ঢাকা, বৃহস্পতিবার ২৯, অক্টোবর ২০২৬ ২২:০২:৫৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
‘নীলসাগর এক্সপ্রেস’ লাইনচ্যুত, ঢাকা-উত্তরবঙ্গ ট্রেন চলাচল বন্ধ মিরপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ,যান চলাচল ব্যাহত তেঁতুলিয়ায় বাড়ছে শীতের অনুভূতি গাজার শিশুদের বাঁচাতে হামজার উদ্যোগ, সংগ্রহ ১ লাখ পাউন্ড ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই: প্রধানমন্ত্রী ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ চলছে

লঞ্চ দুর্ঘটনায় রাষ্ট্রপতির গভীর শোক ও দুঃখ প্রকাশ

বাসস | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:৩৩ পিএম, ২৪ ডিসেম্বর ২০২১ শুক্রবার

ফাইল ছবি

ফাইল ছবি

ঝালকাঠির সুগন্ধা নদীতে ‘এমভি অভিযান-১০’ নামক যাত্রীবাহী লঞ্চে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

শুক্রবার (২৪ ডিসেম্বর) এক শোকবার্তায় শোক প্রকাশ করেন তিনি।

শোকবার্তায় নিহতদের রুহের মাগফিরাত কামনা এবং আহতদের আশু আরোগ্য কামনা করেন তিনি।

শোকবার্তায় রাষ্ট্রপতি নিহতদের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

এর আগে এ ঘটনায় পৃথক শোকবার্তায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ ছাড়া শোক প্রকাশ করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী ও নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরী।

প্রসঙ্গত, বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) ৩টার দিকে লঞ্চে আগুন লেগে ৩৩ জনের প্রাণহানি এবং আরও ৭০ জনেরও বেশি যাত্রী দগ্ধ হয়েছে। ঢাকা থেকে বরগুনা যাওয়ার পথে দপদপিয়া এলাকায় পৌঁছলে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।