রোহিঙ্গা সঙ্কট: বাংলাদেশের প্রশংসা করলেন জোলি
বাসস | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:৪৪ পিএম, ২৩ ফেব্রুয়ারি ২০২০ রবিবার
অ্যাঞ্জেলিনা জোলি।
রোহিঙ্গা সঙ্কট মোকাবেলায় বাংলাদেশের উদারতা ও নেতৃত্বের ভূমিকার প্রশংসা করেছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার (ইউএনএইচসিআর) এর বিশেষ দূত অ্যাঞ্জেলিনা জোলি। রোহিঙ্গাদের প্রতি তার মানবিক তৎপরতার চালিয়ে যাওয়ার অঙ্গীকারও করেছেন তিনি।
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লেখা হলিউডের এই তারকার সাম্প্রতিক এক চিঠিতে তিনি এ প্রতিশ্রুতি দেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
তিনি রোহিঙ্গা সংকটে বাংলাদেশের উদারতা এবং নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন। বাংলাদেশের জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সব ধরণের সহায়তার কথা জানিয়ে জোলি বাস্তুচ্যুত রোহিঙ্গাদের আশ্রয় দেয়া এবং তাদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করার জন্য প্রশংসা করেন।
ইউএনএইচসিআর- এর বিশেষ দূত উল্লেখ করেন, জাতিসংঘের শরণার্থী সংস্থা রোহিঙ্গা জনগণের টেকসই প্রত্যাবর্তনের উপযুক্ত পরিস্থিতি তৈরি করতে মিয়ানমারকে যুক্ত করার প্রচেষ্টা চালিয়ে যাবে।
তিনি আশাবাদ ব্যক্ত করেন, রোহিঙ্গা মানবিক সংকটের জন্য নেয়া বাংলাদেশের উদ্যোগগুলো ২০২০ সালের জয়েন্ট রেসপন্স পরিকল্পনার জন্য আরও বেশি অর্থায়নে সহায়তা করবে। ২০২০ সালের মার্চ মাসে ওই জয়েন্ট রেসপন্স প্ল্যান শুরু করা হবে।
২০১৯ সালের ফেব্রুয়ারিতে অ্যাঞ্জেলিনা জোলি কক্সবাজারে বিভিন্ন রোহিঙ্গা শিবির পরিদর্শন করেন।
- বুলগেরিয়ার প্রথম নির্বাচিত নারী প্রেসিডেন্ট হচ্ছেন ইলিয়ানা
- মিষ্টির আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এলিজা জামান
- শুক্র-শনিবার ছুটিসহ ওয়ার্ল্ড ভিশনে চাকরি, পাবেন প্রভিডেন্ট ফান্ড
- শাহরুখের জন্মদিনে ‘কিং’-এর প্রথম গান প্রকাশ
- শীতের আগেই শুরু হোক প্রস্তুতি
- চলতি সপ্তাহে শিক্ষাপ্রতিষ্ঠানে টানা তিন দিনের ছুটি
- ‘স্বর্ণের ডিম’ আবুধাবিতে ফেরত নেওয়ার পথে আটক
- মিরপুরে সড়কে নামার চেষ্টা শ্রমিকদের, পুলিশের ধাওয়া
- গাজীপুরে আজও শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ, যানবাহন ভাঙচুর
- অভাব-অনটন জয় করে যমজ দুই বোন পেলেন জিপিএ-৫
- চার মাসে রপ্তানি আয় ছাড়াল ১৭ বিলিয়ন ডলার
- সোনার শহরে তৈরি হচ্ছে বিশ্বের প্রথম সোনার রাস্তা
- প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে ‘মুরাসু’, সর্বশেষ যা জানা গেল
- টানা ৪ দিন গ্যাস সংকটে ভুগবে ঢাকাসহ সারাদেশ
- ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে বিমান বিধ্বস্ত, নিহত ৯
- আজ শিশুসাহিত্যিক ফারুক নওয়াজের জন্মদিন
- অক্টোবরে ডেঙ্গুতে মৃত্যু ১৭৪, চলতি বছরে সর্বোচ্চ
- ফ্রান্সের পর জার্মানিতেও বিক্ষোভের আগুন, রাজপথে লাখো মানুষ
- এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু, জেনে নিন নিয়ম
- মিরপুরে আজও পোশাকশ্রমিকদের অবরোধ
- হজমশক্তি ভালো রাখতে পারে প্রতিদিনের এই ৫ অভ্যাস
- মিরপুরে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ
- পর্যটকদের জন্য খুললো সেন্টমার্টিন
- জার্মানির প্রেসিডেন্ট পদে নারী দেখতে চান আঙ্গেলা ম্যার্কেল
- ক্যানসার ধরা পড়ার পরই ‘১৫ মিনিটে’ বিয়ে করেন হিনা খান
- বঙ্গোপসাগরে নিম্নচাপ, বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- ৬ রুটে পরীক্ষামূলক বাস চলাচল শুরু আজ
- চার মাসে রপ্তানি আয় ছাড়াল ১৭ বিলিয়ন ডলার
- গাজীপুরে আজও শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ, যানবাহন ভাঙচুর
- ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে বিমান বিধ্বস্ত, নিহত ৯











