রোহিঙ্গা প্রসঙ্গে আলোচনায় ইউএনএসসি টিম আসছে আজ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০১:৩৯ পিএম, ২৮ এপ্রিল ২০১৮ শনিবার
রোহিঙ্গাদের ব্যাপারে সরকারের সঙ্গে আলোচনা করতে আজ শনিবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের (ইউএনএসসি) ১৫ সদস্যের একটি প্রতিনিধি দল বাংলাদেশ সফরে আসছে। দলটি কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পও সফর করবে।
সফরকালে তারা বাস্তচ্যুত মিয়ানমারের নাগরিকদের দুঃখ-দুর্দশার বিষয়ে সরাসরি খোঁজ-খবর নেবেন। পরে তারা মিয়ানমার কর্তৃপক্ষের সঙ্গেও এ বিষয়ে কথা বলবেন।
পেরুর প্রেসিডেন্ট গুস্টাভো মেজা-কাদরার নেতৃত্বে এই ইউএনএসসি প্রতিনিধিদলটি আগামীকাল বিকেলে বাংলাদেশে পৌঁছবে। তারা সোমবার সকালে মিয়ানমারের উদ্দেশ্যে যাত্রা করবেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বাসস’কে একথা জানান।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ও মন্ত্রণালয়ের সচিব রিয়ার এডমিরাল (অব.) খুরশিদ আলম কক্সবাজারে প্রতিনিধিদলের সদস্যদের স্বাগত জানাবেন।
১৫ সদস্যের এই ইউএনএসসি প্রতিনিধিদলে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, ফ্রান্স ও চীন এই পাঁচ স্থায়ী সদস্যের প্রতিনিধিবৃন্দও রয়েছেন।
অপর সদস্যদের মধ্যে রয়েছেন, বলিভিয়া, গিনি, ইথিওপিয়া, কাজাখস্তান, কুয়েত, লেদারল্যান্ডস, পেরু, পোল্যান্ড ও সুইডেনের স্থায়ী প্রতিনিধিগণ এবং আইভরি কোস্টের ডেপুটি স্থায়ী প্রতিনিধি।
প্রতিনিধিদলের সদস্যরা মিয়ানমার থেকে জোরপূর্বক বিতাড়িত সেদেশের নাগরিক রোহিঙ্গাদের দুঃখ-দুর্দশা সম্পর্কে জানার জন্য তাদের সঙ্গে কথা বলবেন। গত বছরের আগস্ট মাসে মিয়ানমারের রাখাইন প্রদেশে সহিংসতার শিকার হয়ে রোহিঙ্গারা বাংলাদেশের কক্সবাজার জেলায় আশ্রয় গ্রহণ করে।
এই সফরকালে টিম সদস্যরা প্রত্যাবাসন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত সরকারি কর্মকর্তা এবং বিভিন্ন শিবিরে রোহিঙ্গাদের মানবিক সহায়তাদান ও অন্যান্য সেবা কার্যক্রমের সঙ্গে যুক্ত বিভিন্ন দেশী-বিদেশী সংস্থার লোকদের সঙ্গেও কথা বলবেন।
ইউএনএসসি টিম সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবে। এরপর দু’দিনের সফরে মিয়ানমারে যাবেন। সেখানে তারা মিয়ানমার কর্তৃপক্ষের সঙ্গে এ বিষয়ে কথা বলবেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ইউএনএসসি প্রতিনিধিদলের সম্মানে আজ সন্ধ্যায় হোটেল রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনে এক সংবর্ধনার আয়োজন করেছেন।
জানা গেছে, প্রতিনিধিদলের সদস্যরা কুতুপালং শরণার্থী শিবির পরিদর্শন করবেন। তারা মিয়ানমারের রাখাইন রাজ্যে নিরাপত্তা বাহিনীর হাতে সহিংসতার শিকার হওয়া রোহিঙ্গাদের সঙ্গে কথা বলবেন।
পরে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার আবুল কালাম আজাদ রোহিঙ্গা শরণার্থী সামলানোর সমস্যাসহ সার্বিক রোহিঙ্গা পরিস্থিতি সম্পর্কে ইউএনএসসি টিমকে অবহিত করবেন।
মিয়ানমারের সেনাবাহিনীর সহিংসতার শিকার হয়ে গত বছরের ২৫ আগস্ট থেকে এ পর্যন্ত প্রায় দশ লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে। এর আগেও তিন লক্ষাধিক রোহিঙ্গা সীমান্ত পেরিয়ে মিয়ানমার থেকে বাংলাদেশে এসেছে। তারা এখনো বাংলাদেশে অবস্থান করছে।
- নির্বাসনের অবসান, কলকাতায় তসলিমা
- শেখ হাসিনা ও ১০ শিল্প গ্রুপের ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ
- `সাবেক ব্রিটিশ মন্ত্রী উইডিকম্বকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে`
- সেনাবাহিনীর মেডিক্যাল কোরে অফিসার ক্যাডেট পদে চাকরি
- সম্পর্কে দূরত্ব বাড়ে ছোট্ট যে ভুলে, বদলান অভ্যাস
- শিক্ষার্থীদের প্রতিবছর একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর
- ২৫ ঘণ্টা পর রাজশাহী থেকে বাস চলাচল স্বাভাবিক
- মেসি-এমবাপে কে জিতবেন গোল্ডেন বুট?
- প্রয়োজন ছাড়াই অ্যান্টিবায়োটিক খাচ্ছেন? হতে পারে ভয়ংকর ক্ষতি
- এবার পর্দায় ভিলেন হতে চান পূর্ণিমা
- ফের বাড়ছে তিস্তা-দুধকুমার নদের পানি, নিম্নাঞ্চল প্লাবিত
- সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত
- ৩ মাসের শিশুর পা মোচড় দেওয়া চাচি পলাতক, আটক ৩
- রাজধানীতে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চের ঘোষণা
- ইউক্রেনের প্রধানমন্ত্রীর পদত্যাগ
- ৩ মাসের শিশুর পা মোচড় দেওয়া চাচি পলাতক, আটক ৩
- সায়েন্সল্যাব মোড়ে শিক্ষার্থীদের অবরোধ
- ঢাকার পানি নামার ৪১ স্লুইসগেটের ২২টিই অচল
- ‘বউ’ বানানোর নামে নারীদের চীনে পাচার
- জলাবদ্ধতায় চলাচলে যেসব ভুলে ঘটতে পারে দুর্ঘটনা, সতর্ক হোন
- ফ্রান্সকে বিদায় করে ফাইনালে স্পেন
- ইউক্রেনের প্রধানমন্ত্রীর পদত্যাগ
- রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ
- টানা বৃষ্টিতেও ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’
- মাদক বহনকারীরাই ধরা পড়ে, কারবারিরা সংসদে যায়
- রাজধানীতে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চের ঘোষণা
- মেসি-এমবাপে কে জিতবেন গোল্ডেন বুট?
- বন্যা ও পাহাড় ধসে সাত জেলায় প্রাণহানি বেড়ে ৫৪
- ফের বাড়ছে তিস্তা-দুধকুমার নদের পানি, নিম্নাঞ্চল প্লাবিত
- শিক্ষার্থীদের প্রতিবছর একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর











