রোহিঙ্গা প্রত্যাবাসনে মত সৃষ্টির আহ্বান
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমপ্রকাশিত : ০৩:৩০ পিএম, ১৯ এপ্রিল ২০১৮ বৃহস্পতিবার
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী জোরপূর্বক বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের পূর্ণ নাগরিকত্ব ও নিরাপত্তা নিশ্চিত করে মিয়ানমারে শান্তিপূর্ণ প্রত্যাবাসনে জনমত সৃষ্টির জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে আহবান জানিয়েছেন।
আজ বৃহস্পতিবার স্পিকারের সঙ্গে বিদেশী গণমাধ্যম ব্যক্তিত্ব ও বুদ্ধিজীবী প্রতিনিধিদল সংসদে সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহবান জানান।
সাক্ষাতকালে তারা সংসদীয় চর্চা, বাণিজ্য, অর্থনৈতিক উন্নয়ন, পর্যটন, রোহিঙ্গা ইস্যুসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
স্পিকার বলেন, রোহিঙ্গা সমস্যা সমাধানে বাংলাদেশ অগ্রণী ভূমিকা পালন করছে, এখন প্রয়োজন মিয়ানমারের আন্তরিকতা। বাংলাদেশ রোহিঙ্গাদের পাশে দাঁড়িয়ে মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।
তিনি বলেন, অর্থনৈতিক ও সামাজিক সকল সূচকে বাংলাদেশ আজ শক্ত ভিতের উপর অবস্থান করছে। একটি বাড়ি একটি খামার প্রকল্প, আশ্রয়ণ প্রকল্প এবং সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশে দারিদ্রের হার কমছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বাংলাদেশ ইতোমধ্যে স্বল্পোন্নত দেশ থেকে উন্নতশীল দেশে উন্নীত হয়েছে উল্লেখ করে স্পিকার বলেন, এরই ধারাবাহিকতায় ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশে এবং ২০৪১ সালের মধ্যে উন্নত সমৃদ্ধ দেশে পরিণত হবে।
এর আগে সংসদ সচিবালয়ের পক্ষ থেকে বাংলাদেশ জাতীয় সংসদ নির্মাণ ইতিহাস ও সংসদীয় কার্যক্রম নিয়ে একটি প্রতিবেদন উপস্থাপন করা হয়। পরে স্পিকার প্রতিনিধি দলের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
সাক্ষাত শেষে প্রতিনিধি দল সংসদ ভবন ঘুরে দেখেন এবং এর নির্মাণ শৈলী সম্পর্কে ভূয়সী প্রশংসা করেন।
এ সময় বিশ্বের ১০টি দেশের ১৩জন গণমাধ্যম ব্যক্তিত্ব ও বুদ্ধিজীবী, জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
- নির্বাসনের অবসান, কলকাতায় তসলিমা
- শেখ হাসিনা ও ১০ শিল্প গ্রুপের ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ
- `সাবেক ব্রিটিশ মন্ত্রী উইডিকম্বকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে`
- সেনাবাহিনীর মেডিক্যাল কোরে অফিসার ক্যাডেট পদে চাকরি
- সম্পর্কে দূরত্ব বাড়ে ছোট্ট যে ভুলে, বদলান অভ্যাস
- শিক্ষার্থীদের প্রতিবছর একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর
- ২৫ ঘণ্টা পর রাজশাহী থেকে বাস চলাচল স্বাভাবিক
- মেসি-এমবাপে কে জিতবেন গোল্ডেন বুট?
- প্রয়োজন ছাড়াই অ্যান্টিবায়োটিক খাচ্ছেন? হতে পারে ভয়ংকর ক্ষতি
- এবার পর্দায় ভিলেন হতে চান পূর্ণিমা
- ফের বাড়ছে তিস্তা-দুধকুমার নদের পানি, নিম্নাঞ্চল প্লাবিত
- সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত
- ৩ মাসের শিশুর পা মোচড় দেওয়া চাচি পলাতক, আটক ৩
- রাজধানীতে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চের ঘোষণা
- ইউক্রেনের প্রধানমন্ত্রীর পদত্যাগ
- ৩ মাসের শিশুর পা মোচড় দেওয়া চাচি পলাতক, আটক ৩
- সায়েন্সল্যাব মোড়ে শিক্ষার্থীদের অবরোধ
- ঢাকার পানি নামার ৪১ স্লুইসগেটের ২২টিই অচল
- ‘বউ’ বানানোর নামে নারীদের চীনে পাচার
- জলাবদ্ধতায় চলাচলে যেসব ভুলে ঘটতে পারে দুর্ঘটনা, সতর্ক হোন
- ফ্রান্সকে বিদায় করে ফাইনালে স্পেন
- ইউক্রেনের প্রধানমন্ত্রীর পদত্যাগ
- রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ
- টানা বৃষ্টিতেও ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’
- মাদক বহনকারীরাই ধরা পড়ে, কারবারিরা সংসদে যায়
- রাজধানীতে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চের ঘোষণা
- মেসি-এমবাপে কে জিতবেন গোল্ডেন বুট?
- বন্যা ও পাহাড় ধসে সাত জেলায় প্রাণহানি বেড়ে ৫৪
- ফের বাড়ছে তিস্তা-দুধকুমার নদের পানি, নিম্নাঞ্চল প্লাবিত
- শিক্ষার্থীদের প্রতিবছর একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর











