রোহিঙ্গা শিশুদের পাশে প্রিয়াঙ্কা চোপড়া
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০২:০৯ পিএম, ২৪ মে ২০১৮ বৃহস্পতিবার
বাংলাদেশ সফররত বলিউড অভিনেত্রী ও ইউনিসেফের শুভেচ্ছা দূত প্রিয়াঙ্কা চোপড়া বলেছেন, অামাদের সহযোগীতাই পারে রোহিঙ্গা শিশুদের জীবন রক্ষা করতে। আসুন হাতে হাত রেখে, কাঁধে কাঁধ মিলিয়ে সবাই একসঙ্গে তাদের জীবনকে পাল্টে দিতে কাজ করি। চলুন আমরা তাদের পাশে থাকি। তাদের ধুসর স্বপ্নকে রঙ্গিন করে তুলি।
কক্সবাজারের জামতলী রোহিঙ্গা ক্যাম্পে উপস্থিত জনতার উদ্দেশ্যে একথা বলেন তিনি। আজ বুধবার তৃতীয় দিনের মত রোহিঙ্গা ক্যাম্পে পরিদর্শন করেন প্রিয়াঙ্কা চোপড়া।
গত তিনদিন ধরে কক্সবাজারের উখিয়া ও টেকনাফে ৫টি রোহিঙ্গা শিবির পরিদর্শন শেষে তারকা বলেন, বাকি জীবন ফেলে আসা দুঃসহ স্মৃতি বয়ে বেড়াতে হবে রোহিঙ্গা শিশুদের। শারীরিক ও মানসিকভাবে তারা সব সময় দুর্বল থাকবে। অনেক রোহিঙ্গা শিশু বেড়ে উঠবে ভয় নিয়েই। তাদের জীবন ফ্যাকাসে। অাসুন আমরা তাদের পাশে দাড়াই।
কথাগুলো বলার সময় তিনি আবেগে আপ্লুত হয়ে ওঠেন। তার চোখ ভরে ওঠে জলে। এসব কথা তিনি ইউনিসেফের ফেসবুক ভেরিফায়েড পেজেও বলেন।
রোহিঙ্গা ক্যাম্পে প্রিয়াঙ্কাইউনিসেফ সূত্র জানায়, ইনানীর রয়েল টিউলিপ থেকে ৫৮ কিলোমিটার দূরের জামতলী রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের মধ্য দিয়ে বুধবার সকালে তৃতীয় দিনের মতো রোহিঙ্গা শিবির পরিদর্শন শুরু করেন তিনি। সেখানে শিশুদের সঙ্গে হাসি-ঠাট্টা, গল্প আর খেলাধুলায় মাতেন সাড়ে ১২টা পর্যন্ত।
ওইসময় তিনি তাদের দুঃখের কথা, সুখের কথা শোনেন। তাদের মুখে হাসি ফোটানোর আপ্রাণ চেষ্টাও করেন বলিউডের এ অভিনেত্রী। পরে যান বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে। বালুখালীর শিশুদের সঙ্গে প্রায় তিন ঘণ্টা সময় কাটিয়েছেন। এরপর তিনি ফিরে আসেন হোটেল রয়েল টিউলিপে।
কক্সবাজারের পুলিশ সুপার আফরাজুল হক টুটুল জানান, তৃতীয় দিনের সফর শেষ। বৃহস্পতিবার (২৪ মে) সকালে তিনি উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে যাবেন। সেখান থেকে তিনি প্রায় ১৫ মিনিটের জন্য ফেসবুক লাইভে আসবেন। পরে তিনি কক্সবাজার ছাড়বেন।
অাগামীকাল ঢাকায় সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ে বসবেন প্রিয়াঙ্কা। কালই মুম্বাই ফিরে যাওয়ার কথা রয়েছে তার।
- নির্বাসনের অবসান, কলকাতায় তসলিমা
- শেখ হাসিনা ও ১০ শিল্প গ্রুপের ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ
- `সাবেক ব্রিটিশ মন্ত্রী উইডিকম্বকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে`
- সেনাবাহিনীর মেডিক্যাল কোরে অফিসার ক্যাডেট পদে চাকরি
- সম্পর্কে দূরত্ব বাড়ে ছোট্ট যে ভুলে, বদলান অভ্যাস
- শিক্ষার্থীদের প্রতিবছর একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর
- ২৫ ঘণ্টা পর রাজশাহী থেকে বাস চলাচল স্বাভাবিক
- মেসি-এমবাপে কে জিতবেন গোল্ডেন বুট?
- প্রয়োজন ছাড়াই অ্যান্টিবায়োটিক খাচ্ছেন? হতে পারে ভয়ংকর ক্ষতি
- এবার পর্দায় ভিলেন হতে চান পূর্ণিমা
- ফের বাড়ছে তিস্তা-দুধকুমার নদের পানি, নিম্নাঞ্চল প্লাবিত
- সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত
- ৩ মাসের শিশুর পা মোচড় দেওয়া চাচি পলাতক, আটক ৩
- রাজধানীতে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চের ঘোষণা
- ইউক্রেনের প্রধানমন্ত্রীর পদত্যাগ
- ৩ মাসের শিশুর পা মোচড় দেওয়া চাচি পলাতক, আটক ৩
- সায়েন্সল্যাব মোড়ে শিক্ষার্থীদের অবরোধ
- ঢাকার পানি নামার ৪১ স্লুইসগেটের ২২টিই অচল
- ‘বউ’ বানানোর নামে নারীদের চীনে পাচার
- জলাবদ্ধতায় চলাচলে যেসব ভুলে ঘটতে পারে দুর্ঘটনা, সতর্ক হোন
- ফ্রান্সকে বিদায় করে ফাইনালে স্পেন
- ইউক্রেনের প্রধানমন্ত্রীর পদত্যাগ
- রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ
- টানা বৃষ্টিতেও ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’
- মাদক বহনকারীরাই ধরা পড়ে, কারবারিরা সংসদে যায়
- রাজধানীতে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চের ঘোষণা
- মেসি-এমবাপে কে জিতবেন গোল্ডেন বুট?
- বন্যা ও পাহাড় ধসে সাত জেলায় প্রাণহানি বেড়ে ৫৪
- ফের বাড়ছে তিস্তা-দুধকুমার নদের পানি, নিম্নাঞ্চল প্লাবিত
- শিক্ষার্থীদের প্রতিবছর একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর











