ঢাকা, শনিবার ২৭, জুন ২০২৬ ১৮:৫৪:৫৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ছেলেবন্ধুকে হত্যা, দুবাইয়ে মৃত্যুদণ্ডের মুখে ব্রিটিশ টিকটকার হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু হলিউডের কিংবদন্তি অভিনেত্রী অ্যান ব্লিথ মারা গেছেন দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানি বেড়ে ৯২০, নিখোঁজ ৫০ হাজারের বেশি ইতালিতে নারী ও শিশুসহ তিন বাংলাদেশি খুন, গুরুতর আহত একজন

লস অ্যাঞ্জেলসে পুলিশের ‘ভুলে’ গান পয়েন্টে ভারতীয় ২ নারী

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:২৮ পিএম, ১৫ মে ২০২১ শনিবার

লস অ্যাঞ্জেলসে পুলিশের ‘ভুলে’ গান পয়েন্টে ভারতীয় ২ নারী

লস অ্যাঞ্জেলসে পুলিশের ‘ভুলে’ গান পয়েন্টে ভারতীয় ২ নারী

আমেরিকায় পুলিশের গান পয়েন্টে ভারতীয়-আমেরিকান চলচ্চিত্র পরিচালক ও তার বন্ধু। ভাড়া করা ট্রাকে লস অ্যাঞ্জেলসে নতুন বাড়িতে যাওয়ার পথে হঠাৎই ১০ জন পুলিশকর্মী তাকে ও তার বন্ধুকে লক্ষ্য করে বন্দুক তাক করে। পুলিশ তাদের ট্রাক থেকে নামিয়ে রাস্তায় শুয়ে পড়তে নির্দেশ দেয়। একজন পুলিশ মহিলার ঘাড়ে হাঁটু চেপে ধরেন। যদিও পরে দেখা যায়, পুলিশের মস্তবড় ভুল হয়েছে।

জানা গেছে, শিবানী বালসাভের ও শিলানী সেন যে ট্রাকটি ভাড়া করেছিলেন, তা কিছুদিন আগে চুরি হয়েছিল। পরে যদিও সেটি পাওয়া যায়। আমেরিকায় কোনও গাড়ি চুরি হলে তার কোড নম্বর পুলিশের রেকর্ডে রাখা হয়। কোনও সময় যদি চুরি যাওয়া গাড়িটি রাস্তায় নামে তবে পুলিশ তা জানতে পারে। এ ক্ষেত্রে পুলিশ তাদের কম্পিউটারে সেই কোড পড়তে ব্যর্থ হয়েছিল। তারা দেখেনি, চুরি যাওয়া ট্রাকের তালিকায় এই গাড়িটি আর নেই।

যদিও মস্ত বড় ভুল করার পরেও পুলিশকর্মীরা ক্ষমা চাননি বলেই জানিয়েছেন ওই দুই নারী। তারা এখন বিচারের দাবিতে লস অ্যাঞ্জেলস পুলিশ বিভাগের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। 

মামলার আইনজীবী ব্রায়ান অলনি বলেন, তার সঙ্গে যা ঘটেছিল, তা অন্য কারোর সঙ্গে ঘটুক তা শিবানী চান না।

পুলিশকে শিবানী জানান, তিনি সকালে এই ট্রাক ভাড়া নিয়েছিলেন এবং তার রসিদও আছে। যখন নিজেদের ভুল বুঝতে পারে পুলিশ, তখন মজা করে তারা শিবানীকে সারা জীবন নিখরচায় গাড়িসেবা দেওয়ার প্রস্তাব দেয়।