লাশ কাঁধে দুই কিলোমিটার হাঁটলেন নারী পুলিশ কর্মকর্তা
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৫৫ পিএম, ৩ ফেব্রুয়ারি ২০২১ বুধবার
ছবি: ইন্টারনেট
অচেনা একজন মরে পড়ে আছে। কিন্তু লাশের সৎকার করতে কেউই এগিয়ে এল না। এক পর্যায়ে এক নারী পুলিশ কর্মকর্তা লাশের খাটিয়ার এক পাশ ধরলেন, আর তাকে দেখে আরেকজন এগিয়ে এসে আরেক পাশ কাঁধে তুলে নিলেন। আর এভাবেই লাশ কাঁধে নিয়ে দুই কিলোমিটার হেঁটে গেলেন ওই নারী কর্মকর্তা। মানবতার অনন্য নজির গড়লেন ভারতের অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলাম জেলার এক নারী পুলিশ কর্মকর্তা।
ঘটনাটি ঘটেছে ভারতের অন্ধ্র প্রদেশের শ্রীকাকুলাম জেলার পালাসা শহরে।ভারতের সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, এ ঘটনার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হলে নেটিজেনরা প্রশংসাও করছেন ওই নারী কর্মকর্তার। এই পুলিশ কর্মকর্তার নাম কে সিরিশা। তিনি উপপরিদর্শক (এসআই) পদে কর্মরত।
অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলাম জেলার পালাসা এলাকার ওই ঘটনার ছবি ও ভিডিওচিত্র সামাজিক যোগাযোগের মাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়ে পড়ে। নেটিজেনরা প্রশংসাও করছেন নারী কর্মকর্তা কে সিরিশার এ মানবিকতার।
ভিডিওতে দেখা গেছে, কে সিরিশা খাটিয়ায় লাশ কাঁধে নিয়ে খেতের মধ্য দিয়ে হেঁটে চলেছেন। তাকে সাহায্য করছিলেন আরেক ব্যক্তি।
সিরিশার এমন কাজের ভূয়সী প্রশংসা করেছে অন্ধ্রপ্রদেশের পুলিশ বিভাগ। এক টুইটবার্তায় ওই ঘটনার একটি ভিডিওচিত্র শেয়ার করা হয়েছে পুলিশের পক্ষ থেকে।
ভিডিওতে দেখা যায়, আশপাশের মানুষ বলছিল– ‘ম্যাডাম চলে যান।’ জবাবে কে সিরিশা বলছিলেন– ‘সমস্যা নেই। ঠিক আছে সব। সৎকারের মূল অনুষ্ঠানেও অংশ নিয়েছিলেন এই নারী পুলিশ কর্মকর্তা।
জানা গেছে, মৃত ব্যক্তিটির নাম-পরিচয় অজানা ছিল। তাই স্থানীয় গ্রামবাসী ওই লাশের সৎকারে অংশ নিতে চায়নি। এ ঘটনার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে শেয়ার করেছেন পুলিশের অনেক ঊর্ধ্বতন কর্মকর্তা ও রাজনীতিবিদ।
-জেডসি
- রাজধানীতে পুলিশ কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার
- আর্জেন্টিনার গণমাধ্যমে প্রশংসায় ভাসছে বাংলাদেশ
- এই গরমে লিচুর জুস, কিভাবে বানাবেন জেনে নিন
- হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৪ শিশুর মৃত্যু
- বিশ্বকাপ ফুটবলের শেষ ৩২-এর সূচি
- সমৃদ্ধ দেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: প্রধানমন্ত্রী
- দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস, সতর্কবার্তা জারি
- তীব্র তাপপ্রবাহে কাঁপছে ইউরোপ, ঝুঁকিতে ১৫ কোটি মানুষ
- আজ ঢাকার বাতাসে স্বস্তি, বায়ুমান ‘সহনীয়’
- বিঘ্ন ঘটার ১০ মিনিট পর স্বাভাবিক হলো মেট্রোরেল চলাচল
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: শেষ বত্রিশে যে যার মুখোমুখি
- দেশব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ১৪৩০
- নতুন যে বিশ্ব রেকর্ড গড়লেন মেসি
- ২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- মোদির পররাষ্ট্রনীতি নিয়ে সোনিয়ার সমালোচনা
- ২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস, সতর্কবার্তা জারি
- কাল ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার কয়েক এলাকায়
- নতুন যে বিশ্ব রেকর্ড গড়লেন মেসি
- ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে
- দেশব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: শেষ বত্রিশে যে যার মুখোমুখি
- দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন
- বিঘ্ন ঘটার ১০ মিনিট পর স্বাভাবিক হলো মেট্রোরেল চলাচল
- স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২
- যেমন জীবনসঙ্গী চান অভিনেত্রী তটিনী
- হলিউডের কিংবদন্তি অভিনেত্রী অ্যান ব্লিথ মারা গেছেন
- সরাইলে পর্নোগ্রাফি মামলায় ইউপি সদস্য গ্রেফতার
- ছেলেবন্ধুকে হত্যা, দুবাইয়ে মৃত্যুদণ্ডের মুখে ব্রিটিশ টিকটকার










