রোহিঙ্গা-বাঙালি বিয়ে বন্ধে আইন মন্ত্রণালয়ের নির্দেশনা
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪.কমপ্রকাশিত : ০৮:১৩ পিএম, ২৫ অক্টোবর ২০১৭ বুধবার
মিয়ানমার সেনাবাহিনী কতৃক নিপীড়নের মুখে মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গা মেয়েদের সঙ্গে বাংলাদেশি ছেলেদের বিয়ে বেড়ে যাওয়ায় কক্সবাজারসহ তিন পার্বত্য জেলায় বিয়ে নিবন্ধনে আরও সতর্ক হওয়ার নির্দেশনা দিয়েছে আইন মন্ত্রণালয়।
আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে বুধবার ওই নির্দেশনায় বলেছে, বিয়ে নিবন্ধনের ক্ষেত্রে বর ও কনে দুজনেই বাংলাদেশের নাগরিক কিনা- জাতীয় পরিচয়পত্র দেখে তা নিশ্চিত করতে হবে কাজী বা নিকাহ রেজিস্ট্রারদের।
এ ক্ষেত্রে গাফিলতি হলে দায়ী নিকাহ রেজিস্ট্রারের বিরুদ্ধে ‘কঠোর ব্যবস্থা’ নেওয়া হবে বলে হুঁশিয়ার করা হয়েছে আদেশে।
মিয়ানমারে সেনা অভিযানের কারণে গত দুই মাসে ছয় লাখের বেশি রোহিঙ্গা সীমান্ত পেরিয়ে বাংলাদেশের কক্সবাজার এবং তিন পার্বত্য জেলায় আশ্রয় নিয়েছে। তাদের একটি বড় অংশ নারী ও শিশু।
এর বাইরে আরও চার লাখ রোহিঙ্গা গত কয়েক দশক ধরে বাংলাদেশে আশ্রয় নিয়ে আছে। বিভিন্ন সময়ে তাদের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার খবর এসেছে, অনেকে বাংলাদেশি পাসপোর্ট বানিয়ে ধরাও পড়েছেন।
এবারও রোহিঙ্গাদের অনেকে বিয়ে দেখিয়ে বা অন্য কোনোভাবে কাগজপত্র তৈরি করে বাংলাদেশের নাগরিকদের সঙ্গে মিশে যাওয়ার চেষ্টা করছে এবং কিছু বাংলাদেশি এই সুযোগ কাজে লাগিয়ে বাণিজ্য করছে বলে পত্রিকায় খবর এসেছে।
আইনমন্ত্রী আনিসুল হক এর আগে বলেছিলেন, রোহিঙ্গাদের বাংলাদেশি দেখিয়ে বিয়ে নিবন্ধন অবৈধ এবং তা করা হলে কাজীকে শাস্তি পেতে হবে।
বুধবার আইন মন্ত্রণালয়ের আদেশে বলা হয়, “বাংলাদেশি ছেলেদের সাথে মিয়ানমার হতে আগত রোহিঙ্গা মেয়েদের বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার প্রবণতা লক্ষণীয় হারে বৃদ্ধি পাওয়ায়” জাতীয় পরিচয়পত্র দেখে বর ও কনের পরিচয় সম্পর্কে নিশ্চিত হওয়ার এই নির্দেশনা জারি করা হল।
- ঢাবিতে নৃত্য উৎসব ‘ঘনঘটা ২’
- ছয় মাসে ৩৮৩ সাংবাদিক নির্যাতন-হয়রানির শিকার: এইচআরএসএস
- ৬ মাসে ২৩৮ শিশু-কিশোরীসহ ৪০৪ জনকে ধর্ষণ: এইচআরএসএস
- স্মার্টফোনের ডিসপ্লে পরিষ্কারের সময় ভুলেও যা করবেন না
- এভারকেয়ার হাসপাতালে চাকরির সুযোগ
- গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক নারীকে মুক্তি দিল ইরান
- ইংল্যান্ড অধিনায়ককে উদ্দেশ করে পরীমনির ফেসবুক পোস্ট ভাইরাল
- আফগানিস্তানে জাতিসংঘ মিশনের প্রধান হলেন বাংলাদেশের রাবাব ফাতিমা
- ৮ জেলায় বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত
- সাম্য ও সম্প্রীতির বার্তা নিয়ে আজ রথযাত্রা
- কর্মসংস্থান ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, ৬০ শতাংশই নারী
- জুলাই শহীদ দিবস আজ
- নাতনীর মরদেহ নিয়ে ফেরার পথে প্রাণ গেল নানীর
- ফাইনালের আগে ফিফার শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা
- ইংল্যান্ডকে বিদায় করে ফাইনালে আর্জেন্টিনা
- ৩ মাসের শিশুর পা মোচড় দেওয়া চাচি পলাতক, আটক ৩
- নির্বাসনের অবসান, কলকাতায় তসলিমা
- ফের বাড়ছে তিস্তা-দুধকুমার নদের পানি, নিম্নাঞ্চল প্লাবিত
- মেসি-এমবাপে কে জিতবেন গোল্ডেন বুট?
- ইউক্রেনের প্রধানমন্ত্রীর পদত্যাগ
- শিক্ষার্থীদের প্রতিবছর একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর
- ফ্রান্সকে বিদায় করে ফাইনালে স্পেন
- রাজধানীতে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চের ঘোষণা
- ২৫ ঘণ্টা পর রাজশাহী থেকে বাস চলাচল স্বাভাবিক
- শেখ হাসিনা ও ১০ শিল্প গ্রুপের ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ
- সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত
- এবার পর্দায় ভিলেন হতে চান পূর্ণিমা
- ইংল্যান্ডকে বিদায় করে ফাইনালে আর্জেন্টিনা
- ফাইনালের আগে ফিফার শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা
- নাতনীর মরদেহ নিয়ে ফেরার পথে প্রাণ গেল নানীর











