ঢাকা, বৃহস্পতিবার ১৬, জুলাই ২০২৬ ২২:৩২:৩৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
৬ মাসে ২৩৮ শিশু-কিশোরীসহ ৪০৪ জনকে ধর্ষণ: এইচআরএসএস গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক নারীকে মুক্তি দিল ইরান আফগানিস্তানে জাতিসংঘ মিশনের প্রধান হলেন বাংলাদেশের রাবাব ফাতিমা সাম্য ও সম্প্রীতির বার্তা নিয়ে আজ রথযাত্রা কর্মসংস্থান ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, ৬০ শতাংশই নারী নাতনীর মরদেহ নিয়ে ফেরার পথে প্রাণ গেল নানীর ফাইনালের আগে ফিফার শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা

রোহিঙ্গা শিশুদের নিয়েও ভাবতে হবে: চুমকি

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০১:৫১ পিএম, ৩ অক্টোবর ২০১৭ মঙ্গলবার

মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি (ফাইল ছবি)

মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি (ফাইল ছবি)

মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, রোহিঙ্গা শিশুদের নিয়েও ভাবতে হবে। এজন্য সরকার নানা ধরনের ব্যবস্থা গ্রহণ করছে। দেশের শিশুদের জীবনমান উন্নয়নে সরকার নানা রকম উদ্যোগ গ্রহণ করেছে।

সোমবার সকালে বিশ্ব শিশু দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রতিমন্ত্রী আরো বলেন, ‘মিয়ানমার থেকে যারা এসেছে তাদের একটি বড় অংশ শিশু। এসব শিশুরা খাদ্য, স্বাস্থ্য, পুষ্টিসহ নানা রোগব্যাধিতে আক্রান্ত। তাদের দ্রুত সুস্থ করে তোলার জন্য সরকারের মেডিকেল টিম সেখানে কাজ শুরু করেছে।

তিনি বলেন, এ ছাড়াও, শিশুদের উন্নত জীবনমানের জন্য আরো নতুন নতুন পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে।’

বিশ্ব শিশু দিবসের এ অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র, ভারত, শ্রীলঙ্কাসহ ১৮টি দেশের শিশুদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। প্রতিমন্ত্রী তা উপভোগ করেন।

 

 

এই বিভাগের জনপ্রিয়