ঢাকা, শনিবার ০৭, নভেম্বর ২০২৬ ৪:৪৭:১৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
মুক্তি পেলেন কিউবার সাংবাদিক ইয়োয়ানি সানচেজ রমজানের আগেই বাড়ছে ছোলার দাম, কাটছে না সয়াবিন তেলের সংকট মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান ফের গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী উর্মি পুরো ইরানকে ‘ধ্বংস’ করে দেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের তিন দফা বাড়ার পর কমল স্বর্ণের দাম নাসিরের মামলায় আত্মসমর্পণ, জামিন পেলেন পরীমনি

রোহিঙ্গা শিশুদের পাশে দাঁড়ান : প্রিয়াঙ্কা চোপড়া

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ১২:০৯ এএম, ২৫ মে ২০১৮ শুক্রবার

কক্সবাজারের অবস্থানরত রোহিঙ্গা শিশু ও নারীদের সহায়তায় এগিয়ে আসতে বিশ্বাসীর প্রতি আহ্বান জানিয়েছেন বলিউড ও হলিউডের এ সময়ের তারকা অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া।


কক্সবাজারের বিভিন্ন রোহিঙ্গা আশ্রয় শিবির ঘুরে এসে অাজ বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর লো মেরিডিয়ান হোটেলে এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান তিনি।

প্রিয়াঙ্কা চোপড়া বলেন, শরণার্থী শিশুদের দায়িত্ব পুরো পৃথিবীকে নিতে হবে। কারণ তাদের যাওয়ার কোনো জায়গা নাই। তারা বড় অসহায় এবং মানসিকভাবে দুর্বল। আপনার হৃদয় খুলে দিন। মনে সহমর্মিতা আনুন। নিজেদের শিশুদের মতো এই শিশুদের দেখুন। তাদের পাশে দাঁড়ান। 

জাতিসংঘ সংস্থা ইউনিসেফের শুভেচ্ছা দূত হিসেবে সোমবার বাংলাদেশে আসেন প্রিয়াঙ্কা। গত চার দিনে তিনি উখিয়া ও টেকনাফের ১০টি শরণার্থী ক্যাম্প এবং সীমান্তের কাছের রোহিঙ্গা আগমনের ট্রানজিট পয়েন্ট ঘুরে দেখেন। রোহিঙ্গা শিশুদের সঙ্গে সময় কাটিয়ে বোঝার চেষ্টা করেন তাদের বাস্তবতা, তাদের সঙ্কট।

শিশুদের চিত্রকর্ম দেখার কথা জানিয়ে প্রিয়াঙ্কা বলেন, এসব শিশুদের বয়স ৫-৬ বছরের বেশি নয়। তারা মাথার উপরে রকেট লঞ্চার ও পায়ের তলায় মাইন দেখেছে। তারা সেটা মনে রেখেছে এবং খাতায় এঁকেছে।

সীমান্ত উন্মুক্ত করে দেওয়ায় বাংলাদেশের প্রশংসা করে তিনি বলেন, তাদের প্রতি মানবিকতা প্রদর্শণ করে বাংলাদেশ সীমান্ত খুলে দিয়েছে। যে মানবিকতা সারা বিশ্বের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন।

সংবাদ সম্মেলনে ইউনিসেফের বাংলাদেশ প্রতিনিধি সীমা সেন গুপ্ত, ইউনিসেফ বাংলাদেশের কমিউনিকেশনস চিফ জ্যঁ জ্যাক সিমন বক্তব্য রাখেন।

চারদিনের সফর শেষে আজ রাতেই প্রিয়াঙ্কা চোপড়া দেশে ফিরে যাবেন।