লকডাউন কতদিন থাকবে, জানালেন বিশেষজ্ঞ
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:২৫ পিএম, ২৬ এপ্রিল ২০২০ রবিবার
লকডাউন কতদিন থাকবে, জানালেন বিশেষজ্ঞ
ঘাতকব্যধি করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সারা বিশ্বেই লকডাউনে চলছে। লকডাউনের কারণে গৃহবন্দী থেকে মানুষ এখন বিরক্ত। এ থেকে মুক্তির অপেক্ষায় এখন দেশের মানুষ।
ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডেতে দেওয়া এক সাক্ষাৎকারে এ বিষয়ে জানিয়েছে বিশ্বখ্যাত ভাইরোলজিস্ট ইয়ান লিপকিন।
তার মতে, মানুষ বুঝতে পারছেন না কবে এই বন্দী দশা শেষ হবে। কিন্তু এরও উপায় আছে।
ভাইরোলজিস্ট ইয়ান লিপকিন বলেন, ‘করোনার সঙ্গে লড়তে গেলে এই লকডাউন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার সঙ্গে জরুরি সামাজিক দূরত্ব বজায় রাখা। ব্রাজিল এক্ষেত্রে গাফিলতি করে সর্বনাশ ঘটিয়েছে। ফলে বিন্দুমাত্র গাফিলতি চরম সর্বনাশ ডেকে আনতে পারে।’
তাহলে লকডাউনের সমাধান কী? এ প্রসঙ্গে তিনি বলেন, ‘একমাত্র পূর্ণ লকডাউনই, লকডাউন থেকে বেরোনোর রাস্তা। এজন্য বিজ্ঞানের রাস্তায় হাঁটতে হবে। গবেষক, চিকিত্সক, বিজ্ঞানীরা যা বলছেন তা মেনে চলতে হবে। নির্দিষ্ট দিন মেনে নয় বরং ভাইরাসটি নিয়ন্ত্রণের জন্য ভ্যাকসিন বের না হওয়া পর্যন্ত চালাতে হবে। আর সে পর্যন্ত অপেক্ষা করতেই হবে। যতদিন পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসছে, ততদিন কোনোভাবেই লকডাউন তুলে নেওয়া যাবে না।’
গরিব মানুষদের পক্ষে সোশ্যাল ডিসট্যান্স মানা বা লকডাউন মেনে বাড়িতে বসে থাকা সম্ভব নয়। মানতে গেলে অনাহারে মরতে হবে। তাই সরকারের উচিত তাদের দিকে নজর দেওয়া বলে জানালেন ইয়ান লিপকিন।
এদিকে, জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসও জানিয়েছেন, যতদিন না করোনাভাইরাসের ভ্যাকসিন বা ওষুধ বের হচ্ছে, ততদিন পর্যন্ত স্বাভাবিক জীবনে ফেরা উচিত নয়। একমাত্র কোভিড-১৯-এর ভ্যাকসিনই পারে বিশ্বকে স্বাভাবিক জীবনযাত্রায় ফেরাতে।
তিনি আশা প্রকাশ করেন, চলতি ২০২০ সালের মধ্যেই করোনাভাইরাসের ভ্যাকসিন বের করে ফেলতে পারবেন বিজ্ঞানীরা।
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- ঢাকাসহ সারা দেশে টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- খরচ কমলো হজের, সর্বনিম্ন ব্যয় ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ২৬তম
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি

