লাইভ সাক্ষাৎকারে ভূমিকম্প, হতভম্ব আইসল্যান্ডের প্রধানমন্ত্রী
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:২৫ পিএম, ২১ অক্টোবর ২০২০ বুধবার
ছবি: ইন্টারনেট
সংবাদমাধ্যমকে লাইভ সাক্ষাৎকার দেয়ার সময় আকস্মিক ভূমিকম্পের মুখে পড়লেন আইসল্যান্ডের প্রধানমন্ত্রী ক্যাটরিন ইয়াকবসডটির।
মঙ্গলবার মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট’কে দেয়া এক সাক্ষাৎকারের সময় এই ঘটনা ঘটে। কথা বলার সময় তার ভবন কেঁপে উঠলে শুরুতে ভয় পেয়ে যান প্রধানমন্ত্রী। কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে নিজেকে সামলে নিয়ে প্রশ্নের উত্তর দেন।
করোনাভাইরাস পর্যটন খাতে কী প্রভাব ফেলেছে, তা নিয়ে আলোচনার সময় ভূমিকম্প শুরু হলে ভয়ে ক্যাটরিনের চোখ ছানাবড়া হয়ে যায়। আতঙ্কে তিনি বলে ওঠেন, ‘ওহ মাই গড, ভূমিকম্প হচ্ছে।’ একটু এদিক-সেদিক তাকিয়ে বলেন, ‘দুঃখিত, এখন ভূমিকম্প হলো, ওহ।’ ভয় সামলে এর পর হাসতে হাসতে বলেন, ‘এটিই তো আইসল্যান্ড। সম্পূর্ণ ঠিক আছি। বাড়ি এখনও মজবুত, তাই চিন্তার কিছু নেই।’
৪৪ বছর বয়সী ক্যাটরিন ২০১৭ সাল থেকে আইসল্যান্ডের দায়িত্বে আছেন। মঙ্গলবার দেশটিতে ৫ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প হয়। এতে রাজধানীর আশপাশের কিছু অঞ্চলে অল্প ক্ষতি হয়েছে।
-জেডসি
- ট্রাম্পের সহকারীকে নিয়ে হোয়াইট হাউজ তোলপাড়
- সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস, কাল থেকে কার্যকর
- প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল
- আজ ধোয়া হলো পবিত্র কাবাঘর
- ক্ষোভে ফুঁসছে ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তরা
- জার্মানির স্বপ্নভঙ্গের নায়ক গোলকিপার অরল্যান্ডো গিল
- জয়া বললেন,‘ম্যাজিক তৈরি করা যায় না’
- ব্রাজিলের ঘাম ঝরানো জাপানি গোলরক্ষক, কে এই সুজুকি?
- যুক্তরাষ্ট্রে রেকর্ড ভাঙা তাপদাহ, ঝুঁকিতে ২৫ কোটি নাগরিক
- ঢাকার বাতাস আজ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’
- টাইব্রেকারে নেদারল্যান্ডসকে বিদায় করে শেষ ষোলোতে মরক্কো
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- টাইব্রেকারে জার্মানিকে বিদায় করে প্যারাগুয়ের ইতিহাস
- কারাগারে অসুস্থ দীপু মনি, ঢাকা মেডিকেলে ভর্তি
- জাপানের স্বপ্ন ভেঙে শেষ ষোলোতে ব্রাজিল
- কারাগারে অসুস্থ দীপু মনি, ঢাকা মেডিকেলে ভর্তি
- বাগদান সারলেন অভিনেত্রী নাজনীন নীহা!
- দেশে আবারও স্বর্ণের দামে বড় পতন
- বিদায় হবে আর্জেন্টিনার, কাপ জিতবে পর্তুগাল: নানা কোয়াকু
- ঢাকার বাতাস আজ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’
- প্রেমিককে ছুরিকাঘাতে হত্যা, কিশোরী গ্রেপ্তার
- দুপুরের মধ্যে ১১ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির আভাস
- ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৫০০
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার মারা গেছেন
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
- আজ শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন পিএম
- ফেসবুকে ভাইরাল কন্যাশিশুটির পরিচয় জানা গেলে
- জার্মানির স্বপ্নভঙ্গের নায়ক গোলকিপার অরল্যান্ডো গিল
- শেষ মুহূর্তের গোলে শেষ ষোলোতে কানাডা, বিদায় দ. আফ্রিকা
- ক্ষোভে ফুঁসছে ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তরা











