ঢাকা, বৃহস্পতিবার ২৬, মার্চ ২০২৬ ১৯:২৬:৩৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
চট্টলা এক্সপ্রেসে অগ্নিকাণ্ড: আড়াই ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক সীতাকুণ্ডে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেসে আগুন দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবি: নিহত বেড়ে ২৩ বর্ণাঢ্য কুচকাওয়াজে স্বাধীনতা দিবস উদযাপন স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা সংস্কারের অভাবে হারিয়ে যাচ্ছে বধ্যভূমি মহান স্বাধীনতা দিবস আজ

লন্ডনে নিবেদিতার মূর্তি বসানোর ছাড়পত্র

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৩৭ এএম, ২৯ অক্টোবর ২০২১ শুক্রবার

উইম্বলডনে বসবে ভগিনী নিবেদিতার এই মূর্তি বসানো হবে।

উইম্বলডনে বসবে ভগিনী নিবেদিতার এই মূর্তি বসানো হবে।

তিন বছর ধরে লড়াইয়ের পরে অবশেষে মিলল সাফল্য। আগামী বছর লন্ডনের উইম্বলডনে ভগিনী নিবেদিতার মূর্তি বসানোয় ছাড়পত্র দিল প্রশাসন। যার অক্লান্ত পরিশ্রমে এই ছাড়পত্র মিলেছে সেই সারদা সরকার জানান, নিবেদিতার ১৫৫তম জন্মবার্ষিকী উপলক্ষে আগামী বছর মূর্তি বসবে। খবর আনন্দবাজর পত্রিকার।

গেরুয়া পোশাক পরিহিত, গলায় রুদ্রাক্ষের মালা— নিবেদিতার সেই চিরাচরিত রূপটি ধাতব ছাঁচে ফুটিয়ে তুলেছেন শিল্পী মার্কাস বিয়েল। 

সারদা সরকার বললেন, ‘তিন বছর ধরে এক রকম যুদ্ধ করে উইম্বলডন প্রশাসনের অনুমতি আদায় করেছি। এ বছর কোভিডের কড়াকড়ির জন্য নিবেদিতার জন্মদিনের অনুষ্ঠান পালন করা যায়নি। আগামী বছর ধুমধাম করে অনুষ্ঠান করার পরিকল্পনা রয়েছে।’

ব্রিটেনের মানুষকে নিবেদিতার জীবন আর ভারতের স্বাধীনতায় তার অবদান সম্পর্কে জানাতে বহু দিন ধরে প্রচার চালাচ্ছেন সারদা ও তার সংগঠনের সদস্যেরা।

আয়ারল্যান্ডের মেয়ে মার্গারেট নোবেলই ভারতে চিরপরিচিতা ভগিনী নিবেদিতা। দীর্ঘদিন উইম্বলডনের বাড়িতে মা ও বোনের সঙ্গে থেকেছেন তিনি। ১৮৯৯ সালে এই বাড়িতে বেশ কিছু দিন মার্গারেটের পরিবারের সঙ্গে থেকেছিলেন স্বামী বিবেকানন্দও। তাদের স্মৃতিবিজড়িত সেই বাড়িতে ২০১৭ সালে ‘ব্লু প্লাক’ বসানোর সময়ে মিটিং করেছিলেন সারদা। 

সেবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ওই প্লাক উদ্বোধন করেন। এখন অবশ্য উইম্বলডনের বাড়িতে রমরমিয়ে চলছে এক কাফে। আসা-যাওয়ার মাঝে ‘ব্লু প্লাকে’ চোখ বুলিয়ে যায় মানুষ।

২০১৯ সালে নর্থ ডেভনের গ্রেট টেরিংটনে মার্গারেটের পারিবারিক সমাধিক্ষেত্রে ব্রোঞ্জের মূর্তি বসিয়েছিলেন সারদা ও তার সংগঠনের সদস্যেরা। রামকৃষ্ণ মিশনের সহায়তায় ওই মূর্তি বানিয়েছিলেন কলকাতার শিল্পী তুষার মহারাজ। সেবার সম্পূর্ণ খরচ বহন করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

উইম্বলডনের মূর্তির খরচ জোগাতে এবারও মুখ্যমন্ত্রীকে আবেদন জানিয়েছেন সারদারা। 

তিনি জানান, উইম্বলডনের কানিজারো পার্কে ওই মূর্তি বসানোর জন্য স্থানীয় মেট্রন কাউন্সিলে আবেদন জানিয়েছিলেন। কিন্তু বিবেকানন্দের আদর্শে অনুপ্রাণিত নিবেদিতার সর্ব ধর্মসমন্বয় এবং জনসেবামূলক কাজ সম্পর্কে ব্রিটেনের বহু মানুষই অবগত নন। ফলে প্রশাসনকে বোঝাতে বেগ পেতে হচ্ছিল। এই সময়ে সারদার পাশে দাঁড়ান মুসলিম কনজারভেটিভ পার্টির কাউন্সিলর নজীব লতিফ। 

সম্মিলিতভাবে তিন বছরের লড়াইয় শেষে প্রশাসনের অনুমতি মিলেছে।