ঢাকা, বৃহস্পতিবার ১৬, জুলাই ২০২৬ ২৩:৩৪:২৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
৬ মাসে ২৩৮ শিশু-কিশোরীসহ ৪০৪ জনকে ধর্ষণ: এইচআরএসএস গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক নারীকে মুক্তি দিল ইরান আফগানিস্তানে জাতিসংঘ মিশনের প্রধান হলেন বাংলাদেশের রাবাব ফাতিমা সাম্য ও সম্প্রীতির বার্তা নিয়ে আজ রথযাত্রা কর্মসংস্থান ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, ৬০ শতাংশই নারী নাতনীর মরদেহ নিয়ে ফেরার পথে প্রাণ গেল নানীর ফাইনালের আগে ফিফার শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা

রোহিঙ্গা সংকটে বাংলাদেশের পাশে থাকবে ভারত

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

প্রকাশিত :

চলমান রোহিঙ্গা সংকটে বাংলাদেশের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে ভারত। বৃহস্পতিবার রাতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোনে এ সমর্থনের কথা জানান।

সংলাপ শেষে প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব নজরুল ইসলাম গণভবন থেকে তথ্যটি নিশ্চিত করেছেন।

সুষমা স্বরাজ বলেন, ভারতীয় সরকার বাংলাদেশে আশ্রয় নেয়া শরণার্থীদের ফেরত নেয়ার পাশাপাশি রোহিঙ্গা মুসলিমদের ওপর চলা নির্যাতন বন্ধের জন্য মিয়ানমার সরকারের ওপর দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক চাপ সৃষ্টির চেষ্টা করছে। 

ভারতের পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীকে বলেন, রোহিঙ্গা সমস্যা কেবল বাংলাদেশের কোন ইস্যু নয় বরং এই সমস্যা এ অঞ্চল ছাড়িয়ে আন্তর্জাতিক রূপলাভ করেছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বাংলাদেশ কেবলমাত্র মানবিক বিবেচনায় রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে। মিয়ানমারকে অবশ্যই স্বীকার করতে হবে যে, রোহিঙ্গা তাদের নাগরিক।

শেখ হাসিনা আরো বলেন, তাঁর সরকার রোহিঙ্গাদের আশ্রয় দিতে অস্থায়ী ব্যবস্থা করার জন্য জমি বরাদ্দ দিয়েছে। কিন্তু তাদের দীর্ঘ মেয়াদে অবস্থান বাংলাদেশের জন্য অবশ্যই বড় ধরনে সমস্যার সৃষ্টি করবে।

এ সময় প্রধানমন্ত্রী বলেন, প্রশাসনের সঙ্গে তার দলের নেতা-কর্মীরাও রোহিঙ্গাদের জন্য খাদ্য, আশ্রয় ও স্বাস্থ্যসেবা দিতে দিন-রাত কাজ করছে।

ফোনালাপকালে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রীংলা গণভবনে উপস্থিত ছিলেন।  এছাড়া সেখানে ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. গওহর রিজভী ও মুখ্য সচিব ড. কামাল আবদুল নাসের।

হর্ষবর্ধন শ্রীংলা রোহিঙ্গাদের জন্য পাঠানো ভারতীয় ত্রাণসামগ্রীর প্রথম চালানের কথা প্রধানমন্ত্রীকে অবহিত করেন।

এই বিভাগের জনপ্রিয়