ঢাকা, সোমবার ২৬, অক্টোবর ২০২৬ ১৫:১১:৪৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আজ স্পেন যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, ৩ বিভাগে বৃষ্টির পূর্বাভাস নির্বাসন শেষে ভেনেজুয়েলায় ফিরলেন নোবেলজয়ী মাচাদো জাপানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ১৭ ডিগ্রিতে নামল পঞ্চগড়ের তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি টানা পাঁচ দিনের ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত সাঈদীর মামলার বাদীর দাফন, কবর খুঁড়লেন স্ত্রী-মেয়ে-বোন এইচএসসির ফল প্রকাশ ২৯ অক্টোবর

লক্ষ্মীপুরে এক নারীর লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:১৬ পিএম, ১৭ অক্টোবর ২০১৯ বৃহস্পতিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় এক নারীর বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে মধ্য কেরোয়া গ্রামের মুন্সী বাড়ির সুপারি বাগান থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। তার নাম মাহফুজা খাতুন। তিনি সাবেক পুলিশ সদস্য মৃত বাহার উল্যার স্ত্রী।

এলাকাবাসী জানায়, সকালে সুপারি বাগানে ওই নারীর বস্তাবন্দি লাশ দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়।

রায়পুর থানার ওসি মোহাম্মদ তোতা মিয়া জানান, স্থানীয় একটি সুপারির বাগান থেকে লাশটি উদ্ধার করা হয়। কেউ তাকে শ্বাসরোধে হত্যা করে লাশ ফেলে রেখে গেছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

-জেডসি