রোহিঙ্গা প্রত্যাবাসন ব্যর্থ হওয়ায় ক্ষুব্ধ স্থানীয়রা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৩৫ পিএম, ২৪ আগস্ট ২০১৯ শনিবার
ছবি: সংগৃহীত
দ্বিতীয়বারের মতো রোহিঙ্গা প্রত্যাবাসন ব্যর্থ হওয়ায় ক্ষুব্ধ স্থানীয়রা। তাদের অভিযোগ এনজিও ও আইএনজিও’র মত বেসরকারি সংস্থাগুলোর জন্যই বারবার ভেস্তে যাচ্ছে এ প্রক্রিয়া। তবে মিয়ানমার সরকারের একগুঁয়েমি মনোভাব এবং আন্তরিকতার অভাব ও এর জন্য কম দায়ী নয় বলছেন অনেকে।
২২ আগস্ট দ্বিতীয় দফায় রোহিঙ্গাদের মিয়ানমারে পাঠানোর জন্য প্রস্তুত ছিল সবই। মিয়ানমার সরকারের ছাড়পত্র পাওয়া ১ হাজার ৩৭ পরিবারের ৩ হাজার ৫৪০ জনের মধ্যে ৩ দিনে সাড়ে ৩শ’ পরিবারের সাক্ষাতপর্বও সম্পন্ন করা হয়।
রোহিঙ্গাদের বহনের জন্য পাঁচটি বাস আর মালামাল পরিবহনের জন্য ৩টি ট্রাক আগে থেকে টেকনাফের শালবাগান ২৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে প্রস্তুত রাখা হয়। সেখান থেকে বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ট্রানজিট ঘাট পর্যন্ত নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছিল। এতসব আয়োজনের পরও ভেস্তে যায় প্রত্যাবাসন প্রক্রিয়া। বারবার একই ঘটনা ঘটায় ক্ষুব্ধ স্থানীয়রা।
রোহিঙ্গা প্রত্যাবাসনে বড় বাধা কিছু এনজিও আইএনজিও বলছেন কক্সবাজার মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মো: শাহাজাহান।
অনেকে বলছেন পরিবেশ নিশ্চিত না করে প্রত্যাবাসনের ঘোষণা মিয়ানমারের আইওয়াশ ছাড়া কিছুই নয়।
গেল বছরের ১৫ নভেম্বরও একইভাবে প্রত্যাবাসনের দিন-তারিখ ঠিক করা হয়েছিল। তবে রোহিঙ্গাদের নানা শর্তে প্রত্যাবাসন কার্যক্রম সেবারও ভেস্তে যায়।
-জেডসি
- রাজধানীতে পুলিশ কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার
- আর্জেন্টিনার গণমাধ্যমে প্রশংসায় ভাসছে বাংলাদেশ
- এই গরমে লিচুর জুস, কিভাবে বানাবেন জেনে নিন
- হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৪ শিশুর মৃত্যু
- বিশ্বকাপ ফুটবলের শেষ ৩২-এর সূচি
- সমৃদ্ধ দেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: প্রধানমন্ত্রী
- দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস, সতর্কবার্তা জারি
- তীব্র তাপপ্রবাহে কাঁপছে ইউরোপ, ঝুঁকিতে ১৫ কোটি মানুষ
- আজ ঢাকার বাতাসে স্বস্তি, বায়ুমান ‘সহনীয়’
- বিঘ্ন ঘটার ১০ মিনিট পর স্বাভাবিক হলো মেট্রোরেল চলাচল
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: শেষ বত্রিশে যে যার মুখোমুখি
- দেশব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ১৪৩০
- নতুন যে বিশ্ব রেকর্ড গড়লেন মেসি
- ২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- মোদির পররাষ্ট্রনীতি নিয়ে সোনিয়ার সমালোচনা
- ২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস, সতর্কবার্তা জারি
- কাল ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার কয়েক এলাকায়
- নতুন যে বিশ্ব রেকর্ড গড়লেন মেসি
- ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে
- দেশব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: শেষ বত্রিশে যে যার মুখোমুখি
- দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন
- বিঘ্ন ঘটার ১০ মিনিট পর স্বাভাবিক হলো মেট্রোরেল চলাচল
- স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২
- যেমন জীবনসঙ্গী চান অভিনেত্রী তটিনী
- হলিউডের কিংবদন্তি অভিনেত্রী অ্যান ব্লিথ মারা গেছেন
- সরাইলে পর্নোগ্রাফি মামলায় ইউপি সদস্য গ্রেফতার
- ছেলেবন্ধুকে হত্যা, দুবাইয়ে মৃত্যুদণ্ডের মুখে ব্রিটিশ টিকটকার



