লম্বা ছুটিতে নাড়ির টানে বাড়ির পথে ছুটছে মানুষ
জোসেফ সরকার | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৫২ পিএম, ১৭ মার্চ ২০২৬ মঙ্গলবার
লম্বা ছুটিতে নাড়ির টানে বাড়ির পথে ছুটছে মানুষ
পবিত্র ঈদুল ফিতরকে কেন্দ্র করে টানা সাত দিনের সরকারি ছুটি শুরু হওয়ায় রাজধানী ছাড়তে শুরু করেছে লাখো মানুষ। আজ মঙ্গলবার (১৭ মার্চ) থেকে শুরু হওয়া এই দীর্ঘ ছুটিকে ঘিরে ভোর থেকেই বাস, ট্রেন ও লঞ্চে ঘরমুখী মানুষের ঢল নেমেছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সড়কগুলোতে চাপ বাড়ছে, তৈরি হচ্ছে যানজটের আশঙ্কা।
রাজধানীর সায়েদাবাদ, মহাখালী, গাবতলী ও কদমতলী বাস টার্মিনাল ঘুরে দেখা গেছে, ভোর থেকেই মানুষের উপচে পড়া ভিড়। পরিবার-পরিজন নিয়ে গ্রামের বাড়ি ফিরতে ব্যস্ত নগরবাসী। বিশেষ করে দক্ষিণ ও উত্তরবঙ্গগামী যাত্রীদের ভিড় ছিল চোখে পড়ার মতো।
নোয়াখালীগামী যাত্রী সাবিত হাসনাইন বলেন, “সাধারণ সময়ে ভাড়া ৪৫০ টাকা হলেও এখন ৬৫০ টাকা নিচ্ছে। টিকিট পেতে কষ্ট হচ্ছে, তবু ঈদের জন্য বাড়ি তো যেতেই হবে।”
অন্যদিকে চট্টগ্রামগামী বাসের ভাড়াও বেড়েছে উল্লেখযোগ্যভাবে। নিয়মিত ৭০০ টাকার টিকিট এখন বিক্রি হচ্ছে ১২০০ টাকায়।
মহাখালী বাস টার্মিনালে ময়মনসিংহ ও নেত্রকোনাগামী যাত্রীদের ভিড় ছিল উল্লেখযোগ্য। অনেকেই বলছেন, বাড়তি ভাড়া ও কষ্টের যাত্রা সত্ত্বেও ঈদের আনন্দ পরিবারের সঙ্গে ভাগাভাগি করতে তারা সবকিছুই মেনে নিচ্ছেন।
গতকাল সোমবার ছিল সরকারি অফিসগুলোর শেষ কর্মদিবস। সচিবালয়সহ বিভিন্ন অফিসে দেখা গেছে, কর্মচারীরা ব্যাগ গুছিয়ে অফিসে এসেছেন। দূরপাল্লার যাত্রীরা সকালেই কাজ শেষ করে গ্রামের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। ফলে বিকেল থেকেই রাজধানী কিছুটা ফাঁকা হতে শুরু করে।
ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে সরকারের পক্ষ থেকেও নেওয়া হয়েছে নানা উদ্যোগ। সড়ক ও সেতু, রেল ও নৌপরিবহণমন্ত্রী শেখ রবিউল আলম গতকাল কমলাপুর রেলস্টেশন পরিদর্শন করে বলেন, “যাত্রীদের নিরাপদ ও স্বস্তিদায়ক ঈদযাত্রা নিশ্চিত করতে সর্বোচ্চ সক্ষমতা নিয়ে কাজ করছে সরকার।”
এদিকে পোশাক খাতে ছুটি ধাপে ধাপে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে একসঙ্গে অতিরিক্ত চাপ তৈরি না হয়। গাজীপুরসহ বিভিন্ন শিল্পাঞ্চলের কারখানাগুলো ১৭ থেকে ১৯ মার্চের মধ্যে পর্যায়ক্রমে ছুটি দিচ্ছে। এতে শ্রমিকরা চার দিনের ব্যবধানে নিজ নিজ গন্তব্যে যেতে পারবেন, ফলে যানজট ও ভোগান্তি কিছুটা কমবে বলে আশা করা হচ্ছে।
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) জানিয়েছে, ঈদযাত্রাকে নিরাপদ করতে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে। ডিএমপি কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সরওয়ার বলেন, “ঈদে রাজধানী ফাঁকা হয়ে যায়। এ সময়ে ছিনতাই, অজ্ঞান পার্টিসহ বিভিন্ন অপরাধ ঠেকাতে সবাইকে সতর্ক থাকতে হবে।”
ঈদুল ফিতর উপলক্ষে এবার ১৭ থেকে ২৩ মার্চ পর্যন্ত টানা সাত দিনের সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। এর মধ্যে শবেকদরের ছুটি ও বিশেষভাবে ১৮ মার্চ অতিরিক্ত ছুটি যুক্ত হওয়ায় এই দীর্ঘ অবকাশ তৈরি হয়েছে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২১ মার্চ ঈদুল ফিতর উদযাপিত হতে পারে।
সব মিলিয়ে, দীর্ঘ ছুটির সুযোগে নাড়ির টানে গ্রামের পথে ছুটছে মানুষ। ভিড়, বাড়তি ভাড়া আর কষ্টের যাত্রা সত্ত্বেও প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নিতে উদগ্রীব সবার মন। রাজধানী ছেড়ে মানুষের এই ঢল যেন এক পরিচিত দৃশ্য—প্রতিবছরই ঈদের আগে ফিরে আসে একই গল্প।
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- ঢাকাসহ সারা দেশে টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলা ইসরাফিলের পোস্ট
- খরচ কমলো হজের, সর্বনিম্ন ব্যয় ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ২৬তম
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- বর্ষায় পাটশাক খেলে মিলবে ৬ স্বাস্থ্য উপকারিতা
- মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: ট্রমা কাটেনি, নিঃস্ব অনেক পরিবার











