়নের ক্ষেত্রে একটি দিক নির্দেশনা হিসাবে কাজ করবে।



পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, এই অতিরিক্ত সহায়তা পরিবার পরিকল্পনা কর্মসূচি, নারীদের সুনির্দিষ্ট স্বাস্থ্য ও পুষ্টির প্রয়োজনীয়তা, পৃথক স্যানিটেশন সুবিধা জন্য ক্যাম্পগুলো স্বাস্থ্য ঝুঁকি কমাতে সহায়ক হবে।