লঞ্চডুবির ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৫:৩৩ পিএম, ২৯ জুন ২০২০ সোমবার
লঞ্চডুবি`র ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন
রাজধানীর বুড়িগঙ্গা নদীতে প্রায় অর্ধশতাধিক যাত্রী নিয়ে কাঁঠপট্টি ঘাটে লঞ্চডুবি এবং হতাহতের ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।
এদিকে, এ ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে নৌপরিবহন মন্ত্রণালয়। নৌপরিবহন মন্ত্রণালয়ের পক্ষ থেকে গঠিত কমিটির প্রধান করা হয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়ের যুগ্মসচিব (উন্নয়ন ও পিপিপি সেল) রফিকুল ইসলাম খান। কমিটিকে আগামী তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
আজ সোমবার বিআইডব্লিউটিএ’র একটি সূত্র গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে।
এদিকে আজ দুপুর আড়ায়টায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দফতরের ডিউটি অফিসার লিমা থানম জানান, বুড়িগঙ্গা নদীতে মর্নিং বার্ড লঞ্চডুবির ঘটনায় এখন পর্যন্ত ৩০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের মধ্যে তিনজন শিশু, আট জন নারী ও উনিশ জন পুরুষ রয়েছে। তাদের নাম ও বিস্তারিত পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি।
ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা আরও জানান, লঞ্চ দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বাহিনীর মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার মোহাম্মদ সাজ্জাদ হোসাইন, পরিচালক (অপারেশন-মেইনটেন্সেস) লেফটেন্ট্যান্ট কর্ণেল জিল্লুর রহমান, উপ-পরিচালক (ঢাকা) দেবাশীষ বর্ধণ, সহকারী পরিচালক সালেহ উদ্দিন ও উপ-সহবারী পরিচালক (ঢাকা জোন-৩) এর কর্মকর্তারা।
ডিউটি অফিসার লিমা থানম বলেন, ফায়ার সার্ভিসের তিনটি ডুবুরি টিম,একটি ক্রাউন কন্ট্রোল টিম, একটি অগ্নিশাসক জাহাজ ও বিআইডব্লিডও সহ আইনশৃংখলা বাহিনীর সদস্যরা এখনও পর্যন্ত উদ্বার অভিযানে কাজ করছেন। উদ্বার অভিযান এখনও সমাপ্তি হয়নি। চলমান রয়েছে। ডুবুরি টিমের ১৪ সদস্যসহ ৮০ সদস্য কাজ করছেন।
তিনি আরও জানান, ফায়ার সার্ভিসের উর্ধ্বতন কর্মকর্তারা এখনও পর্যন্ত ঘটনাস্থলে আছেন। অভিযান শেষ হলে পরবর্তীতে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করা হবে।
দুর্ঘটনার বিষয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও বিআইডব্লিউটিএ সূত্র জানায়, আজ সকাল সাড়ে ৯টার দিকে মর্নিং বার্ড লঞ্চটি সদরঘাট কাঠপট্টি ঘাটে ভেড়ানোর আগ মুহূর্তে চাঁদপুরগামী ময়ূর-২ লঞ্চটি পিছন দিক থেকে সজোরে এসে ধাক্কা দেয়। এসময় মর্নিং বার্ড লঞ্চটি যাত্রী নিয়ে বুড়িগঙ্গা নদীতে ডুবে গেলে এ দুর্ঘটনা ঘটে।
- বিদ্রোহী কবি নজরুল ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই গল্প
- রাজধানীতে প্রতিদিন গড়ে ভাঙছে প্রায় ৪৪টি সংসার
- বিশ্বব্যাপী অনেক ওয়েবসাইট কেন বন্ধ?
- ক্যানসারের কাছে হার মানলেন মডেল ও অভিনেত্রী তুলনা
- শীতের আগমনে খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা
- সবজি পোলাও: রঙিন সবজি দিয়ে ঝরঝরে ভাত
- রোদ ঝলমলে ঢাকার আকাশ, গরম বাড়বে কি
- ২০২৭ শিক্ষাবর্ষে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে নতুন ৪ বই
- কিংবদন্তি সংগীতশিল্পী মান্না দের প্রয়াণ দিবস আজ
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা
- মোহাম্মদপুরে নারী-কিশোরসহ ১৩ ছিনতাইকারী গ্রেফতার
- সৌদিতে বাংলাদেশি নারী কর্মীদের সুরক্ষার ব্যবস্থা কতটা আছে
- এবার স্প্যানিশ ‘নোবেল পুরস্কার’ জিতলেন মেসি
- মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে, ৩ জনের প্রাণহানী
- মেয়ের বিচার চাইতে গিয়েছিলাম, মব সৃষ্টি করতে নয়: রুমি
- রাজধানী ঢাকার তাপমাত্রা কেমন থাকবে জেনে নিন
- অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল
- ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস
- এবার স্প্যানিশ ‘নোবেল পুরস্কার’ জিতলেন মেসি
- এক বাটি উষ্ণতায় মিশুক মিষ্টি কুমড়ার স্যুপ
- তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক
- বাজারে ক্রেতা কম, তবু দামে স্বস্তি নেই
- আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল
- টানা তিন দফা কমল স্বর্ণেল দাম, ভরি কত?
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা
- মেয়ের বিচার চাইতে গিয়েছিলাম, মব সৃষ্টি করতে নয়: রুমি
- মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে, ৩ জনের প্রাণহানী
- এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা সেই রাবি শিক্ষার্থী আর নেই
- মোহাম্মদপুরে নারী-কিশোরসহ ১৩ ছিনতাইকারী গ্রেফতার
- কিংবদন্তি সংগীতশিল্পী মান্না দের প্রয়াণ দিবস আজ









