লন্ডনের হাইকোর্টে শুনানিতে উপস্থিত হলেন প্রিন্সেস হায়া
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৬:০৩ পিএম, ১৪ নভেম্বর ২০১৯ বৃহস্পতিবার
ছবি: ইন্টারনেট
দুবাইয়ের কোটিপতি শাসকের পালিয়ে যাওয়া স্ত্রী প্রিন্সেস হায়া বিনতে আল-হুসেইন তাদের বাচ্চাদের বিষয়ে শুনানির দ্বিতীয় দিনেও লন্ডনের হাইকোর্টে উপস্থিত হয়েছিলেন। তবে মামলার আসামী ও তার প্রাক্তন স্বামী শেখ মোহাম্মদ বিন রশিদ আল-মাকতুম শুনানিতে অংশ নেননি।
প্রিন্সেস হায়া তার বিখ্যাত আইনজীবী বিবাহ-বিচ্ছেদ বিশেষজ্ঞ ব্যারনেস শ্যাকলেটনের সাথে আদালতে উপস্থিত হন। ‘স্টিল ম্যাগনোলিয়া’ নামে পরিচিত শ্যাকলেটন ব্রিটিশ রাজপরিবারের উকিল। তিনি প্রিন্স চার্লসের সাথে প্রিন্সেস ডায়ানার এবং পল ম্যাককার্টনি-হিদার মিলসের বিবাহ-বিচ্ছেদ পরিচালনা করেছিলেন। বর্তমানে তিনি প্রিন্স উইলিয়াম ও হ্যারির সলিসিটর। ৪৫ বছরের প্রিন্সেস হায়া জর্ডানের প্রয়াত শাসক হুসেনের কন্যা এবং বর্তমান শাসক আবদুল্লাহর সৎ বোন। তিনি দুবাইয়ের আমিরের ছয় নম্বর স্ত্রী ছিলেন৷ আগের শুনানিতে তিনি তার এক সন্তানকে জোরপূর্বক বিয়ে দেয়া থেকে রক্ষা করতে এবং শ্লীলতাহানি ঠেকানোর জন্য আদালতে আবেদন করেছিলেন।

চলতি বছরের শুরুর দিকে দুবাই থেকে পালিয়ে লন্ডনে আশ্রয় নেন তিনি৷ জানা গেছে, প্রিন্সেস হায়া ও দুবাই আমির শেখ মোহাম্মদ বিন রশিদের ১১ বছর বয়সি একটি কন্যা ও ৭ বছর বয়সী একটি পুত্র সন্তান রয়েছে৷ সন্তানদের নিজের কাছে রাখার দাবি নিয়ে আদালতে হাজির হন হায়া৷
লন্ডনে পালিয়ে এসে বেশ কয়েকটি মামলা দায়ের করেন তিনি৷ এর মধ্য রয়েছে সন্তানদের সুরক্ষায় জোরপূর্বক বিয়ে দেওয়া ঠেকানো ও সব ধরনের হয়রানি থেকে নিজেকে সুরক্ষার মামলা৷
গণমাধ্যমের খবর অনুযায়ী, হায়া লন্ডনের কেনসিংটনে অবস্থিত একটি মনোরম বাড়িতে বাস করেন যার মূল্য আনুমানিক দশ কোটি ডলার৷ হায়া পড়াশোনা করেছেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে৷ তিনি একজন ক্রীড়াবিদও৷ ২০০০ সালের সিডনিতে অনুষ্ঠিত অলিম্পিকেও অংশগ্রহন করেছিলেন তিনি৷ এদিকে আমির শেখ মোহাম্মদ বিন রশিদেরও সম্পর্ক রয়েছে বৃটিশ রাজপরিবারের সাথে৷ বিষয়টি এখনো স্পষ্ট নয় কেন প্রিন্সেস হায়া দেশ ত্যাগ করেছেন৷ তবে গণমাধ্যম বলছে এর মাঝে কোন পারিবারিক জটিলতা থাকতে পারে৷ যুক্তরাজ্যের সাথে দুবাইয়ের রয়েছে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক৷ প্রিন্সেস হায়ার এ বিষয়টি নিয়ে দুবাইয়ের সাথে পুরোনো এ সম্পর্ক নষ্ট করবে না যুক্তরাজ্য, বলছেন বিশেষজ্ঞরা৷ এদিকে হায়ার ভাই আবদুল্লাহও বেশ ঘনিষ্ঠ দুবাই শাসক মোহাম্মদ বিন রশিদের৷ আবার দুদেশের মধ্যে রয়েছে নিবিড় অর্থনৈতিক সম্পর্ক৷ এসব মিলিয়ে পরিস্থিতি বেশ জটিল৷ সূত্র: ডেইলি মেইল, ডয়চে ভেলে।
-জেডসি
- জোয়ারের পানিতে প্লাবিত সেন্টমার্টিন, আতঙ্কে দ্বীপবাসী
- স্নাতক পাসে চাকরি দেবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক
- কোয়ার্টার ফাইনালের লাইনআপ চূড়ান্ত, কে কার মুখোমুখি
- আর্জেন্টিনার অবিশ্বাস্য প্রত্যাবর্তন: তারকারা কে কী বললেন
- বিশ্বে বসবাসের অযোগ্য শহরের তালিকায় তৃতীয় ঢাকা
- কোষ্ঠকাঠিন্যের অবসান ঘটায় যে ১১টি ঘরোয়া উপায়
- দেশের ১৬ জেলায় বন্যার আভাস
- পরিবেশ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- সাজেক ভ্যালি বন্ধ, সড়ক ও নৌযোগাযোগ বিচ্ছিন্ন
- চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা
- বিশ্বকাপে প্রথমবার মুখোমুখি আর্জেন্টিনা-মিশর
- ঘরেই তৈরি করুন রেস্টুরেন্টের মতো কালা ভুনা
- যুক্তরাষ্ট্রকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম
- বিশ্বকাপ থেকে রোনালদোর বিদায়
- ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস, ১৭ নদীবন্দরে সতর্কতা
- মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার
- দৈনিক খোলা কাগজ সাংবাদিক নিয়োগ দেবে
- পর্তুগালকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে স্পেন
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত কলেজগুলোর জন্য নতুন নির্দেশনা
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ











