রোহিঙ্গা শিশুদের জন্য জাপানের ১৫ মিলিয়ন ডলার দান
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ১০:৪৭ এএম, ৯ মে ২০১৮ বুধবার
রোহিঙ্গা শিশু ও নারী এবং ঝুঁকিপূর্ণ স্থানীয়দের মানবিক সহায়তায় জাপানের কাছ থেকে ১৫.৭ মিলিয়ন ডলার পেয়েছে ইউনিসেফ।
ইউনিসেফের আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রোহিঙ্গা শিশু ও নারী এবং ব্যাপক অনুপ্রবেশের কারণে ঝুঁকির মুখে পড়া স্থানীয়দের জরুরি সহায়তার প্রয়োজনের বিষয় অনুধাবন করে এই সহায়তার সিদ্ধান্ত নিয়েছে জাপান।
এই অনুদান রোহিঙ্গা শিশু ও নারীদের জন্য সুরক্ষা, স্বাস্থ্যসেবা, নিরাপদ পানি ও স্যানিটেশন সহায়তায় ইউনিসেফ ও এর অংশি সংস্থাগুলোর কর্মকা-অব্যাহত রাখতে সহায়ক হবে। এর মাধ্যমে রোহিঙ্গা সংকট মোকাবেলায় অধিকসংখ্যক স্থানীয়দের সম্পৃক্ত করা এবং তাদের সামর্থ্য বৃদ্ধির সুযোগ সৃষ্টি হবে।
সংকটের প্রথম ৬ মাসে অতিপ্রয়োজনীয় সহায়তার প্রশংসা করে ইউনিসেফ বাংলাদেশ প্রতিনিধি এডুয়ার্ড বেইগবেডার বলেন, এই অনুদানের জন্য তার সংস্থা জাপান সরকার ও জনগণের কাছে কৃতজ্ঞ।
ইউনিসেফ ও এর অংশি সংস্থাগুলো ১৫ হাজার শিশুকে অপুষ্টি, ১ লাখ ৪২ হাজার ৩শ’র অধিক শিশুকে মানসিক সহায়তা, ৩ লাখ ৫৪ হাজার ৯৮২ শিশুকে হামের টিকা ও ৪ লাখ ৩১ হাজার ৪৪৮ শিশুকে ডিপোথেরিয়া এবং ৭ লাখ ৪৮৭ জন বয়স্ক মানুষকে কলেরার চিকিৎসা দিয়েছে। ইউনিসেফের স্বাস্থ্য সেবা কার্যক্রমে ৫ বছরের নিচে ৫৩ হাজারেরও বেশি শিশুকে স্বাস্থ্য সেবা দেয়া হয়েছে।
স্থানীয় অংশি সংস্থা ও বাংলাদেশ সেনাবাহিনী এবং ইউনিসেফ বর্তমানে সুপেয় পানির ব্যবস্থা করছে।
ইউনিসেফ ২০১৮ সালে রোহিঙ্গা সংকট মোকাবেলায় ১৪৪.৬ মিলিয়ন মার্কিন ডলারের আবেদন জানিয়েছে। এরমধ্যে ৩০ শতাংশ পাওয়া গেছে এবং এজন্য আরো ১০০.৮ মিলিয়ন ডলার প্রয়োজন।
- নির্বাসনের অবসান, কলকাতায় তসলিমা
- শেখ হাসিনা ও ১০ শিল্প গ্রুপের ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ
- `সাবেক ব্রিটিশ মন্ত্রী উইডিকম্বকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে`
- সেনাবাহিনীর মেডিক্যাল কোরে অফিসার ক্যাডেট পদে চাকরি
- সম্পর্কে দূরত্ব বাড়ে ছোট্ট যে ভুলে, বদলান অভ্যাস
- শিক্ষার্থীদের প্রতিবছর একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর
- ২৫ ঘণ্টা পর রাজশাহী থেকে বাস চলাচল স্বাভাবিক
- মেসি-এমবাপে কে জিতবেন গোল্ডেন বুট?
- প্রয়োজন ছাড়াই অ্যান্টিবায়োটিক খাচ্ছেন? হতে পারে ভয়ংকর ক্ষতি
- এবার পর্দায় ভিলেন হতে চান পূর্ণিমা
- ফের বাড়ছে তিস্তা-দুধকুমার নদের পানি, নিম্নাঞ্চল প্লাবিত
- সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত
- ৩ মাসের শিশুর পা মোচড় দেওয়া চাচি পলাতক, আটক ৩
- রাজধানীতে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চের ঘোষণা
- ইউক্রেনের প্রধানমন্ত্রীর পদত্যাগ
- ৩ মাসের শিশুর পা মোচড় দেওয়া চাচি পলাতক, আটক ৩
- সায়েন্সল্যাব মোড়ে শিক্ষার্থীদের অবরোধ
- ঢাকার পানি নামার ৪১ স্লুইসগেটের ২২টিই অচল
- ‘বউ’ বানানোর নামে নারীদের চীনে পাচার
- জলাবদ্ধতায় চলাচলে যেসব ভুলে ঘটতে পারে দুর্ঘটনা, সতর্ক হোন
- ফ্রান্সকে বিদায় করে ফাইনালে স্পেন
- ইউক্রেনের প্রধানমন্ত্রীর পদত্যাগ
- রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ
- টানা বৃষ্টিতেও ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’
- মাদক বহনকারীরাই ধরা পড়ে, কারবারিরা সংসদে যায়
- রাজধানীতে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চের ঘোষণা
- মেসি-এমবাপে কে জিতবেন গোল্ডেন বুট?
- বন্যা ও পাহাড় ধসে সাত জেলায় প্রাণহানি বেড়ে ৫৪
- ফের বাড়ছে তিস্তা-দুধকুমার নদের পানি, নিম্নাঞ্চল প্লাবিত
- শিক্ষার্থীদের প্রতিবছর একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর











