ঢাকা, রবিবার ২৫, অক্টোবর ২০২৬ ৫:৪৬:৫৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রাজধানীতে প্রতিদিন গড়ে ভাঙছে প্রায় ৪৪টি সংসার সৌদিতে বাংলাদেশি নারী কর্মীদের সুরক্ষার ব্যবস্থা কতটা আছে মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে,৩জনের প্রাণহানী কমছে না পোলাওর চাল ও আটা-ময়দার দাম ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল

লন্ডনে টিউলিপ সিদ্দিকের গাড়ি ভাঙচুর

| উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:২০ পিএম, ৪ অক্টোবর ২০২১ সোমবার

ফাইল ছবি

ফাইল ছবি

লন্ডনে বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ লেবার পার্টির এমপি টিউলিপ সিদ্দিকের গাড়িতে ভাঙচুর হয়েছে। সেই সঙ্গে গাড়ির ছাদে একটি রাজনৈতিক বক্তব্য লিখে রেখে যাওয়া হয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, গত বৃহস্পতিবার এই ঘটনা ঘটে।ব্যক্তিগত কাজে বাইরে যাওয়ার জন্য গাড়ির কাছে গিয়ে ভাঙচুর অবস্থায় দেখতে পান টিউলিপ।

ঘটনার পর টিউলিপ সিদ্দিক বর্তমানে পুলিশি নিরাপত্তায় আছেন।

তবে জানালা ভাঙলেও গাড়ি থেকে কোনো কিছু চুরি যায়নি বলে নিশ্চিত করেছেন ব্রিটিশ এ আইনপ্রণেতা।

এই ঘটনাকে ‘উদ্দেশ্যমূলক হামলা’ বলে উল্লেখ করেছেন টিউলিপ। তিনি বলেন, যে শব্দগুলো লিখে যাওয়া হয়েছে তাতে পরিষ্কার যে এটি শুধু গাড়ি ভাঙচুর নয়, এটি একটি উদ্দেশ্যপ্রণোদিত হামলা।

তবে এ ধরনের হামলা তাকে দায়িত্ব থেকে সরানো যাবে না হুঁশিয়ারি করে তিনি বলেন, এতে তিনি ভীত নন এবং নিজের দায়িত্ব পালন করে যাবেন।

২০১৫ সাল থেকে লন্ডনের হ্যাম্পস্টেড ও কিলবার্নের এমপি হিসেবে দায়িত্ব পালন করছেন শেখ রেহানার কন্যা টিউলিপ সিদ্দিক। ২০১৬ ও ২০১৭ সালে তিনি ব্রিটিশ সরকারের চিলড্রেন ও আর্লি ইয়ার্স ডিপার্টমেন্টে ছায়া মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন।