লকডাউনের মধ্যেও সিডনিতে করোনায় শনাক্তের রেকর্ড
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৪৯ পিএম, ২৯ জুলাই ২০২১ বৃহস্পতিবার
ছবি: ইন্টারনেট
অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসে রাজ্যে দু’সপ্তাহের কঠোর লকডাউনের মধ্যেও এবছর একদিনে সর্বোচ্চ কোভিড শনাক্তের রেকর্ড হয়েছে সিডনিতে। নিউ সাউথ ওয়েলসের রাজ্য সরকার বৃহস্পতিবার রাজধানী সিডনিতে একদিনে ২৩৯ জন করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। মহামারি শুরুর পর সেখানে এটিই একদিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। আন্তর্জাতিক গণমাধ্যমে খবরে এ তথ্য জানা যায়।
সিডনিতে সরকারঘোষিত লকডাউন বাস্তবায়নে ব্যবসায় প্রতিষ্ঠান বন্ধ রাখার জন্য পুলিশকে বাড়তি ক্ষমতা প্রয়োগে নির্দেশনা দিয়েছে কর্তৃপক্ষ। একই সঙ্গে করোনা সংক্রমণের আটটি হটস্পটে সেখানকার প্রায় দুই মিলিয়নেরও বেশি বাসিন্দাকে ঘরের বাইরে গেলে মাস্ক পরার নির্দেশ দেয়া হয়েছে এবং তাদের বাসাবাড়ির পাঁচ কিলোমিটারের (তিন মাইল) মধ্যে থাকতে বলা হয়েছে।
সেখানে এখন পর্যন্ত দুই হাজার ৮০০ জনের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। এর মধ্যে ১৮২ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে ৫৪ জন নিবিড় পর্যবেক্ষণে (আইসিইউ) রয়েছেন এবং ২২ জনকে ভ্যান্টিলেশনে রাখা হয়েছে। এদিন নতুন করে দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মহামারি শুরুর পর এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে ১৩ জনের মৃত্যু হয়েছে।
করোনার অধিক সংক্রমণশীল ডেল্টা ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ার পর সিডনিতে চলমান লকডাউন আরও চার সপ্তাহ বাড়ানো হয়েছে। সিডনির ৫ মিলিয়ন মানুষকে আগামী ২৮ আগস্ট পর্যন্ত মেনে চলতে হবে এই বিধিনিষেধ।
সিডনিতে স্থানীয়ভাবে শনাক্ত বেশিরভাগ রোগীর মধ্যে কমপক্ষে ৬৬ শতাংশ ওই এলাকায় চলাফেরা করার মাধ্যমে সংক্রমিত হয়েছেন। কর্তৃপক্ষ জানিয়েছে, সংক্রমণের হার শূন্যের কাছাকাছি না আসা পর্যন্ত লকডাউন তুলে নেয়া হবে না।
-জেডসি
- সবাক সিনেমার প্রথম কণ্ঠশিল্পী মাহবুবা রহমান আর নেই
- রঙবেরঙের ফড়িং—ডানায় ভর করে রঙিন স্বপ্ন
- দেড় ঘণ্টা আকাশে চক্কর, অল্পের জন্য রক্ষা মমতার বিমান
- বসন্তে রঙিন বাংলার প্রকৃতি—ফুলের মেলায় সাজে দেশ
- রাজধানীর আকাশ আজ মেঘলা, বৃষ্টির সম্ভাবনা
- ঢাকা বিমানবন্দরে ২৮ দিনে ৭৯৭টি ফ্লাইট বাতিল
- বাংলাদেশ টেলিভিশনে আজ রাত ৮টায় আবার ঈদের ইত্যাদি
- রাজধানীতে সর্দি-কাশি-জ্বরের প্রকোপ
- দেশের বাজারে টানা তৃতীয় দফায় কমল স্বর্ণের দাম
- শপথ নিলেন নেপালের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ
- ইইউ বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানি কমল ২৫%
- দুপুরের মধ্যে ৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
- ঈদযাত্রার ১২ দিনে প্রাণ গেল ২৪১ জনের
- কমছে মাছ-মুরগির দাম, শাক-সবজির বাজারে স্বস্তি
- আমার এলাকায় ওয়াজো হবে, কীর্তন-বাউল গানও হবে: রুমিন ফারহানা
- মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ
- দৌলতদিয়ায় বাস নদীতে, নারী ও শিশুসহ ১৫ লাশ উদ্ধার
- ২৫ মার্চের কাল রাত: রক্তে লেখা এক ইতিহাস
- সংস্কারের অভাবে হারিয়ে যাচ্ছে বধ্যভূমি
- কর্মক্ষেত্রে ১৫% সাংবাদিক যৌন হয়রানির শিকার: জরিপ
- মোমবাতি জ্বেলে কালরাতের শহীদদের স্মরণ
- বর্ণাঢ্য কুচকাওয়াজে স্বাধীনতা দিবস উদযাপন
- বাংলাদেশের স্বাধীনতা দিবসে ভারতের রাষ্ট্রপতির শুভেচ্ছা
- স্বাধীনতা দিবসে টিভি ও সাংস্কৃতিক অঙ্গনে নানা আয়োজন
- ২৬ মার্চ আমাদের জাতীয় জীবনের এক গৌরবময় দিন: প্রধানমন্ত্রী
- অপারেশন ইন্টারকন্টিনেন্টাল: ‘হিট অ্যান্ড রান’
- ভারতের অন্ধ্রপ্রদেশে বাস-লরি সংঘর্ষে নিহত ১৩
- সীতাকুণ্ডে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেসে আগুন
- দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবি: নিহত বেড়ে ২৩
- চট্টলা এক্সপ্রেসে অগ্নিকাণ্ড: আড়াই ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক











